Advertisement

PPF এ মাসে ৫,০০০ টাকা রেখেই ১ কোটির বেশি রিটার্ন, সহজ হিসেব বুঝে নিন

PPF-এ মাসে ৫,০০০ টাকা জমিয়েই ১.৩৫ কোটি টাকা রিটার্ন। কত বছর সময়? সুদই বা কত? এক নজরে সহজ হিসেব দেখে নিন।

কত বছর সময়? সুদই বা কত? এক নজরে সহজ হিসেব দেখে নিন। কত বছর সময়? সুদই বা কত? এক নজরে সহজ হিসেব দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • লং টার্মে এটুকুই বিনিয়োগ করলে সেই টাকা বড় অঙ্কে পৌঁছতে পারে।
  • ৩ কোটি টাকার হিসেবের আগে, জেনে নিন PPF-এর নিয়ম, সুদের হার, মেয়াদ।
  • মাত্র ৫,০০০ টাকা করে PPF-এ জমালে ভবিষ্যতে কত টাকা হতে পারে?

PPF Investment: মাসে মাত্র ৫,০০০ টাকা। লং টার্মে এটুকুই বিনিয়োগ করলে সেই টাকা বড় অঙ্কে পৌঁছতে পারে। হেডলাইনেই দেখে নিয়েছেন ৩ কোটি রিটার্নের প্ল্যান। তবে, ৩ কোটি টাকার হিসেবের আগে, জেনে নিন PPF-এর নিয়ম, সুদের হার, মেয়াদ। সহজ ভাষায়। PPF এ ঝুঁকি নেই বললেই চলে। অনেকেই বলবেন, শেয়ার বাজারে তো রিটার্ন অনেক বেশি। হ্যাঁ, তা সত্যি। তবে সেখানে বাজারের ওঠানামার ঝুঁকিও রয়েছে। তাছাড়া সমস্ত সঞ্চয় রিস্কি কোনও জায়গায় না রাখাই ভাল। তার চেয়ে সঞ্চয়ের একটি অংশ পিপিএফ এর মতো সেফ জায়গায় রাখতেই পারেন। ঠিক এই কারণেই আজও সরকারি সঞ্চয় প্রকল্পের প্রতি আমজনতার এত আগ্রহ। Public Provident Fund বা PPF বেশ জনপ্রিয়। মাসে মাত্র ৫,০০০ টাকা করে PPF-এ জমালে ভবিষ্যতে কত টাকা হতে পারে? নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে? চক্রবৃদ্ধি সুদের প্রভাবে টাকা কত বাড়তে পারে? আসুন এক নজরে সমস্ত হিসেব দেখে নেওয়া যাক।

PPF কী?
PPF-এর পুরো নাম Public Provident Fund। লং টার্ম সরকারি বিনিয়োগ। ভবিষ্যতের জন্য টাকা জমানো, অবসরের জন্য সঞ্চয় তৈরি করা কিংবা সন্তানের ভবিষ্যতের জন্য একটি ফান্ড তৈরি করতে চাইলে এটি ভাল অপশন হতে পারে। 

PPF-এর অন্যতম ভাল বিষয়টি হল চক্রবৃদ্ধি হারে সুদ। অর্থাৎ শুধু আপনার জমা টাকার উপরেই সুদ হিসাব হয় না।সময়ের সঙ্গে আগের জমা সুদের উপরও সুদ যোগ হতে থাকে। একটি দীর্ঘ সময় ধরে এটি রিপিট হতে থাকে। তার ফলে খুব কম অঙ্কের টাকাও এক সময় বড় ফান্ডে পরিণত হয়। 

তবে পিপিএফে সুদের হার সব সময় একই থাকে না। সরকার নির্দিষ্ট সময় অন্তর PPF-এর সুদের হার ঘোষণা করে। তাই ভবিষ্যতে আজকের সুদের হারই থাকবে, এমন কোনও গ্যারান্টি নেই।

মাসে ৫,০০০ টাকা জমালে বছরে কত?
মাসে ৫,০০০ টাকা করে জমালে এক বছরে আপনার মোট বিনিয়োগ হবে

৫,০০০ × ১২ = ৬০,০০০ টাকা।

Advertisement

এমনিতে পিপিএফে ইয়ারলি লিমিট দেড় লাখ টাকা। অনেকের পক্ষেই এত টাকা পিপিএফে ঢালা সম্ভব নয়। ফলে যাঁরা মাসে মাসে ৫,০০০ টাকা দিয়ে শুরু করতে চান, তাঁদের জন্য এটি তুলনামূলক সহজ পদ্ধতি।

এখানে আপনার মেন ইনভেস্টমেন্ট আসলে সময়। টাকাটা বাজে খরচ না করে আপনি ভবিষ্য়তের কথা ভেবে বিনিয়োগ করছেন। সেটি কিন্তু ভুললে চলবে না।

১৫ বছরেই কি কোটিপতি হওয়া সম্ভব?
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখতে হবে। PPF-এর মূল মেয়াদ ১৫ বছর।  

