Advertisement

Royal Enfield এর বড় সাফল্য! বিশ্বের Third Strongest Auto Brand এর তকমা

ভারতের মোটরসাইকেল নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ডের বড় সাফল্য। বিশ্বের তৃতীয় শক্তিশালী অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিল সংস্থাট। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফিনান্সের ‘অটোমোটিভ ইন্ডাস্ট্রি ২০২৬’ রিপোর্টে এই স্বীকৃতি পেয়েছে রয়্যাল এনফিল্ড।

 পিছনে পড়ে গিয়েছে অডি এবং ফেরারির মতো বিশ্বখ্যাত সংস্থাও। পিছনে পড়ে গিয়েছে অডি এবং ফেরারির মতো বিশ্বখ্যাত সংস্থাও।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 May 2026,
  • अपडेटेड 8:41 PM IST
  • ভারতের মোটরসাইকেল নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ডের বড় সাফল্য।
  • বিশ্বের তৃতীয় শক্তিশালী অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিল সংস্থা।
  • ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফিনান্সের ‘অটোমোটিভ ইন্ডাস্ট্রি ২০২৬’ রিপোর্টে এই স্বীকৃতি পেয়েছে রয়্যাল এনফিল্ড।

ভারতের মোটরসাইকেল নির্মাতা সংস্থা রয়্যাল এনফিল্ডের বড় সাফল্য। বিশ্বের তৃতীয় শক্তিশালী অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিল সংস্থা। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফিনান্সের ‘অটোমোটিভ ইন্ডাস্ট্রি ২০২৬’ রিপোর্টে এই স্বীকৃতি পেয়েছে রয়্যাল এনফিল্ড। তালিকায় টয়োটা এবং বিএমডব্লিউয়ের পরেই রয়েছে ভারতীয় এই বাইক ব্র্যান্ড। পিছনে পড়ে গিয়েছে অডি এবং ফেরারির মতো বিশ্বখ্যাত সংস্থাও।

ব্র্যান্ড ফিনান্সের রিপোর্ট অনুযায়ী, রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড স্ট্রেংথ ইনডেক্স স্কোর ১০০-র মধ্যে ৮৮.৯। পাশাপাশি সংস্থাকে AAA রেটিংও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। তারই প্রতিফলন দেখা গেল এই রিপোর্টে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালুও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বর্তমানে সংস্থার ব্র্যান্ড ভ্যালু প্রায় ১.২ বিলিয়ন ডলার। এক বছরে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মূল্য। এক সময় শুধুমাত্র রেট্রো ডিজাইনের মোটরসাইকেলের জন্য পরিচিত থাকলেও এখন আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করেছে রয়্যাল এনফিল্ড।

বিশেষজ্ঞদের মতে, সংস্থার এই উত্থানের অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রুত বিস্তার। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে ব্যবসা করছে রয়্যাল এনফিল্ড। পাশাপাশি বিশ্বজুড়ে ৩২০০-র বেশি রিটেল আউটলেট রয়েছে তাদের। শুধু তাই নয়, বিভিন্ন দেশে সাতটি আন্তর্জাতিক CKD অ্যাসেম্বলি প্ল্যান্টও চালু করেছে সংস্থা। এর ফলে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বাজারে আরও শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পেরেছে রয়্যাল এনফিল্ড।

সংস্থার সাফল্যের পিছনে তাদের নির্দিষ্ট প্রোডাক্ট স্ট্র্যাটেজিকেও বড় কারণ বলে মনে করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড বরাবরই নিজেদের ক্লাসিক ডিজাইন এবং সহজ ইঞ্জিনিয়ারিংয়ের পরিচিতি বজায় রেখেছে। Hunter 350 এবং Super Meteor 650-এর মতো মডেল এখনও গ্রাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। বিশেষ করে যাঁরা সহজ অথচ স্টাইলিশ রাইডিং অভিজ্ঞতা চান, তাঁদের কাছে এই বাইকগুলির চাহিদা বেশি।

অন্য দিকে, নতুন Himalayan 450 বাজারে এনে অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রেও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রয়্যাল এনফিল্ড। এই মডেলের মাধ্যমে নতুন প্রজন্মের রাইডারদেরও আকৃষ্ট করতে পেরেছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি এবং ক্লাসিক স্টাইলের মিশ্রণই রয়্যাল এনফিল্ডকে অন্যদের থেকে আলাদা করেছে।

Advertisement

এই তালিকায় শুধু রয়্যাল এনফিল্ডই নয়, আরও কয়েকটি ভারতীয় অটোমোবাইল সংস্থার নামও রয়েছে। বিশ্বের শক্তিশালী অটোমোবাইল ব্র্যান্ডের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টাটা মোটরস। মাহিন্দ্রা রয়েছে ২৫ নম্বরে এবং মারুতি সুজুকির স্থান ৩৪ নম্বরে।   

Read more!
Advertisement
Advertisement