Advertisement

Post Office SCSS: শুধু সুদেই পাবেন মাসে ২০,৫০০ টাকা, পোস্ট অফিসের SCSS স্কিমের সব তথ্য রইল

সুদেই পাওয়া যাবে মাসে ২০,৫০০ টাকা। মিলবে বছরে ৮.২ শতাংশ হারে সুদ। কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন? কত টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হবে? কতদিন 'লক' থাকতে টাকাটা? সব তথ্য রইল।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমপোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 11:31 AM IST
  • সুদেই পাওয়া যাবে মাসে ২০,৫০০ টাকা
  • মিলবে বছরে ৮.২ শতাংশ হারে সুদ
  • কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন?

অনেকেই বেশি রিটার্নের আশা করেন না। বরং তাঁরা চান নিরাপদে বিনিয়োগ করে নিয়মিত টাকা পেতে। আর আপনার মাথাতেও যদি তেমনই কোনও উদ্দেশ্য থাকে, তাহলে সেরার সেরা অপশন হতে পারে পোস্ট অফিসের স্কিম। বিশেষত, রিটায়ারমেন্টের পর নিয়মিত টাকা পেতে সিনিয়র সিটিজেন স্কিমে (এসসিএসএস) টাকা ইনেভেস্ট করে ফেলতে পারেন। তাহলে ইন্টারেস্ট থেকেই মাসে পাবেন ২০,৫০০ টাকা। 

রিস্কই নেই
একটা বয়সের পর ঝুঁকি না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নইলে অকারণে বড় বিপদে পড়তে হতে পারে। তাই একদমই রিস্ক না নিতে চাইলে অনায়াসে ইনভেস্ট করে ফেলতে পারেন পোস্ট অফিসের স্কিমে। এখানে ছোট থেকে বড়, সবার জন্য স্কিম রয়েছে। আর সবথেকে বড় কথা, পোস্ট অফিসে টাকা রাখলে সেটার গ্যারিন্টে নেয় সরকার। এতে ব্যাঙ্কের থেকে বেশি সুদও পাওয়া যায়। 

কত টাকা ইনভেস্ট করা যায়?
পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস-এর অ্যাকাউন্ট ওপেনিং খুবই সহজ। এক্ষেত্রে ১ হাজার টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত অনায়াসে ইনভেস্ট করা যায়। আর একবার ইনভেস্ট করলেই নিয়মিত ইনকাম পেতে থাকবেন। 

ট্যাক্স ছাড়ও মিলবে
মাথায় রাখতে হবে পোস্ট অফিসের স্কিমগুলি শুধু রিটার্নের জন্য জনপ্রিয় নয়। বরং এগুলি ট্যাক্স বেনিফিট দেওয়ার জন্য়ও পরিচিত। এক্ষেত্রে ৮০সি-এর অধীনে ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায়। যার মাধ্যমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো সম্ভব।

৫ বছরে ম্যাচুরিটি, দারুণ ইন্টারেস্ট রেট
জানলে অবাক হয়ে যাবেন, পোস্ট অফিসের এই স্কিমে বছরে ৮.২ শতাংশ করে সুদ পাওয়া যায়। আর এতটা পরিমাণ সুদ আপনি বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাবেন না। এটা শুধুমাত্র এসসিএসএস-তেই পাওয়া যায়। 

এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হল ৫ বছর। এই ৫ বছর যদি টাকাটা ইনভেস্ট করে রাখতে পারেন, তাহলে কোনও সমস্যা নেই। দারুণ রিটার্ন মিলবে। তবে সময়ের আগেই যদি টাকা ভাঙিয়ে নিতে চান, সেক্ষেত্রে কিছু পেনাল্টি দিতে হতে পারে। 

Advertisement

মাসে পাবেন ২০৫০০ টাকা
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে চাইলেই যত খুশি টাকা ইনভেস্ট করা যাবে না। বরং এক্ষেত্রে একটি অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে। আর স্বামী-স্ত্রী মিলে ৩০ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে জমা রাখতে পারেন। 

এক্ষেত্রে স্বামী-স্ত্রী মিলে যদি ৩০ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে বছরে ৮.২ শতাংশ হারে সুদে পাবেন ২৪৬,০০০ টাকা। তিন মাসে পাওয়া যাবে ৬১,৫০০ টাকা। আর মাসের হিসেবে মিলবে ২০,৫০০ টাকা। এই টাকাটা আপনি ৫ বছর ধরে পেতে থাকবেন। ৫ বছর পর আপনি নিজের মূলধন ৩০ লক্ষ টাকাও ফেরত পেয়ে যাবেন। 

 

Read more!
Advertisement
Advertisement