১৫ বছরের মেয়াদ শেষ হলে নির্দিষ্ট নিয়ম মেনে PPF অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর করে বাড়ানো যায়(PPF Extend)। সেই কারণে দীর্ঘ সময় ধরে PPF-এ বিনিয়োগ চালিয়ে যাওয়া সম্ভব।  

বর্তমান ৭.১ শতাংশ সুদের হার। ধরা যাক সেটাই অপরিবর্তিত থাকল। মাসে ৫,০০০ টাকা করে নিয়মিত জমা করতে থাকলেন। বাস্তবে সুদের হার ভবিষ্যতে বদলাতেই পারে। তবে খুব বিরাট বদলও হওয়ার কথা নয়। তাছাড়া সময়ের সঙ্গে সাধারণত মানুষের আয় বাড়ে। তাই ৫,০০০ টাকার বদলে কিছুটা বাড়াতেই পারেন। সব মিলিয়ে চাইলেই ব্যালেন্স করা সম্ভব।

প্রায় ১৫ বছর ধরে বছরে ৬০,০০০ টাকা করে জমালে নিজের পকেট থেকে মোট জমা হবে প্রায় ৯ লক্ষ টাকা। 

এর পরেও যদি নিয়ম মেনে PPF চালিয়ে যাওয়া হয়, তাহলে সময়ের সঙ্গে টাকা আরও বাড়বে।

৪০ বছর ধরে মাসে ৫,০০০ টাকা জমালে?
স্কুলবেলার চক্রবৃদ্ধির অঙ্কের হিসেব। আসুন করা যাক। ৭.১ শতাংশ বার্ষিক রিটার্ন, ৪০ বছর সময় এবং প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ। তা হলে মোট জমা হবে,

৫,০০০ × ১২ × ৪০ = ২৪ লক্ষ টাকা

এর উপর চক্রবৃদ্ধি সুদ হিসেব করলে তা দাঁড়াবে প্রায় ১.৩৫ কোটির কাছাকাছি।

অর্থাৎ নিজের বিনিয়োগ মাত্র ২৪ লক্ষ টাকা হলেও দীর্ঘ সময়ে সেই ফান্ডই দাঁড়াবে এক কোটি টাকারও বেশি।

এত বছর ধরে অপেক্ষা করবেন? 
ঠিক এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। ভাবেন, আজকের দিনে একটু ভাল থাকব না! এত বছর বাঁচব কিনা সন্দেহ। কিন্তু বাস্তব এটাই যে, অপঘাত বা অন্য দুর্ভাগ্যজনক কারণে মৃত্যু না হলে, মানুষের গড় আয়ু কিন্তু কম নয়। যদি ৬০ বছরে রিটায়ার করেন, তারপরও কিন্তু অন্তত ১০-১৫ বছর জীবনকাল থাকবে। আজ যদি সামান্য কিছু টাকা জমাতে থাকেন, ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন।আরও পড়ুন: অবসরের পর ৩০ বছর চলবে তো? মাইনের কত টাকা জমাবেন, রইল বয়সভিত্তিক হিসাব 

একথা সত্যি যে ৪০ বছর পর ১.৩৫ কোটি টাকার ভ্যালু মূল্যবৃদ্ধির কারণে অনেক কম হবে। কিন্তু একেবারে শূন্য হাতে রিটায়ার করার থেকে তো ভাল?  

এ ভাবে দীর্ঘ সময় ধরে সঞ্চয় চালিয়ে গেলে সন্তানের উচ্চশিক্ষা, ভবিষ্যতের বাড়ি, বিয়ে বা অন্য কোনও বড় আর্থিক প্রয়োজনের সময় আপনাকে আর চিন্তা করতে হবে না।

টাকা কি প্রয়োজনের সময় তুলে নেওয়া যায়?
PPF মূলত দীর্ঘমেয়াদি সঞ্চয়ের প্রকল্প। তাই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের মতো যখন খুশি পুরো টাকা তুলে নেওয়ার সুযোগ নেই। নির্দিষ্ট পরিস্থিতিতে এবং নির্দিষ্ট সময় পেরোনোর পর আংশিক টাকা তোলার নিয়ম রয়েছে। ফলে যাঁদের খুব ঘন ঘন টাকার প্রয়োজন হতে পারে, তাঁদের জন্য পুরো সঞ্চয় PPF-এ রাখা উপযুক্ত নাও হতে পারে।

অন্য দিকে, যাঁরা দীর্ঘ সময় ধরে টাকা ফেলে রাখতে পারবেন, তাঁদের জন্য এই ধরনের সঞ্চয় অনেক বেশি অ্যাপ্রোপিয়েট।

তাহলে মাসে ৫,০০০ টাকা দিয়ে শুরু করবেন?
ছোট অঙ্ক দিয়ে বিনিয়োগ শুরু করাই বেস্ট। এতে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়। মাসে ৫,০০০ টাকা অনেকের কাছেই একসঙ্গে বড় অঙ্ক মনে হবে না। কিন্তু বছরের পর বছর একই অভ্যাস চালিয়ে গেলে সঞ্চয়ের পরিমাণ দ্রুত বাড়তে পারে।

PPF-কে কোনও 'দ্রুত টাকা' করার রাস্তা ভাববেন না। আপনার ধৈর্য্যই এখানে আসল গেম। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement