Advertisement

SBI, PNB নাকি Post Office, কোথায় মাসে মাসে টাকা রাখলে RD Interest Rate বেশি?

নিরাপদ সঞ্চয়ের জন্য পোস্ট অফিস এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিভিন্ন স্কিম দারুণ বিকল্প। এখানে সুদের হারও বেশ ভালই। চলুন জেনে নেওয়া যাক, কোথায় বেশি লাভ।

আরডি সুদের হারআরডি সুদের হার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2026,
  • अपडेटेड 7:30 PM IST
  • নিরাপদ সঞ্চয়ের জন্য দারুণ বিকল্প আরডি।
  • এসবিআই, পিএনবি, পোস্ট অফিসের সুদের হার জানুন।

মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য বড় ফান্ড তৈরি পারেন। রেকারিং ডিপোজিট এখনও বহু মানুষের কাছে জনপ্রিয় সঞ্চয়ের মাধ্যম। বাজার নির্ভর বিনিয়োগের মতো এতে রিটার্ন ওঠানামা করে না। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক জমা করতে হয়। অ্যাকাউন্ট খোলার সময় সুদের হার বলে দেয় ব্যাঙ্ক।

ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদের RD করাতে পারেন। মেয়াদ এবং গ্রাহকের বয়স অনুযায়ী সুদের হারে পার্থক্য হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, SBI, ICICI Bank, Punjab National Bank  এবং পোস্ট অফিস, কোথায় রাখলে বেশি লাভ। 

SBI RD-তে সুদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত মেয়াদের RD খোলা যায়। মাসে ন্যূনতম ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট শুরু করা যায়। তারপর ১০ টাকার গুণিতকে কিস্তির পরিমাণ বাড়ানো যায়। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে মেয়াদ অনুযায়ী SBI-এর সুদের হার আলাদা। সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদ মিলছে ৪০০ দিনের মেয়াদে। SBI RD-এর উপর ওভারড্রাফটের সুবিধাও পাওয়া যায়। পাশাপাশি SBI-এর এক শাখা থেকে অন্য শাখায় RD অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। তবে নির্দিষ্ট সময়ে কিস্তি না দিলে জরিমানা দিতে হয়। পর পর ছ’টি কিস্তি জমা না পড়লে অ্যাকাউন্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হতে পারে।

SBI RD মেয়াদ     সুদের হার
১ বছর ৬.৮০%
২ বছর  ৭.০০%
৩ বছর  ৬.৭৫%
৪ বছর  ৬.৭৫%
৫ বছর  ৬.৫০%
৪০০ দিন ৭.১০%

ICICI Bank RD

আইসিআইসিআই ব্যাঙ্কে ৬ মাস থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের RD খোলা যায়। সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬ মাস পর্যন্ত ৪.৫০ শতাংশ থেকে শুরু করে ৩ বছরের বেশি মেয়াদে সর্বোচ্চ ৬.৫০ শতাংশ পর্যন্ত।
প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ।

ICICI Bank RD মেয়াদ সাধারণ গ্রাহক   সিনিয়র সিটিজেন
৬ মাস পর্যন্ত  ৪.৫০%  ৫.০০%
৬-৯ মাস ৫.৫০%   ৬.০০%
৯-১৫ মাস ৬.২৫% ৬.৭৫%
১৫ মাস-২ বছর     ৬.৩০% ৬.৮০%
২-৩ বছর ৬.৪৫%  ৬.৯৫%
৩-৫ বছর  ৬.৫০% ৭.১০%
৫-১০ বছর     ৬.৫০%   ৭.০০%


PNB RD

PNB-তে মাত্র ১০০ টাকা মাসিক সঞ্চয় করে RD খোলা যায়। একজন গ্রাহক সর্বোচ্চ মাসে ২৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। RD-এর মেয়াদ ৬ মাস থেকে সর্বোচ্চ ১২০ মাস অর্থাৎ ১০ বছর পর্যন্ত হতে পারে। RD-এর বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও দেয় PNB। তবে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিলে ১ শতাংশ পেনাল ইন্টারেস্ট দিতে হতে পারে। প্রবীণ নাগরিকরা ৫ বছর পর্যন্ত মেয়াদের আমানতে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট এবং ৫ বছরের বেশি মেয়াদে অতিরিক্ত ৮০ বেসিস পয়েন্ট সুদ পান। ৮০ বছরের বেশি বয়সি সুপার সিনিয়র নাগরিকদের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদেই অতিরিক্ত ৮০ বেসিস পয়েন্ট সুদ।

Advertisement

পোস্ট অফিস RD

পোস্ট অফিসের RD-এর সুদের হার আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস RD-তে ৬.৭ শতাংশ সুদ মিলছে। পোস্ট অফিসের এই RD-কে National Savings Recurring Deposit Account-ও বলা হয়। মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও নির্দিষ্ট সীমা নেই।

Read more!
Advertisement
Advertisement