
দেশের প্রবীণ নাগরিকদের নিয়ে সর্বদাই কোনও না কোনও পরিকল্পনা নিয়ে আসে কেন্দ্র সরকার। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), যা একদম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। অবসরের পর নিয়মিত আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পটি সত্যিই লাভদায়ক। এই প্রকল্পটি পোস্ট অফিসের মাধ্যমে চালনা করা হয় এবং শেয়ার বাজারের ওঠানামা থেকে সুরক্ষিত রাখে আপনার সঞ্চয়কে। আপনি নির্দিষ্ট হারে সুদ যেমন পাবেন, তেমনি নির্দিষ্ট সময় অন্তর টাকাও জমা হয়। এছাড়াও, আপনি কর সুবিধাও পেতে পারেন।
প্রথম নিয়ম
এই প্রকল্পে একজন ব্যক্তি সর্বোচ্চ ৩০ লক্ষ চাকা বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ স্বামী-স্ত্রী মিলে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে এই প্রকল্পে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি তিনমাস অন্তর ভাল অঙ্কের সুদের টাকা পাবেন। এবার জেনে নিন প্রতি মাসে আপনি কত আয় করতে পারবেন।
কত আয় করতে পারবেন?
ক্লিয়ারট্যাক্স-এর হিসাব বলছে, এই সরকারি স্কিমে ২৫ লক্ষ টাকা বিনিয়োগে বছরে ৮.২% সুদের হারে উল্লেখযোগ্য পরিমাণ রিটার্ন পাওয়া যাবে। ২৫ লক্ষ টাকার উপর বার্ষিক সুদ হবে ২.০৫ লক্ষ টাকা। প্রতি তিন মাস অন্তর আপনার অ্যাকাউন্টে ৫১,২৫০ টাকা জমা হবে। মাসিক ভিত্তিতে হিসাব করলে, গড় আয় হবে ১৭,০৮৩ টাকা, যার ফলে ৫ বছরে মোট সুদ হয়ে দাঁড়াবে ১০.২৫ লক্ষ টাকা। মেয়াদপূর্তিতে ২৫ লক্ষ টাকার আমানতও ফেরত দেওয়া হবে, অর্থাৎ আপনি ৫ বছরে মোট ৩৫.২৫ লক্ষ টাকা পেতে পারেন।
কর ছাড়ের ব্যবস্থা
যারা পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন, তারা এসসিএসএস-এ বিনিয়োগের উপর ধারা ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। যদি একই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে উপলব্ধ এসসিএসএস এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পগুলি থেকে এক বছরে অর্জিত মোট সুদ ৫০,০০০ টাকার বেশি হয়, তাহলে টিডিএস কাটা যাবে। আপনি যদি আপনার প্যান (PAN) প্রদান করেন, তাহলে ১০% টিডিএস কাটা হবে, এবং যদি না করেন, তাহলে ২০% টিডিএস কাটা হবে।
কত টাকা জমা রাখা যায়
ব্যক্তিরা তাঁদের অ্যাকাউন্ট খোলার জন্য ন্যুনতম ১,০০০ টাকা জমা করতে পারেন। এছাড়াও, ১৫ লক্ষ টাকা অথবা অবসরকালীন সুবিধান পরিমাণ, এই দুটির মধ্যে যেটি কম, সেটি জমা করা যাবে।
যোগ্যতা
১. ৬০ বছরের বেশি বয়সী ভারতায় নাগরিক।
২. ৫৫-৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, যারা স্বেচ্ছামূলক অবসর প্রকল্প (VRS) বা সুপার অ্যানুয়েশন বেছে নিয়েছেন।
৩.৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী।