Advertisement

Royal Enfield এর নতুন রঙ! Classic 350 র নতুন Gorkha Edition দেখা গেল শোরুমে

Royal Enfield Classic 350 Gorkha Edition: একেবারে মিলিটারি লুক। নতুন জলপাই রঙে গোর্খা এডিশন আনছে রয়্যাল এনফিল্ড।

নতুন জলপাই রঙে গোর্খা এডিশন আনছে রয়্যাল এনফিল্ড।নতুন জলপাই রঙে গোর্খা এডিশন আনছে রয়্যাল এনফিল্ড।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 3:54 PM IST
  • গোর্খা এডিশন আনছে রয়্যাল এনফিল্ড।
  • খুব শীঘ্রই বাজারে এই স্পেশাল এডিশন আসতে পারে।
  • দেওয়া হয়েছে রাগেড এবং মিলিটারি ধরনের লুক।

Royal Enfield Classic 350 Gorkha Edition: এ যেন একেবারে ‘ম্যাড ম্যাক্স’ সিনেমার বাইক! ম্যাট মিলিটারি গ্রিন রঙ, রাগেড ডিজাইন, সঙ্গে হালকা ক্রোমের ঝিলিক। দেখলেই চোখ আটকে যাবে। ডিলারশিপ ইয়ার্ডে দেখা মিলল Royal Enfield Classic 350 Gorkha Edition-এর। সূত্রের খবর, ভারতীয় সেনার গোরখা রেজিমেন্টকে সম্মান জানাতেই Classic 350-এর এই বিশেষ ভার্সান আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। যদিও এখনও সংস্থার তরফে এই বাইকের লঞ্চ বা দাম সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ডিলারশিপে বাইকটির ছবি ভাইরাল হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বাজারে এই স্পেশাল এডিশন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ম্যাট মিলিটারি গ্রিন রঙ

নতুন জলপাই রঙে গোর্খা এডিশন আনছে রয়্যাল এনফিল্ড।

Classic 350 Gorkha Edition-এর সবচেয়ে বড় আকর্ষণ এর রং। সাধারণ Classic 350-এর থেকে দেখতে অনেকটাই আলাদা। ম্যাট মিলিটারি গ্রিন শেড। রঙের সঙ্গে মিলিয়ে গোটা বাইকে দেওয়া হয়েছে রাগেড এবং মিলিটারি ধরনের লুক।

সাইড প্যানেলে রয়েছে বিশেষ ‘Gorkha Edition’ স্টিকার। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি রাখা দু’টি খুকরি বা Khukri-র প্রতীক। গোর্খা রাইফেলসের সঙ্গে এই ঐতিহ্যবাহী অস্ত্রের বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে নতুন বাইকের ডিজাইনে এই প্রতীক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুধু রং বা স্টিকার নয়, বাইকের অন্যান্য অংশেও রয়েছে বিশেষ ফিনিশ। ইঞ্জিনের কেসিং এবং এগজস্টে দেওয়া হয়েছে ক্রোম ফিনিশ। সঙ্গে রয়েছে ক্রোম ওয়্যার-স্পোক রিম। ম্যাট সবুজ বডির সঙ্গে ক্রোমের কনট্রাস্ট।

ইঞ্জিনে বড় কোনও পরিবর্তন নয়
দেখতে একেবারে নতুন মনে হলেও Royal Enfield Classic 350 Gorkha Edition-এর মেকানিক্যাল দিক থেকে বড় কোনও পরিবর্তন থাকার সম্ভাবনা নেই। Classic 350-এর মতোই এই বাইকেও 349cc J-Series সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে।

এই ইঞ্জিনে সর্বোচ্চ 20.2hp পাওয়ার এবং 27Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। ফলে নতুন Gorkha Edition-এও Classic 350-এর পরিচিত আরামদায়ক এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন।

Classic 350 আসলে খুব জোরে চালানোর বাইক নয়। বরং ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৯০ কিলোমিটার গতিতে আরামে দীর্ঘক্ষণ চালানোর বাইক। সেই কারণেই এটি বেশ জনপ্রিয়।  

Advertisement

নতুন ফিচার্সও থাকতে পারে
Classic 350-র রিসেন্ট আপডেটেড মডেলে স্লিপ-অ্যান্ড-অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল-চ্যানেল ABS ভ্যারিয়েন্টে USB Type-C চার্জিং পোর্টের মতো ফিচার্স অ্যাড করা হয়েছে।

Gorkha Edition যেহেতু নতুন স্পেশাল এডিশন, তাই এই আপডেটগুলিও বাইকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে Royal Enfield এখনও আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ ফিচার তালিকা প্রকাশ করেনি।

কবে বাজারে আসবে? দামই বা কত?
এই মুহূর্তে Royal Enfield Classic 350 Gorkha Edition-এর দাম বা লঞ্চের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।  

Read more!
Advertisement
Advertisement