
পেমেন্টস ভিসন ২০২৮ এর অধীনে ব্যাঙ্কিং সেক্টরে একাধিক বড় বদল আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI। এবার থেকে খুব সহজেই সাধারণ মানুষ একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে সুইচ করতে পারবেন। অর্থাৎ এক ব্যাঙ্কের অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে বদলে ফেলতে পারবেন। যেমনটা করা যায় মোবাইল নম্বরের ক্ষেত্রে। এর ফলে একাধিক ঝক্কি এড়িয়ে যাওয়া সম্ভব হবে।
আসলে আরবিআই পেমেন্ট সুইচিং সার্ভিস নামক একটা সিস্টেম তৈরি করছে। এটি প্ল্যাটফর্ম সেন্ট্রাল হাব হিসেবে কাজ করবে। এই হাবে গ্রাহকেরা নিজেদের সমস্ত অ্যাকাউন্টের পেমেন্ট একটা জায়গাতেই দেখতে পারবেন। এর মাধ্যমে খুব সহজেই একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট ট্রান্সফার করা সম্ভব হবে। আপনাকে ব্যাঙ্ক সুইচ করতে চাইলে আর নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না। পুরনো অ্যাকাউন্টটাই নতুন ব্যাঙ্কে ট্রান্সফার করে ফেলতে পারবেন। তাতে বহু সমস্যার হয়ে যাবে সমাধান।
বিষয়টা কী?
একটা কথা মাথায় রাখতে হবে, এখন অনেকেরই একটা ব্যাঙ্কের পরিষেবা পছন্দ হয় না। তখন তাঁরা অন্য ব্যাঙ্কে যেতে চান। কিন্তু অ্যাকাউন্টটা নম্বরটা বদলে ফেলা যাবে না বলে সেই সাধ পূরণ হয় না।
আসলে বর্তমানে অনেকেরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সাবসিডি, স্যালারি, ভাতা সহ একাধিক পরিবেষা যুক্ত থাকে। অটোমেট করা থাকে অনেক পেমেন্ট। যেমন ধরুন ইএমআই, ইনস্যুরেন্স পেমেন্ট সহ অনেক কিছু। আর এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক বদলাতে চাইলে এই সব অটোমেটিক পেমেন্টের অ্যাকাউন্ট আগে বদলাতে হয়। তারপর অ্যাকাউন্ট নম্বরটা বন্ধ করা যায়। আর এই বিষয়টা অনেকেই ভয় পান। আর সেই বিষয়টাই সহজ করে দিচ্ছে আরবিআই।
আন্তর্জাতিক ক্ষেত্রেও বিরাট বদল হতে পারে
ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমকে আরও সহজ করতে চাইছে আরবিআই। সেই মতো প্ল্যানিং করছে তারা। আরবিআই এবার ইন্টারন্যাশনাল পেমেন্টের নিয়মগুলিকে রিভিউ করছে। বিশেষত, ক্রস বর্ডার ট্রানজাকশন কীভাবে আরও দ্রুত করা যায় এবং তার দাম কমানো যায় এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
ই চেক আনা হবে
চেক ফ্রড কীভাবে কমানো যায়, তা নিয়েও ভাবছে আরবিআই। সেই মতো ডিজিটাল চেক নিয়ে আসতে পারে আরবিআই। একটি রিভিউ মিটিংও করা হবে এই ইলেকট্রনিক চেক নিয়ে।
এছাড়াও একাধিক প্ল্যান করছে আরবিআই। এটি প্ল্যান করতে চাইছে ডিজিটাল পেমেন্ট এনাবেল এবং ডিসাবেল করার জন্য। যেভাবে কার্ডকে কন্ট্রোল করা হয়।