Advertisement

Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার জমানো টাকার কী হবে?

Paytm Payment Bank: ফের পেটিএম-এর জন্য বড় ধাক্কা। এবার Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গতকাল, শুক্রবার RBI-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই এই নয়া নিয়ম লাগু করা হয়েছে। এমনকি মামলাটি নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হতে চলেছে RBI।

Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBIPaytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 9:06 AM IST
  • Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • শুক্রবার থেকেই এই নয়া নিয়ম লাগু করা হয়েছে।
  • পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর ব্যাঙ্ক হিসেবে নিজেদের কাজ চালাতে পারবে না।

ফের পেটিএম-এর জন্য বড় ধাক্কা। এবার Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গতকাল, শুক্রবার RBI-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই এই নয়া নিয়ম লাগু করা হয়েছে। এমনকি মামলাটি নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হতে চলেছে RBI।

গ্রাহকদের টাকার কী হবে?

আরবিআই-এর তরফে বড়সড় ধাক্কার পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালে গ্রাহকদের টাকা নিয়ে আপডেট দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ডিপোজিটারদের অর্থ সম্পূর্ণ নিরাপদে রয়েছে। সমস্ত জমানো টাকা ফেরত দেওয়ার জন্য পর্যাপ্ত ফান্ডও ব্যাঙ্কের কাছে রয়েছে।

Paytm Payments Bank কী ভাবে টাকা ফেরত দেবে?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ও আরবিআই ইতিমধ্যেই জানিয়েছে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। তবে, পেটিএম পোর্টালে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটি এখনও বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। সংস্থাটি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে মনে করা হচ্ছে।

লাইসেন্স বাতিলের পর Paytm Payments Bank কী কী করতে পারবে না?

আরবিআই-এর তরফে লাইসেন্স বাতিল করার ফলে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর ব্যাঙ্ক হিসেবে নিজেদের কাজ চালাতে পারবে না। কোনও নতুন লেনদেন করতে পারবে না। এমনকি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও পরিষেবা দিতে পারবে না। এই নিয়ম ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে।

কেন RBI পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে এই অ্যাকশন নিল?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার RBI-এর  সিদ্ধান্তের বেশ কিছু কারণ রয়েছে। যার মধ্যে প্রধান বিষয়গুলো হল, অপটু ভাবে ব্যাঙ্কিং ব্যবস্থা চালানো, অ্যাকাউন্টধারী অর্থাৎ গ্রাহকদের স্বার্থের হানি হতে পারে এমন একাধিক পদক্ষেপ নেওয়া এবং সর্বোপরি RBI-এর দেওয়া গাইডলাইনের শর্ত মেনে না চলা। 

এর আগেও Paytm Payments Bank -এর বিরুদ্ধে ব্যবস্থা

RBI আগেও Paytm Payments Bank -এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ২০২২ সালে এই ব্যাঙ্ককে নতুন গ্রাহক যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে এবং ২০২৪ সাল পর্যন্ত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া স্থগিত করা হয়েছিল। যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছিল।

Advertisement

পেটিএম এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে পার্থক্য কী?

পেটিএম এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাপ দুটি আলাদা জিনিস। আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এর অর্থ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর ব্যাঙ্ক হিসেবে কাজ চালাতে পারবে না। তবে, পেটিএম অ্যাপটি চালু থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement