Advertisement

RBI FD new rules 2026: ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটে নতুন নিয়ম, ঠিক কী বদল আনছে RBI?

ফিক্সড ডিপোজিট বা এফডি-এর নিয়মে বড় বদল আনতে চলছে আরবিআই। ১ অক্টোবর থেকে লাগু হবে নতুন নিয়ম। এরপর ইন্টারেস্ট নিয়ে বিভ্রান্তি কেটে যাবে। মিলবে অনেক সুবিধা। সবটা জেনে নিন।

ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 8:50 AM IST
  • ফিক্সড ডিপোজিট বা এফডি-এর নিয়মে বড় বদল আনতে চলছে আরবিআই
  • ১ অক্টোবর থেকে লাগু হবে নতুন নিয়ম
  • এরপর ইন্টারেস্ট নিয়ে বিভ্রান্তি কেটে যাবে

দেশের একটা বড় অংশের মানুষ ফিক্সড ডিপোজিট বা এফডি-এর উপর নির্ভরশীল। এফডি-এর মাধ্যমেই নিশ্চিত আয় চান তাঁরা। বাজারে বিনিয়োগের ঝুঁকির থেকে তাঁরা দূরত্ব বজায় রাখেন। আর এফডি-এর ভরসা করা বিপুল সংখ্যক মানুষের স্বার্থেই এবার নতুন নিয়ম নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই। নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনও এক ব্যাঙ্কের সব শাখায় একই পরিমাণ টাকার উপর একই সুদ দিতে হবে। আলাদা সুদ দেওয়া যাবে না। এর ফলে গ্রাহকের ভীষণ সুবিধা হবে বলেই মনে করছে আরবিআই। 

কী নিয়মে বদল? বিশদে বুঝে নিন
প্রথম নিয়ম

এতদিন অনেক ব্যাঙ্কই একই টাকার উপর বিভিন্ন ব্রাঞ্চে আলাদা আলাদা সুদ দিত। যার ফলে একই দিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি ব্রাঞ্চে এফডি করা গ্রাহক এক সুদ পেতেন। অন্য ব্রাঞ্চে সেই একই টাকা ডিপোজিট করে মিলত আলাদা সুদ। তবে এই সমস্যার এবার সমাধান করছে আরবিআই। তারা জানিয়ে দিয়েছে, কোনও একটি ব্যাঙ্কের সব শাখায় একই দিনে একই পরিমাণ টাকার জন্য একই সুদ দিতে হবে। 

উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি ১ অক্টোবর কোনও একটি ব্যাঙ্কে ১ লক্ষ টাকা ১ বছরের জন্য এফডি করবেন। সেক্ষেত্রে ওই ব্যাঙ্কের দমদমের ব্রাঞ্চে গেলে যা সুদ পাবেন, বর্ধমানের ব্রাঞ্চে গেলেও মিলবে একই সুদ। আর বিষয়টা আগে এমন ছিল না। অনেক সময়ই ব্রাঞ্চ ভেদে একই টাকার সুদ ছিল ভিন্ন। এমনকী মেয়াদ এক হলেও সুদ হতো আলাদা। তবে এই সমস্যারই এবার সমাধান করে দিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। 

দ্বিতীয় নিয়ম
এখন থেকে ফিক্সড ডিপোজিট ও বাল্ক ডিপোজিটের সুদের হার আগেই প্রকাশ করার নির্দেশ দিয়েছ আরবিআই। ব্যাঙ্কের ওয়েবসাইটে যে সুদের হার প্রকাশিত হবে, সেই অনুযায়ীই ইন্টারেস্ট দিতে হবে। 

আরবিআই-এর নতুন নিয়ম খুবই কার্যকরী হবে গ্রাহকদের পক্ষে। এখন থেকে এফডি করার আগেই সুদের হার জানা যাবে। 

Advertisement

বাল্ক ডিপোজিটে নতুন নিয়ম
আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩ কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থকে এখন থেকে বাল্ক ডিপোজিট হিসেবে ধরতে হবে। আর এই ধরনের বড় ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার প্রকাশের বিষয়ে নির্দিষ্ট সময়সীমাও মেনে চলতে হবে ব্যাঙ্কগুলোকে। এক্ষেত্রে প্রতিটি কাজের দিনে বাল্ক ডিপোজিটের সুদের হার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে। এতে যাঁরা বড় টাকা ইনভেস্ট করতে ইচ্ছুক, তাঁরা সকালেই সুদের হার জেনে যাবেন। সেই মতো নিতে পারবেন ব্যবস্থা। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement