Advertisement

Train Ticket Booking Rules Change: ১ মার্চ থেকে টিকিট বুকিংয়ে বড় বদল আনছে রেল, জানুন নতুন নিয়ম

ভারতীয় রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে। ১ মার্চ থেকেই UTS অ্যাপ বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অন মোবাইল আর কাজ করবে না। যার সহজ অর্থ হল, ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বা মান্থলি টিকিট আর এখন থেকে কাটা যাবে না UTS-অ্যাপ-এ। এই অ্যাপের বিকল্প এনেছে ভারতীয় রেল। 

ট্রেন টিকিট বুকিং রুল চেঞ্জট্রেন টিকিট বুকিং রুল চেঞ্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • ভারতীয় রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে
  • ১ মার্চ থেকেই UTS অ্যাপ বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অন মোবাইল আর কাজ করবে না
  • যার সহজ অর্থ হল, ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বা মান্থলি টিকিট আর এখন থেকে কাটা যাবে না UTS-অ্যাপ-এ

ভারতীয় রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে। ১ মার্চ থেকেই UTS অ্যাপ বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অন মোবাইল আর কাজ করবে না। যার সহজ অর্থ হল, ট্রেন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বা মান্থলি টিকিট আর এখন থেকে কাটা যাবে না UTS-অ্যাপ-এ। এই অ্যাপের বিকল্প এনেছে ভারতীয় রেল। 

RailOne অ্যাপেই সব বুকিং
ভারতীয় রেলের পক্ষ থেকে জানান হয়েছে যে রেলওয়ান অ্যাপের মাধ্যমেই সব ধরনের টিকিট কাটা যাবে। এটি একটি সুপার অ্যাপ। এই অ্যাপে আপনি লোকাল থেকে এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়া দেখা যাবে ট্রেনের লাইভ লোকেশন। পাশাপাশি পিএনআর চেক, ট্রেনের স্ট্যাটাস, রিফান্ড, ক্যানসেলেশন এবং আরও একাধিক সার্ভিস মিলবে একটি জায়গায়। 

এই অ্যাপের হোম স্ক্রিনেই আপনি আনরিজার্ভড বা প্ল্যাটফর্ম টিকিট বুক করার অপশন পাবেন। যার ফলে টিকিট বুক করা অনেক বেশি সহজ হবে। 

রেলের তরফে দাবি করা হয়েছে, এই অ্যাপে রয়েছে দারুণ কিছু বৈশিষ্ট্য। এখানে আপনি খাবার অর্ডার করে দিতে পারবেন। এননকী কোনও অভিযোগ থাকলে বা সাজেশন থাকলেও এখানে নথিভুক্ত করা যাবে। 

মাথায় রাখতে হবে যে এই অ্যাপ একাধিক ভাষায় ব্যবহার করা যাবে। হিন্দি এবং ইংরেজি ছাড়া আরও একাধিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। 

কেন ইউটিএস বন্ধ করা হল?
এতদিন লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য ইউটিএস ব্যবহার করতে হতো। তবে এখন থেকে আর ইউটিএস ব্যবহার করা যাবে না। বরং সব ধরনের প্যাসেঞ্জারদের জন্য একটি অ্যাপই আনা হয়েছে। RailOne অ্যাপেই এখন করা যাবে টিকিট বুকিং। আর এটাই ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে এতদিন যাঁরা ইউটিএস অ্যাপ ব্যবহার করেছেন, তাঁদের রেলওয়ানে শিফট করতে হবে। 

যাঁরা UTS ব্যবহার করছিলেন, তাঁরা কী করবেন? 
আপনাদের মধ্যে যাঁরা UTS বা IRCTC অ্যাপ ব্যবহার করছেন, তাঁদের আলাদা করে রেলওয়ান অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে না। পুরনো ইউজার নেম এবং পাসওয়ার্ড রেলওয়ানেও কাজ করবে। এমন পরিস্থিতিতে রেলওয়ান অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিন। এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে পেয়ে যাবেন।

Advertisement

লগ ইন করতে হবে পুরনো ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে। লগইন হয়ে গেলেই দেখবেন আপনার আরওয়ালেটে যদি কোনও টাকা থাকে, সেটা রেলওয়ানে চলে আসবে। তারপর আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন।

মাথায় রাখবেন, এই অ্যাপের মাধ্যমে জেনারেল টিকিট কাটতে পারবেন। এছাড়া প্রয়োজন হলে এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনের টিকিটও কাটতে পারেন। তাই আজই ডাউনলোড করে নিন এই অ্যাপ।

 

Read more!
Advertisement
Advertisement