Advertisement

আরও দমদার! নতুন Bullet আনল Royal Enfield, এখন দাম কত?

Royal Enfield Bullet 650: ৯৪ বছরের ঐতিহ্যে নতুন অধ্যায়, ভারতে লঞ্চ হল প্রথম ৬৫০ সিসির বুলেট। দাম কত? স্পেসিফিকেশন কেমন? রইল সব তথ্য।

ভারতে লঞ্চ হল প্রথম ৬৫০ সিসির বুলেট। ভারতে লঞ্চ হল প্রথম ৬৫০ সিসির বুলেট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 6:20 PM IST
  • ভারতে লঞ্চ হল Royal Enfield-এর নতুন Bullet 650।
  • ১৯৩২ সালে প্রথম Bullet লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড।
  • ডিজাইনে বুলেটের ক্লাসিক লুক ধরে রাখা হয়েছে।

Royal Enfield Bullet 650 Launch: অপেক্ষার অবসান। ভারতে লঞ্চ হল Royal Enfield-এর নতুন Bullet 650। বুলেট সিরিজে এই প্রথম ৬৫০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল আনল রয়্যাল এনফিল্ড। বিভিন্ন ডিলারশিপে বুকিংও শুরু হয়ে গিয়েছে।

১৯৩২ সালে প্রথম Bullet লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড। যুগ-যুগ ধরে ক্লাসিক ডিজাইন এবং এক্সহস্ট সাউন্ড দিয়ে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা ধরে রেখেছে Bullet। সেই ঐতিহ্য বজায় রেখেই এবার আরও পাওয়ারফুল রূপে এল Bullet 650।

নতুন Bullet 650-র 'হার্টে' Royal Enfield-এর ৬৫০ সিসি প্যারালাল টুইন-সিলিন্ডার প্ল্যাটফর্ম। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। সংস্থার দাবি, ক্লাসিক বুলেটের ডিজাইন এবং রাইডিং পসচার অক্ষুণ্ণ রেখেই আধুনিক পারফরম্যান্স ও বেটার রাইডিং এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রেও বুলেটের ক্লাসিক লুক ধরে রাখা হয়েছে। টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক, হাতে আঁকা পিনস্ট্রাইপ, উইংড ব্যাজিং এবং লম্বা বেঞ্চ-স্টাইল সিট। এক নজরেই বলা যাবে যে এটি সাধারণ ৩৫০ সিসির বুলেট নয়। ক্যাসকেট-মাউন্টেড LED হেডল্যাম্প এবং 'টাইগার আই' পাইলট ল্যাম্প পাবেন। 

মোটরসাইকেলটি স্টিল টিউবুলার স্পাইন ফ্রেমের উপর তৈরি। Showa-র সাসপেনশন। সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চির চাকা। বুলেটে বরাবরই এই সাইজের চাকা ব্যবহার করা হয়। 

সাড়ে ৬ শো সিসির বাইক। লোকে লং রাইডের জন্যই নেবে। ফলে সেই দিকেও নজর দিয়েছে রয়্যাল এনফিল্ড।  উঁচু হ্যান্ডেলবার এবং সোজা হয়ে বসার মতো রাইডিং পজ়িশন রাখা হয়েছে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে অ্যানালগ ডায়ালের সঙ্গে ডিজিটাল LCD ডিসপ্লেও পাবেন। কতটা তেল আছে, ট্রিপ মিটার, গিয়ার পজ়িশন ইন্ডিকেটর এবং সার্ভিস রিমাইন্ডার দেখা যাবে।

ফিচারের তালিকাতেও একাধিক সংযোজন। ক্রোম ফিনিশড পিশুটার এক্সহস্ট, রেট্রো স্টাইল অ্যালুমিনিয়াম সুইচগিয়ার, অ্যাডজাস্টেবল লিভার এবং সিঙ্গল-স্টেপ বেঞ্চ সিট দেওয়া হয়েছে। পাশাপাশি স্লিপার ক্লাচ যুক্ত টুইন-সিলিন্ডার ইঞ্জিন শহরের রাস্তা এবং হাইওয়ে; দুই ক্ষেত্রেই স্মুদ পারফরম্যান্স পাবেন।

সামনের সাসপেনশনে ৪১ মিমি ফ্রন্ট ফর্ক। তাতে ১২০ মিমি ট্রাভেল। এবং পিছনে ১১২ মিমি ট্রাভেলযুক্ত টুইন হাইড্রোলিক শক অ্যাবজ়র্বার রয়েছে।

Advertisement

এ ছাড়াও Bullet 650-এর জন্য স্পেশাল Accessories-এর অপশনও রাখছে Royal Enfield। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ট্যুরিং বা স্টাইলের কাস্টমাইজ করাতে পারবেন।

দু'টি রঙে পাওয়া যাবে নতুন Bullet 650; Cannon Black এবং Battleship Blue। দেশের সমস্ত Royal Enfield ডিলারশিপের মাধ্যমে বুকিং করা যাবে। এক্স-শোরুম দাম ৩,৬৪,৮৫৬ টাকা।

Read more!
Advertisement
Advertisement