Advertisement

Himalayan 440: সেপ্টেম্বরে আসছে নতুন Royal Enfield, দাম কত?

Royal Enfield Himalayan 440: সেপ্টেম্বরে আসছে নতুন হিমালয়ান। ৪৪৩ সিসি ইঞ্জিন। অফ-রোডে দুর্দান্ত। বড় চকম রয়্যাল এনফিল্ডের।

Himalayan 440-কে আরও বেশি ট্যুরিং এবং অফ-রোড কেপেবল করে তোলার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।Himalayan 440-কে আরও বেশি ট্যুরিং এবং অফ-রোড কেপেবল করে তোলার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 7:11 PM IST
  • রয়্যাল এনফিল্ডের হিমালয়ান সিরিজে নতুন মডেল।
  • সেপ্টেম্বরেই বাজারে Royal Enfield Himalayan 440 আসতে পারে।
  • বেশ কিছু দিক থেকে Scram 440-এর সঙ্গে মিল থাকবে।

Royal Enfield Himalayan 440: রয়্যাল এনফিল্ডের হিমালয়ান সিরিজে নতুন মডেল। আগামী সেপ্টেম্বরেই বাজারে Royal Enfield Himalayan 440 আসতে পারে। Himalayan 411-এর ১০ বছর পূর্তি উপলক্ষেই নতুন Himalayan 440 নিয়ে আনছে রয়্যাল এনফিল্ড। নতুন মডেলটি মূলত Royal Enfield Scram 440-এর উপর বেস করে তৈরি হচ্ছে। ফলে ইঞ্জিন ও অন্য বেশ কিছু দিক থেকে Scram 440-এর সঙ্গে মিল থাকবে। তবে Himalayan 440-কে আরও বেশি ট্যুরিং এবং অফ-রোড কেপেবল করে তোলার চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Himalayan 440-তে কোন ইঞ্জিন থাকছে?
নতুন Royal Enfield Himalayan 440-তে থাকতে পারে ৪৪৩ সিসির LS440 ইঞ্জিন। এটি এয়ার/অয়েল-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। একই ইঞ্জিন Scram 440-তেও ব্যবহার করা হয়েছে।

এই ইঞ্জিন থেকে পাওয়া যায় প্রায় ২৫.৪ bhp শক্তি এবং ৩৪ Nm টর্ক। ইঞ্জিনের সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স।

তবে শুধু ইঞ্জিনের শক্তি নয়, Himalayan 440-এর ক্ষেত্রে টর্কই বড় আকর্ষণ হতে পারে। কম গতিতেও ভালো টান দেওয়ার ক্ষমতা থাকায় পাহাড়ি রাস্তা, খারাপ রাস্তা কিংবা কাঁচা পথে বাইক চালানো তুলনামূলক সহজ হতে পারে।

দীর্ঘ দূরত্বের সফরের জন্যও এই ইঞ্জিন যথেষ্ট আরামদায়ক হতে পারে। অর্থাৎ শহরের রাস্তা থেকে শুরু করে পাহাড়ি পথ; দুই ধরনের ব্যবহারের কথা মাথায় রেখেই বাইকটি তৈরি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অফ-রোডে Himalayan 440 কেমন?
Himalayan নামের সঙ্গে অফ-রোডিংয়ের সম্পর্ক বহু দিনের। নতুন Himalayan 440-তেও সেই চরিত্র বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

বাইকটিতে স্টিল ফ্রেমের সঙ্গে টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশন থাকতে পারে। তবে Scram 440-এর সঙ্গে একটি বড় পার্থক্য দেখা যেতে পারে চাকার আকারে।

Himalayan 440-তে ২১ ইঞ্চির সামনের চাকা থাকার সম্ভাবনা রয়েছে। অফ-রোড বাইকের ক্ষেত্রে বড় সামনের চাকা বেশ কাজে দেয়। ভাঙাচোরা রাস্তা, কাদা, পাথুরে পথ কিংবা ছোটখাটো জল পার হওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে এটি সাহায্য করতে পারে।

Advertisement

ফলে লাদাখ, হিমালয় বা পাহাড়ি অঞ্চলের কঠিন রাস্তায় Himalayan 440 যথেষ্ট সক্ষম হয়ে উঠতে পারে। পুরনো Himalayan 411-ও এই ধরনের রাস্তায় যথেষ্ট জনপ্রিয় ছিল। নতুন মডেলে আরও শক্তিশালী ইঞ্জিন থাকায় সেই ক্ষমতা আরও বাড়তে পারে।

নতুন Himalayan দেখতে কেমন?
ডিজাইনের ক্ষেত্রেও খুব বড় পরিবর্তনের পথে হাঁটবে না রয়্যাল এনফিল্ড; এমনটাই অনুমান। নতুন Himalayan 440-তে পুরনো Himalayan 411-এর ডিজাইনের ছাপ থাকতে পারে।

অর্থাৎ খুব বেশি ঝাঁ-চকচকে বা স্পোর্টি ডিজাইনের বদলে কার্যকরী এবং শক্তপোক্ত লুক দেখা যেতে পারে। অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে এই ধরনের ডিজাইনের সুবিধা হল, বাইক পড়ে গেলেও ক্ষতির পরিমাণ তুলনামূলক কম রাখা যায়।

পাহাড়ি রাস্তায় বাইক চালানোর সময় পড়ে যাওয়া বা পাথরে ধাক্কা লাগা অস্বাভাবিক নয়। তাই Himalayan 440-র ডিজাইনেও ব্যবহারিক দিকটিকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

দাম কত হতে পারে?
দামের ক্ষেত্রে Himalayan 440-কে প্রায় ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) দামে বাজারে আনার সম্ভাবনা রয়েছে।

এই দাম হলে বাইকটি Royal Enfield Scram 440 এবং আরও দামি Himalayan 450-এর মাঝামাঝি জায়গায় থাকবে। ফলে যাঁরা Himalayan 450-এর তুলনায় কিছুটা কম দামে একটি অ্যাডভেঞ্চার বাইক চান, তাঁদের কাছে নতুন Himalayan 440 বেশ আকর্ষণীয় হতে পারে।

তবে মনে রাখতে হবে, এটি এখনও প্রত্যাশিত দাম। লঞ্চের সময় সংস্থা দাম ঘোষণা করবে। 

Read more!
Advertisement
Advertisement