Advertisement

RailOne অ্যাপে লোকাল ট্রেনের মান্থলি টিকিট কাটবেন কীভাবে? স্টেপ বুঝে নিন

রেলযাত্রীদের সব সমস্যার মুশকিল আসান হিসেবে একটি সেরা অ্য়াপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল। যার ফলে UTS, IRCTC-র মতো অ্য়াপের দরকার পড়বে না রেলযাত্রীদের।

লোকাল ট্রেনের মান্থলি টিকিট কাটবেন কীভাবে?লোকাল ট্রেনের মান্থলি টিকিট কাটবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • সব সমস্যার মুশকিল আসান হিসেবে একটি সেরা অ্য়াপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল।
  • এরফলে UTS, IRCTC-র মতো অ্য়াপের দরকার পড়বে না।
  • এই অ্য়াপের মাধ্যমে আনরিজার্ভ টিকিটও কাটা যেতে পারে।

রেলযাত্রীদের সব সমস্যার মুশকিল আসান হিসেবে একটি সেরা অ্য়াপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল। যার ফলে UTS, IRCTC-র মতো অ্য়াপের দরকার পড়বে না রেলযাত্রীদের। এই একটা অ্যাপ থেকেই ট্রেন টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার, ট্রেন ট্র্য়াকিং সবকিছুই করতে পারবেন রেলযাত্রীরা। সবচেয়ে বড় সুবিধা হল, এই অ্য়াপের মাধ্যমে আনরিজার্ভ টিকিটও কাটা যেতে পারে। ভারতীয় রেলের এমন দুর্দান্ত অ্যাপের নাম RailOne.

বিশেষ বিষয় হল আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে UTS অ্য়াপটি আর কাজ করবে না। সেক্ষেত্রে লোকাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে RailOne। কীভাবে এই অ্য়াপ ব্যবহার করে মান্থলি টিকিট বুকিং করবেন? জেনে নেওয়া যাক।

সর্বাগ্রে ফোনে RailOne অ্য়াপটি ফোনে ইনস্টল করতে হবে। এরপর সেখানে লগইন করা জরুরি। IRCTC-এর লগইন আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে এই অ্য়াপে লগইন করা যাবে। এরপর অ্য়াপের হোমপেজে গিয়ে 'Unreserved' অপশনে ক্লিক করতে হবে। এরপর 'Season' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেসনের নাম দিয়ে 'প্রসেড টু বুক' অপশনে ক্লিক করতে হবে। এরপর অনলাইনে পেমেন্ট করলেই মান্থলি টিকিট বুক করা যাবে। এই অ্যাপ থেকেই টিকিট রিনিউ করানো যাবে। TTE দেখতে চাইলেও, এই অ্যাপ থেকেই দেখাতে পারবেন যাত্রীরা।

ক্যাশব্য়াকের সুবিধা রয়েছে

খন RailOne অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ক্ষেত্রে  ক্যাশব্যাক পেতে পারেন।  আগে RailOne অ্যাপে ৩% ক্যাশব্যাক শুধুমাত্র R-Wallet ব্যবহার করে করা পেমেন্টের ক্ষেত্রেই পাওয়া যেত। এখন, সমস্ত অনলাইন পেমেন্টে ৩% ক্যাশব্যাক পাওয়া যাবে। ৩% ক্যাশব্যাক সুবিধাটি ১৪ জানুয়ারি, ২০২৬ থেকে ১৪ জুলাই, ২০২৬ পর্যন্ত পাওয়া যাবে। Rail One অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করলে জেনারেল টিকিটে ৩% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement