Advertisement

Monthly Income From PPF: নিশ্চিন্তে অবসর কাটবে, প্রতি মাসে মিলবে মোটা টাকা, জানুন ম্যাজিক ফর্মুলা

Monthly Income From PPF: পিপিএফ-এর নিয়ম অনুযায়ী, একজন বিনিয়োগকারী বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আয়কর আইনের ৮০সি ধারা মেনে এতে কর ছাড়ের সুবিধাও মেলে। সাধারণত ১৫ বছরের মেয়াদে এই অ্যাকাউন্ট খোলা হলেও, ৫ বছর করে যতবার খুশি এই মেয়াদ বাড়িয়ে নেওয়া সম্ভব।

অবসরকালীন মোটা পেনশন পেতে হলে যা করতে হবেঅবসরকালীন মোটা পেনশন পেতে হলে যা করতে হবে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 10:42 PM IST

Monthly Income From PPF: শেয়ার বাজারের গ্রাফ কখন ওঠে আর কখন পড়ে, তা নিয়ে লগ্নিকারীদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এমন অনিশ্চয়তার বাজারে সাধারণ মানুষের কাছে আজও তুরুপের তাস ভারত সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF)। কেন এই প্রকল্পে বিনিয়োগের হিড়িক? আসল কারণ হলো সুরক্ষা এবং নিশ্চিত রিটার্ন। বর্তমানে পিপিএফ-এ বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে কেন্দ্র। তবে এই সুদের বিশেষত্ব হলো এর চক্রবৃদ্ধি হার (Compound Interest), যা দীর্ঘমেয়াদে আপনার সাধারণ সঞ্চয়কে পাহাড়প্রমাণ তহবিলে পরিণত করতে পারে।

পিপিএফ-এর নিয়ম অনুযায়ী, একজন বিনিয়োগকারী বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আয়কর আইনের ৮০সি ধারা মেনে এতে কর ছাড়ের সুবিধাও মেলে। সাধারণত ১৫ বছরের মেয়াদে এই অ্যাকাউন্ট খোলা হলেও, ৫ বছর করে যতবার খুশি এই মেয়াদ বাড়িয়ে নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ১৫ বছর বিনিয়োগের পর আরও দু’বার ৫ বছর করে অর্থাৎ মোট ২৫ বছর টাকা জমান, তবে তাঁর জমানো টাকা কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে। ২৫ বছর শেষে জমানো মূলধন ও সুদ মিলিয়ে হাতে আসবে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। আর এই বিশাল অঙ্কের ওপর ৭.১ শতাংশ হারে সুদ ধরলে বছরে আয় হবে ৭ লক্ষ ৩১ হাজার টাকা, যা মাসে মাসে প্রায় ৬১ হাজার টাকার নিশ্চিত রোজগার এনে দেবে।

মাসে ২০ হাজার টাকা পেতে চাইলে কত জমাতে হবে?
আপনি যদি অবসরকালে পিপিএফ থেকে প্রতি মাসে গড়ে ২০ হাজার টাকা (অর্থাৎ বছরে ২ লক্ষ ৪০ হাজার টাকা) নিশ্চিত আয় করতে চান, তবে তার হিসেবটি হবে নিম্নরূপ:

টার্গেট তহবিল: মাসে ২০ হাজার টাকা সুদ পেতে হলে আপনার পিপিএফ অ্যাকাউন্টে মোট জমানো অর্থের পরিমাণ হতে হবে প্রায় ৩৪ লক্ষ টাকা (৭.১% সুদের হারে)।

Advertisement

বিনিয়োগের সময়: ২০ বছর (১৫ বছর প্রাথমিক মেয়াদ + ৫ বছর এক্সটেনশন)।

মাসিক জমানোর পরিমাণ: আপনি যদি প্রতি মাসে মাত্র ৭,০০০ টাকা করে টানা ২০ বছর পিপিএফ-এ জমা করেন, তবে ৭.১% চক্রবৃদ্ধি হারে ২০ বছর পর আপনার মোট তহবিল দাঁড়াবে প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। এই ৩৫ লক্ষ টাকার ওপর বাৎসরিক ৭.১% সুদ হিসেবে আপনি বছরে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন, যা মাসিক হিসেবে দাঁড়াবে ২০,৮০০ টাকা। অর্থাৎ অল্প বিনিয়োগেই আপনার অবসর হবে সুরক্ষিত।

 

Read more!
Advertisement
Advertisement