Advertisement

Post Office Time Deposit Scheme: সুদেই মিলবে ৫০০০০০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমটা জানা আছে?

আজ পোস্ট অফিসের একটা সেরা স্কিম সম্পর্কে জানাব। এই স্কিমের নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট। এতে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা শুধু সুদেই পাবেন।

পোস্ট অফিসের বাম্পার স্কিমপোস্ট অফিসের বাম্পার স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • আজ পোস্ট অফিসের একটা সেরা স্কিম সম্পর্কে জানাব
  • এই স্কিমের নাম পোস্ট অফিস টাইম ডিপোজিট
  • এতে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা শুধু সুদেই পাবেন

অনেকেই স্বস্তিতে টাকা বিনিয়োগ করতে চান। তাঁরা নিরাপদে টাকা রাখায় বিশ্বাসী। আর ভাল খবর হল, ভারত সরকারের প্রতিষ্ঠান পোস্ট অফিসে এমনই সেরা সব স্কিম রয়েছে। আর অনেক স্কিমের মধ্যে অন্যতম সেরা টাইম ডিপোজিট স্কিম। এই স্কিমে টাকা রাখলে আপনি শুধু সুদেই ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। 

কেন পোস্ট অফিসে টাকা রাখবেন? 
বর্তমানে বিনিয়োগের হাজার জায়গা রয়েছে। চাইলেই শেয়ারবাজার থেকে শুরু করে পিপিএফ সহ একাধিক জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলতে পারবেন। তবে এগুলির পাশাপাশি অনেকেই আস্থা রাখেন পোস্ট অফিসে। কারণ, এটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। এখানে টাকা বিনিয়োগ করলে লস হওয়ার কোনও সম্ভাবনাই নেই। জিরো রিস্কেই আপনি বাম্পার রিটার্ন পাবেন। এখানকার একটি স্কিমে শুধু সুদেই পাবেন ৫ লক্ষ টাকা। 

সরকারের গ্যারান্টি
বিশেষজ্ঞরা বলেন, পোস্ট অফিসের যে কোনও স্কিমই অত্যন্ত নিরাপদ। সরকার নিজেই এর গ্যারান্টি নেয়। যার সহজ অর্থ হল, এখানে বিনিয়োগ করলে কোনওভাবেই টাকা হারাবেন না। উল্টে সেভিংসের উপর মিলবে বাম্পার সুদ। নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন। 

ভাল ইন্টারেস্ট পাবেন টাইম ডিপোজিটে
পোস্ট অফিসের একটা সেরা স্কিম হল টাইম ডিপোজিট। এই স্কিমে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে বছরে ইন্টারেস্ট পাবেন। তবে এখানে একটা কথা বলে দিই, যতদিনের জন্য বিনিয়োগ করছেন, ঠিক তার উপর নির্ভর করেই মিলবে সুদ। এটা হল ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। 

আপনিই সময় বেছে নিতে পারবেন
এই টাইম ডিপোজিট স্কিমটা দারুণ। এখানে আপনি বিনিয়োগের সময় নিজেই ঠিক করতে পারবেন। এক্ষেত্রে ১ বছরের জন্য টাকা রাখলে মিলবে ৬.৯ শতাংশ হারে সুদ। ২ বছরের জন্য টাকা রাখলে ৭ শতাংশ মিলবে সুদ পাবেন। পাঁচ বছরের জন্য টাকা বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ হারে পাবেন সুদ। তাই নিজের মতো করে বিনিয়োগের সময় ঠিক করুন। 

৫ লক্ষ টাকা পাবেন কীভাবে? 
আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট পাবেন এই স্কিমে টাকা রাখলে। এখন প্রশ্ন হল কীভাবে? এক্ষেত্রে ৫ বছরের জন্য একটা লাম্পসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। তাহলেই পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ।

Advertisement

১২ লক্ষ টাকা আপনাকে ৫ বছরের জন্য ইনভেস্ট করতে হবে। তাতে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। টেনিয়র শেষে মিলবে মোট ১৭,৩৯,৯৩৮ টাকা। এক্ষেত্রে ইন্টারেস্টেই পাবেন ৫,৩৯,৯৩৮ টাকা। 

তবে একটু কম টাকা, ধরুন ৪.৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য ইনভেস্ট করলেন, তাহলে ৬,৫২,৪৭৭ টাকা পাবেন। শুধু ইন্টারেস্টেই মিলবে ২০২,৪৭৭ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement