
রেশন কার্ড সক্রিয় থাকা খুবই জরুরি। এটি অত্যন্ত দরকারি একটি ডকুমেন্ট। সেই সঙ্গে রেশন কার্ড থাকলে প্রতি মাসে পাওয়া যায় চাল ও গম। তবে এবার সেই রেশন কার্ডই বাতিল করতে শুরু করেছে রাজ্য সরকার। বর্তমানে একটি কারণেই রেশন কার্ড বাতিল হচ্ছে। এখন প্রশ্ন হল, ঠিক কোন কারণে বাতিল হচ্ছে রেশন কার্ড? কীভাবে সেটাকে ফের সক্রিয় করা যায়? আসুন জেনে নেওয়া যাক।
রেশন কার্ড বাতিল হচ্ছে কেন?
রেশন কার্ড বাতিল করার প্রধান কারণ হল সেটা ব্যবহার না করে। নতুন নিয়ম অনুযায়ী, ৬ মাস রেশন না তুললে কার্ড বাতিল হতে পারে। তবে বাতিল বললে অত্যুক্তি হবে। বরং নিষ্ক্রিয় বলা যেতে পারে।
এই সময় কার্ডটি ডেটাবেস থেকে পুরোপুরি মুছে ফেলা হবে না। এটির রেকর্ড থাকবে। এই সময় উপভোক্তা চাইলে কার্ডটি চালু করে ফেলতে পারবেন। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।
কী করতে হবে?
সরকার জানিয়েছে, সব কার্ডের ই-কেওয়াইসি মাস্ট। নইলে কার্ডটা নিষ্ক্রিয় করা হতে পারে। এক্ষেত্রে কার্ড ইতিমধ্যেই বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গেলেও ই-কেওয়াইসি করতে পারেন। তারপর কার্ডটি চালু করে দেওয়া হবে।
সরকারের দাবি, প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই কার্ড ধরতেই ই-কেওয়াইসি করানোর কথা বলে হয়েছে। ই-কেওয়াইসি করা হলেই কার্ডটি আবার চালু করা দেওয়া হবে।
আসলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই রেশন কার্ডের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুলাইয়ের মধ্যে দেশজুড়ে ৯৪ শতাংশের বেশি ই-কেওয়াইসি হয়ে গিয়েছে। বাংলারও একটা বড় অংশ এই কাজটি করে ফেলেছেন। তবে যাঁরা এখনও ই-কেওয়াইসি করেননি, তাঁদের নিয়েই সমস্যা।
রেশন কার্ডের ই-কেওয়াইসি করবেন কীভাবে?
এটা খুবই সহজ একটি কাজ। এক্ষেত্রে আধার কার্ড ও চালু থাকা মোবাইল নম্বর নিয়ে খাদ্য দফতরের রেশন অফিসে যান। সেখানে গেলেই কাজটা দ্রুত হয়ে যাবে।
এছাড়া ঘরে বসে অনলাইনেও কাজটা সেরে নিতে পারেন। সেক্ষেত্রে https://food.wb.gov.in/-এ যান। সেখানে দিয়ে Self service of Ration Card অপশনে ক্লিক করুন। সেখানে ই-কেওয়াইসির অপশন পাবেন। সেখানে আধার ও মোবাইল নম্বর দিয়ে কাজটা সেরে ফেলুন। তাহলেই চালু হয়ে যাবে কার্ড।
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করুন
আপনার রেশন কার্ডটি ঠিক কোন অবস্থায় রয়েছে, সেটা চেক করতে হবে। এই কাজটা করতে চাইলে https://food.wb.gov.in/-এ যান। সেখানে গিয়ে রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারেন।