Advertisement

RBI Government Bond Auction: ৩২,০০০ কোটি টাকার সরকারি বন্ড নিলাম RBI-এর, কারা বিনিয়োগ করবেন?

আরবিআই বন্ড অকশন করছে। এখন প্রশ্ন হল, এটি ঠিক কী? কাদের বিনিয়োগ করা উচিত?

আরবিআই-এর সরকারি বন্ড অকশনআরবিআই-এর সরকারি বন্ড অকশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 9:33 AM IST
  • আরবিআই বন্ড অকশন করছে
  • এখন প্রশ্ন হল, এটি ঠিক কী?
  • কাদের বিনিয়োগ করা উচিত?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই আরও একটা বিরাট কর্মসূচি গ্রহণ করেছে। এক্ষেত্রে ১০ জুলাই কেন্দ্রীয় সরকারের হয়ে নিয়মিত ঋণ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে ৩২,০০০ কোটি টাকার সরকারি সিকিউরিটি নিলাম করেছে তারা। এই বিপুল পরিমাণ টাকা সরকার পরিকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সরকারি ব্যয় মেটাতে ব্যবহার করবে। এই সিকিউরিটিগুলির সেটেলমেন্ট হবে ১৩ জুলাই।

এই নিলামে দু'টি সরকারি বন্ড পুনরায় ইস্যু করা হয়েছিল। একটি হল ৬.৩৬ শতাংশ গভর্নমেন্ট সিকিউরিটি ২০৩১, যার মূল্য ২১,০০০ কোটি টাকা। আর অপরটি ৭.৭১ শতাংশ ২০৬৬, যার মূল্য ১১,০০০ কোটি টাকা।

পরে আরবিআই জানায়, তাদের ঘোষিত ৩২,০০০ কোটি টাকার জন্যই তারা বিড গ্রহণ করেছে। যার সহজ অর্থ দাঁড়ায়, এই সরকারি বন্ডগুলির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা যথেষ্ট ভাল।

সরকার কেন টাকা নিচ্ছে?
মাথায় রাখতে হবে আমার-আপনার মতো সরকারেরও টাকার প্রয়োজন হয়। তখন টাকার জন্য তখন ঋণ নেয় তারা। তবে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার সরকারি বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ ইস্যু করে বাজার থেকে অর্থ সংগ্রহ করে।

এই বন্ড কিনে নেন সাধারণ মানুষ। যার অর্থ তাঁরা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে অর্থ ধার দেন। এর বদলে সরকার নির্দিষ্ট সময় অন্তর সুদ দেয়। পাশাপাশি বন্ডের মেয়াদ শেষ হলে মূল টাকা ফেরত দেয়।

১০ জুলাইয়ের এই নিলাম সরকারের ঋণ গ্রহণ কর্মসূচির অংশ। এর মাধ্যমেই সরকার টাকা ধার নেওয়ার চেষ্টা করছে। 

বন্ডের নিলাম কেন গুরুত্বপূর্ণ?
ব্যাঙ্কবাজারের সিইও আধিল শেট্টির মতে, এই ধরনের নিলাম শুধু সরকারের ঋণ পাওয়ার জন্যই নয়, বরং গোটা অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'এই নিলাম কেন্দ্রীয় সরকারের নিয়মিত ঋণ গ্রহণ কর্মসূচির অংশ। এর মাধ্যমে সারা বছরের সরকারি ব্যয় মেটানো হয়। আরবিআই এই প্রক্রিয়াটি পরিচালনা করে। এর মাধ্যমে বাজারের সুদের হারে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অর্থ সংগ্রহ করা যায়।'

Advertisement

তিনি আরও বলেন, এই বন্ডগুলি যে ইয়িল্ড বা রিটার্নে বিক্রি হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই হার গোটা অর্থনীতিতে ঋণের সুদের হার নির্ধারণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কাজ করে।

সরকারি বন্ড আসলে কী?
সরকারি বন্ড হল একটি ঋণপত্র। এটি কেন্দ্র বা রাজ্য সরকার টাকা তোলার জন্য ইস্যু করে। এগুলিকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগগুলির মধ্যে ধরা হয়, কারণ এগুলির পিছনে সরকারের গ্যারান্টি থাকে।

এই বন্ডগুলির মেয়াদ সাধারণত পাঁচ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে। বিনিয়োগকারীরা প্রতি ছয় মাস অন্তর সুদ পান। এই সুদকে কুপন বলা হয়। বন্ডের মেয়াদ শেষ হলে মূল টাকাও ফেরত দেওয়া হয়।

আগে মূলত ব্যাঙ্ক, ইনস্যুরেন্স কোম্পানি এবং বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি এই বন্ড কিনত। এখন সাধারণ খুচরো বিনিয়োগকারীরাও সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন।

এগুলি কি নিরাপদ?
সরকারি বন্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর নিরাপত্তা। যেহেতু এগুলি সরকারের গ্যারান্টিযুক্ত, তাই টাকা ফেরত না পাওয়ার ঝুঁকি অত্যন্ত কম। ফলে যাঁরা নিজের টাকা নিরাপদে রাখতে চান এবং বেশি ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এটি উপযুক্ত।


যদিও মাথায় রাখতে হবে, দীর্ঘমেয়াদে শেয়ার বা অন্যান্য বিনিয়োগের তুলনায় এর রিটার্ন সাধারণত কম। ফলে যাঁরা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি বিরক্ত করতে পারে। তাই যাঁরা সেফভাবে টাকা বিনিয়োগ করতে চান, তাঁদের জন্যই এটা সেরা। নইলে করা উচিত নয়। 

 

Read more!
Advertisement
Advertisement