Advertisement

Live Train Status: আপনি যে ট্রেনে উঠবেন, সেটি এখন কোন স্টেশনে আছে? দেখুন এই App-এ

এবার সব ফেসিলিটি এক অ্যাপে আনল ভারতীয় রেল। RailOne অ্যাপ ইনস্টল করলেই হবে। তাতেই সমস্ত কিছু পেয়ে যাবেন।

RailOne অ্যাপ ইনস্টল করলেই হবে। তাতেই সমস্ত কিছু পেয়ে যাবেন।RailOne অ্যাপ ইনস্টল করলেই হবে। তাতেই সমস্ত কিছু পেয়ে যাবেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 4:14 PM IST
  • এবার সব ফেসিলিটি এক অ্যাপে আনল ভারতীয় রেল।
  • RailOne অ্যাপ ইনস্টল করলেই হবে।

লোকাল ট্রেন থেকে দূরপাল্লা। টিকিট কাটা, পিএনআর দেখা, ট্রেন কোথায় রয়েছে জানা বা কমপ্লেন করা, এত দিন এর জন্য় একাধিক অ্যাপ বা ওয়েবসাইট লাগত। সে অনেক ঝক্কি। সেই কারণেই এবার সব ফেসিলিটি এক অ্যাপে আনল ভারতীয় রেল। RailOne অ্যাপ ইনস্টল করলেই হবে। তাতেই সমস্ত কিছু পেয়ে যাবেন।

সহজেই বেড়াতে যাওয়ার টিকিট
রেলওয়ান অ্যাপের মাধ্যমে নিজের বা পরিবারের সদস্যদের জন্য স্লিপার এবং এসি শ্রেণির সংরক্ষিত টিকিট কাটা যায়। আগে এই কাজের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করতে হত অনেককে। একই অ্যাপে এক বার লগ ইন করেই একাধিক পরিষেবা ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে আলাদা আলাদা অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন কমে।

জেনারেল ও প্ল্যাটফর্ম টিকিটও পাবেন
লোকাল বা স্বল্প দূরত্বের যাত্রীদের জন্যও দারুণ। স্টেশনে থাকা কিউআর কোড স্ক্যান করে অসংরক্ষিত বা জেনারেল টিকিট কেনা যায়। প্ল্যাটফর্ম টিকিটও পাওয়া যাবে এই অ্যাপে। ফলে কাউন্টারের লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমতে পারে। তবে টিকিট কাটার সময় যাত্রার নিয়ম এবং অ্যাপে দেখানো নির্দেশ মেনে চলা জরুরি।

ট্রেনের লোকেশন, পিএনআর থেকে খাবার
ট্রেন দেরি করছে কি না, কোথায় রয়েছে; অ্যাপ থেকেই লাইভ রানিং স্ট্যাটাস দেখা যায়। পিএনআর নম্বর দিয়ে সংরক্ষিত টিকিটের অবস্থা জানা সম্ভব। কোন কামরা কোথায় দাঁড়াবে, সেই কোচের অবস্থানও দেখা যায়। যাত্রাপথে খাবার অর্ডার করার সুবিধাও রয়েছে। আর-ওয়ালেটের মাধ্যমে অ্যাপে লেনদেন করা যায়।

অভিযোগ জানাতে পারবেন এই অ্যাপেই
রেল পরিষেবা নিয়ে সমস্যা হলে 'রেল মদত' সিস্টেমের সাহায্যে অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ টিকিট বুকিং, যাত্রার তথ্য এবং যাত্রী-সহায়তা; সব কিছুকে এক জায়গায় আনার লক্ষ্যেই এই অ্যাপ। অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অ্যাপ স্টোর, দুই জায়গাতেই রেলওয়ান পেয়ে যাবেন।  

Read more!
Advertisement
Advertisement