Advertisement

Best Safe Scheme: সরকারি এই স্কিমেই ভবিষ্যৎ সিকিওর মধ্যবিত্তের, জানুন বিশদে

PPF এখনও সবচেয়ে সেফ ও পপুলার সরকারি সঞ্চয় প্রকল্প। বছরে ৭.১% সুদ, 80C-তে কর ছাড়, ১৫ বছরের মেয়াদ, আংশিক টাকা তোলা, এমনকি Loan এরও সুবিধা পাবেন এই প্রকল্পে।

টাকা জমানোর সেরা উপায় এই সরকারি স্কিম।টাকা জমানোর সেরা উপায় এই সরকারি স্কিম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 8:56 PM IST
  • কর বাঁচানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে নিরাপদ সঞ্চয়ের কথা ভাবছেন?
  • এখনও দেশের অন্যতম জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF।

PPF Interest Rate 2026: কর বাঁচানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে নিরাপদ সঞ্চয়ের কথা ভাবছেন? এখনও দেশের অন্যতম জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF। সরকার-সমর্থিত এই প্রকল্পে মূলধন সুরক্ষিত থাকে, নির্দিষ্ট হারে সুদ মেলে এবং কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। রিটায়ারমেন্ট ফান্ড থেকে শুরু করে লং টার্ম সেভিংস গড়ে তুলতে এখনও বহু ভারতীয় এখনও PPF ই বেছে নেন। 

বর্তমানে PPF-এ বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সুদের হার সময় সময়ে কেন্দ্রীয় সরকারের তরফে পর্যালোচনা করা হয়। তবে একবার সুদ জমা হলে তা সম্পূর্ণ করমুক্ত থাকে।

PPF কী?
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF কেন্দ্রীয় সরকারের একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। নিরাপদ বিনিয়োগ, নির্দিষ্ট সুদ এবং কর ছাড়ের কারণে বহু বছর ধরেই এই প্রকল্প জনপ্রিয়।

যে কোনও ভারতীয় বাসিন্দা নিজের নামে PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। নাবালকের ক্ষেত্রেও অভিভাবক বা আইনগত অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন।

বছরে কত টাকা জমা রাখা বাধ্যতামূলক?
PPF অ্যাকাউন্ট সচল রাখতে আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা রাখতে হবে। অন্য দিকে, এক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

এই সীমার বেশি টাকা জমা করলে অতিরিক্ত অর্থের উপর কোনও সুদ বা কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না।

১৫ বছরের লক-ইন, পরে বাড়ানোও যাবে
PPF অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। অ্যাকাউন্ট খোলার আর্থিক বছরের শেষে থেকে এই মেয়াদ গণনা করা হয়।

মেয়াদ পূর্ণ হওয়ার পর বিনিয়োগকারী চাইলে আরও পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট বাড়িয়ে নিতে পারেন। এমনকি অতিরিক্ত জমা না দিয়েও অ্যাকাউন্ট চালিয়ে রাখা সম্ভব। সে ক্ষেত্রেও সুদের সুবিধা মিলবে।

PPF-এর কর ছাড়ের সুবিধা  
PPF প্রকল্প EEE (Exempt-Exempt-Exempt) ক্যাটেগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনটি ধাপেই কর ছাড় পাওয়া যায়।

ধারা 80C অনুযায়ী বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড়।

Advertisement

প্রতি বছর জমা হওয়া সুদের উপর কোনও আয়কর নেই।

১৫ বছর পরে ম্যাচিউরিটির সম্পূর্ণ অ্যামাউন্টও করমুক্ত।

এই কারণেই কর সাশ্রয়ের ক্ষেত্রে PPF-কে সবচেয়ে আকর্ষণীয় সঞ্চয় প্রকল্পগুলির একটি বলে মনে করা হয়।

মাঝপথে টাকা তোলা যাবে?
PPF-এ ১৫ বছরের লক-ইন থাকলেও সপ্তম আর্থিক বছর থেকে আংশিক অর্থ তোলার সুযোগ রয়েছে।

তবে নির্দিষ্ট কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন উচ্চশিক্ষা বা গুরুতর চিকিৎসার প্রয়োজনে পাঁচ বছর পর অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। সে ক্ষেত্রে সুদের হারে ১ শতাংশ পর্যন্ত জরিমানা প্রযোজ্য হতে পারে।

PPF-এর এগেনস্টে লোনও নেওয়া যায়
অ্যাকাউন্ট খোলার তৃতীয় থেকে ষষ্ঠ আর্থিক বছরের মধ্যে PPF-এর বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।

দুই বছর আগে অ্যাকাউন্টে জমা থাকা অর্থের সর্বাধিক ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হয়।

কীভাবে PPF অ্যাকাউন্ট খুলবেন?
বর্তমানে অনলাইন ও অফলাইন; দুই ভাবেই PPF অ্যাকাউন্ট খোলা যায়।

অনলাইনে ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খোলা সম্ভব। অন্য দিকে, পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্ক শাখায় গিয়ে নির্ধারিত ফর্ম জমা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়।

কী কী নথি লাগবে?

প্যান কার্ড

আধার কার্ড

ঠিকানার প্রমাণপত্র

পাসপোর্ট সাইজ ছবি

নমিনেশন ফর্ম

নাবালকের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র এবং অভিভাবকের পরিচয়পত্রও জমা দিতে হয়।

বিনিয়োগের সময় এই ভুলগুলি করবেন না
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কমন ভুল এড়ানো জরুরি।

বছরে ৫০০ টাকার কম জমা রাখলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

১.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে অতিরিক্ত টাকার উপর কোনও সুবিধা পাওয়া যায় না।

খুব তাড়াতাড়ি আংশিক অর্থ তুলে নিলে দীর্ঘমেয়াদি চক্রবৃদ্ধি হারের লাভ কমে যেতে পারে।

নমিনি না রাখলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে।

নিরাপদ বিনিয়োগ, নিশ্চিত সুদ এবং কর সাশ্রয়ের সুবিধা একসঙ্গে পেতে চাইলে PPF এখনও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞেরা।

Read more!
Advertisement
Advertisement