Advertisement

Royal Enfield Classic 350 vs Bullet 350; কোনটি বেশি টেকসই? সহজ হিসাব

Royal Enfield Classic 350 vs Bullet 350: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় দুই মোটরবাইক Classic 350 এবং Bullet 350। দুই বাইকেরই একই ইঞ্জিন। একই ফ্রেম। কিন্তু দাম, ডিজাইন, ফিচার এবং ক্রেতার পছন্দের দিক থেকে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

দাম, ডিজাইন, ফিচার এবং ক্রেতার পছন্দের দিক থেকে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।দাম, ডিজাইন, ফিচার এবং ক্রেতার পছন্দের দিক থেকে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 7:41 PM IST
  •  রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় দুই মোটরবাইক Classic 350 এবং Bullet 350।
  • দুই বাইকেরই একই ইঞ্জিন, একই ফ্রেম।
  • দাম, ডিজাইন, ফিচার এবং ক্রেতার পছন্দের দিক থেকে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

Royal Enfield Classic 350 vs Bullet 350: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় দুই মোটরবাইক Classic 350 এবং Bullet 350। দুই বাইকেরই একই ইঞ্জিন। একই ফ্রেম। কিন্তু দাম, ডিজাইন, ফিচার এবং ক্রেতার পছন্দের দিক থেকে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ফলে নতুন বাইক কেনার আগে অনেকেই Classic 350 ও Bullet 350 এর মধ্যে কোনটা নেবেন ঠিক করে উঠতে পারেন না। ভারতের বাজারে দীর্ঘদিন ধরেই রয়্যাল এনফিল্ডের এই দুই মডেলই সবার বেশ পরিচিত। বিশেষজ্ঞদের মতে, পারফরম্যান্সের দিক থেকে খুব বেশি পার্থক্য না থাকলেও বাজেট ও ফিচারের দিকেই বেশ কিছু পার্থক্য রয়েছে। লুকসের দিক থেকেও পার্থক্য় আছে। আর তার উপরেই আপনার সিদ্ধান্ত নির্ভর করছে।

দাম: কোনটি বেশি সাশ্রয়ী
এক্স-শোরুম দামের হিসাবে Royal Enfield Classic 350-এর দাম প্রায় ১.৮৩ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২.১৮ লক্ষ টাকা পর্যন্ত। অন্য দিকে Bullet 350-এর দাম শুরু হচ্ছে প্রায় ১.৬৪ লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ প্রায় ২.০৪ লক্ষ টাকা।

এই তুলনা থেকে স্পষ্ট, Bullet 350 তুলনামূলক ভাবে কম দামের অপশন। কম ভ্যারিয়েন্ট ও সহজ ফিচারের কারণেই এর দাম কম রাখা হয়েছে। অন্য দিকে Classic 350-এ একাধিক ট্রিম ও রঙের বিকল্প থাকায় দাম কিছুটা বেশি।

Classic 350 এবং Bullet 350

ইঞ্জিন ও পারফরম্যান্স
দুই মোটরবাইকেই একই 349cc-র সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-অয়েল-কুলড J-series ইঞ্জিন রয়েছে। ৫-স্পিড গিয়ারবক্স।

ইঞ্জিন থেকে ২০.২ bhp শক্তি ও ২৭ Nm টর্ক উৎপন্ন হয়। ফলে রাইড কোয়ালিটি, ক্রুজিং ক্ষমতা বা ইঞ্জিনের মসৃণতায় কার্যত কোনও পার্থক্য নেই।

মাইলেজ
মাইলেজের ক্ষেত্রে সংস্থার দাবি, Bullet 350 প্রতি লিটারে প্রায় ৩৬.২ কিলোমিটার চলতে পারে। অন্য দিকে Classic 350-এর মাইলেজ প্রায় ৪১.৫ কিলোমিটার প্রতি লিটার।

তবে বাস্তব ব্যবহারে শহরের ট্রাফিক, রাস্তার অবস্থা এবং চালানোর ধরন অনুযায়ী এই পরিসংখ্যান বদলাতে পারে। সার্ভিসিং ইন্টারভ্যাল ও রক্ষণাবেক্ষণের খরচও দুই মডেলের ক্ষেত্রে প্রায় একই।

ফিচার ও ডিজাইনের পার্থক্য
Classic 350-এ তুলনামূলক বেশি ফিচার রয়েছে। কিছু ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল, বিভিন্ন ট্রিম অপশন এবং একাধিক রঙের বিকল্প পাওয়া যায়।
অন্য দিকে Bullet 350-এ ঐতিহ্যবাহী ডিজাইন বজায় রাখা হয়েছে। এতে সাধারণ সেট-আপ, তার-যুক্ত চাকা এবং ক্লাসিক লুক রয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে দুই বাইকেই ডুয়াল-চ্যানেল ABS-এর মতো বেসিক ফিচার রয়েছে।

কোনটি কিনবেন?
কম বাজেটে সহজ ও ঐতিহ্যবাহী রাইডিং অভিজ্ঞতা চাইলে Bullet 350 একটি উপযুক্ত বিকল্প।
অন্য দিকে বেশি ভ্যারিয়েন্ট, অতিরিক্ত ফিচার এবং স্টাইলিংয়ের বৈচিত্র্য চাইলে Classic 350 বেছে নেওয়া যেতে পারে।
সব মিলিয়ে, পারফরম্যান্স নয়; বাজেট, ডিজাইন পছন্দ এবং ফিচারের প্রয়োজনই Classic 350 ও Bullet 350-এর মধ্যে বেছে নিতে হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement