Advertisement

Ration Card Reactivation: রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে? ঘরে বসে চালু করুন এভাবে, সহজ পদ্ধতি

রেশন কার্ড বন্ধ থাকলে চলবে না। এই কার্ডটা অ্যাক্টিভ করে ফেলা খুবই জরুরি। আর বাড়ি বসেই খুব সহজে কাজটা করতে পারবেন। কীভাবে রেশন কার্ড চালু করবেন? জেনে নিন।

বন্ধ রেশন কার্ড চালু করবেন কীভাবে?বন্ধ রেশন কার্ড চালু করবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2026,
  • अपडेटेड 11:24 AM IST
  • রেশন কার্ড বন্ধ থাকলে চলবে না
  • এই কার্ডটা অ্যাক্টিভ করে ফেলা খুবই জরুরি
  • কীভাবে রেশন কার্ড চালু করবেন?

রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। এটি নানা অফিসিয়াল কাজে লাগে। সেই সঙ্গে এই কার্ড থাকলে রেশন দোকান থেকে চাল ও গম পাওয়া যায়। তাই রেশন কার্ড থাকা খুবই জরুরি। কিন্তু মুশকিল হল, অনেকেরই রেশন কার্ড নানা কারণে বন্ধ হয়ে যায়। যার ফলে সেই কার্ডটা কোনও ব্যবহারেই লাগে না। রেশন দোকান থেকে মেলে না চাল, গমও। এখন প্রশ্ন হল, রেশন কার্ড যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে নতুন করে রিঅ্যাক্টিভেট বা চালু করবেন কীভাবে? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে।

রেশন কার্ড চালু না নিষ্ক্রিয় রয়েছে, সেটা জানবেন কীভাবে? 
সবার প্রথমে জানতে হবে, আপনার কার্ডটি অ্যাক্টিভেট না ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। আর এটা যাচাই করা খুবই সহজ। এক্ষেত্রে মোবাইলে ইনস্টল করে নিন UMANG অ্যাপ। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। সেট করুন এমপিন। এবার লগইন করে My Ration বা PDS লিখতে হবে। তারপর রাজ্য সিলেক্ট করুন। তারপর রেশন কার্ডের নম্বর লিখতে হবে নির্ভুলভাবে। সেটা সাবমিট করলেই রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, সেটা জেনে ফেলতে পারবেন। 

রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় কেন? 
এটার অনেক কারণ রয়েছে। এই যেমন অনেকেই দীর্ঘদিন ধরে রেশন তোলেন না। সেই কারণে কার্ড বন্ধ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে রেশনের ই-কেওয়াইসি করা হয় না বলে সেটা বন্ধ হয়ে গিয়ে থাকে। তাই এই ভুলগুলি এড়িয়ে যেতে হবে। 

কীভাবে মোবাইলেই চালু করবেন রেশন কার্ড? 
নতুন করে রেশন কার্ড চালু করতে চাইলে ই-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে গ্রাহকের নাম সিলেক্ট করুন। তারপর আধার নম্বর টাইপ করতে হবে। এরপর আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর আসবে একটি ওটিপি। সেটা লিখে সাবমিট করে দিন। তাহলেই ই-কেওয়াইসি হয়ে যাবে। নতুন করে চালু হয়ে যাবে কার্ডটি। এরপর আপনি এই কার্ডটি নিয়ে রেশন তুলতে পারবেন। ব্যবহার করতে পারবেন অফিসিয়াল কাজে। কোনও সমস্যা হবে না। 

Advertisement

তবে অনেক সময় অনলাইনে ই-কেওয়াইসি করার কোনও অপশন থাকে না। আর এমন পরিস্থিতিতে আপনাকে রেশন অফিসে গিয়েই গোটা প্রক্রিয়াটা শেষ করতে হবে। তাহলেই হবে কাজ। নইলে কোনও রেশন কার্ড অ্যাক্টিভ হবে না। 

  

Read more!
Advertisement
Advertisement