Advertisement

PPF vs SIP: ১ লক্ষ টাকা কোথায় রাখলে বেশি রিটার্ন পাবেন? সহজ ব্যাখ্যা

PPF vs SIP: সংসারের খরচ। হাজারো দায়িত্ব। তার মধ্যে একটু একটু করে সঞ্চয়। এভাবেই দেখতে দেখতে ৫০,০০০, ১ লক্ষ টাকা জমিয়ে ফেলেন অনেকে। কিন্তু প্রশ্ন একটাই; ১০ বছর পর এই টাকার ভ্যালু কতটা থাকবে?

নিরাপদ সরকারি স্কিম PPF। নাকি SIP? নিরাপদ সরকারি স্কিম PPF। নাকি SIP?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 11:11 AM IST
  • দেখতে দেখতে ৫০,০০০, ১ লক্ষ টাকা জমিয়ে ফেলেন অনেকে।
  • প্রশ্ন একটাই; ১০ বছর পর এই টাকার ভ্যালু কতটা থাকবে?
  • নিরাপদ সরকারি স্কিম PPF? নাকি SIP?

PPF vs SIP: সংসারের খরচ। হাজারো দায়িত্ব। তার মধ্যে একটু একটু করে সঞ্চয়। এভাবেই দেখতে দেখতে ৫০,০০০, ১ লক্ষ টাকা জমিয়ে ফেলেন অনেকে। কিন্তু প্রশ্ন একটাই; ১০ বছর পর এই টাকার ভ্যালু কতটা থাকবে? বিশেষত, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আজকের ৫০ হাজার টাকার মূল্য় ১০ বছর পর অনেকটাই কমে যেতে পারে। তাই শুধু টাকা জমালে হবে না। বাড়াতে থাকতে হবে। কিন্তু প্রশ্নটা সেখানেই। এই টাকা কোথায় রাখবেন? নিরাপদ সরকারি স্কিম PPF। নাকি SIP? মধ্যবিত্ত বাঙালির মনে এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক।

১০ বছর সময়টা লম্বা মনে হতে পারে। কিন্তু দেখতে দেখতে কেটে যায়। এই সময়ের মধ্যে নিয়ম মেনে বিনিয়োগ করলে বড় ফান্ড তৈরি করা সম্ভব। কিন্তু সঠিক জায়গা না বেছে নিলে সেই লক্ষ্য পূরণ কঠিন হয়ে যেতে পারে। PPF আর SIP; এই দুই পথের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়, সেটাই বোঝা জরুরি।

প্রথমেই আসা যাক রিটার্ন বা লাভের প্রশ্নে। মার্কেট বেসড SIP সাধারণত লং টার্মে বেশি রিটার্ন দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ১০ বছরে ইকুইটি SIP থেকে গড়ে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব, যদি বাজার পরিস্থিতি অনুকূলে থাকে। সেই হিসাবে মাসে ₹৫০,০০০ করে SIP করলে ১০ বছরে তা প্রায় ₹১.১৫ কোটি থেকে ₹১.৩ কোটি পর্যন্ত পৌঁছতে পারে।

অন্যদিকে PPF অনেকটাই স্থির। বর্তমানে সুদের হার প্রায় ৭.১ শতাংশ। একই সময় ধরে বিনিয়োগ করলে সেই টাকা দাঁড়াতে পারে প্রায় ₹৮৭ লক্ষের কাছাকাছি। অর্থাৎ, রিটার্নের দিক থেকে SIP এগিয়ে থাকলেও একটা বিষয় মনে রাখা জরুরি; SIP-এর রিটার্ন নিশ্চিত নয়। বাজার ওঠানামা করলে লাভও কম-বেশি হতে পারে।

এই জায়গাতেই PPF আলাদা। এটি সম্পূর্ণ সরকারি সুরক্ষিত স্কিম। নির্দিষ্ট সুদ, করমুক্ত রিটার্নচ সব মিলিয়ে এক ধরনের নিশ্চিন্ত ব্যাপার। বিশেষ করে যারা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য PPF এখনও ভরসার জায়গা।

Advertisement

তবে বাস্তব সমস্যাটাও মাথায় রাখতে হবে। PPF-এ বছরে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায়। অর্থাৎ মাসে প্রায় ₹১২,৫০০। ফলে যদি কেউ ₹৫০,০০০ বা ₹১ লক্ষ বিনিয়োগ করতে চান, তাহলে পুরোটা PPF-এ রাখা সম্ভব নয়। বাকি টাকা অন্য জায়গায়, যেমন SIP-এই রাখতে হবে।

‘ব্যালেন্স’
শুধু PPF বা শুধু SIP; এই দুইয়ের মধ্যে একটাকে বেছে নেওয়ার বদলে দু’টোকেই মিলিয়ে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রাস্ফীতি। আজ যে ₹১ লক্ষের মূল্য, ১০ বছর পর তা অনেকটাই কমে যাবে। PPF-এ ৭.১ শতাংশ সুদ থাকলেও মুদ্রাস্ফীতি যদি ৫–৬ শতাংশ থাকে, তাহলে প্রকৃত লাভ খুব বেশি থাকে না। কিন্তু SIP ঐতিহাসিকভাবে মুদ্রাস্ফীতিকে টপকে যেতে পেরেছে। ফলে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির ক্ষেত্রে SIP-এর গুরুত্ব বাড়ে।

তবে SIP মানেই ঝুঁকি। বাজার পড়লে ভয় পেয়ে অনেকেই মাঝপথে টাকা তুলে নেন। সেটাই সবচেয়ে বড় ভুল। ভাল করে পড়াশোনা করুন। আর্থিক পরামর্শদাতার সাজেশন নিন। তারপরেই এই জাতীয় বিনিয়োগ শুরু করুন।  

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement