
Royal Enfield Himalayan 750: বড় চমক দিতে চলেছে Royal Enfield। নতুন অ্যাডভেঞ্চার বাইকের টিজার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতেই জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের মতে, এবার সম্ভবত আরও বড় ইঞ্জিনের Himalayan আনছে Royal Enfield। তার ইঞ্জিন ক্যাপাসিটি হতে পারে 750 সিসি। এখনও পর্যন্ত বাইকের নাম কনফার্ম করেনি সংস্থা। তবে টিজারে মোটামুটি আন্দাদজ পাওয়া যাচ্ছে। আর এমনিতেও ‘Himalayan’ হ্যাশট্যাগ দেওয়া। ফলে সব ঠিক থাকলে ইতালির মিলানে EICMA মোটরসাইকেল ইভেন্টে নতুন বাইক শোকেস করতেপারে RE।
অপেক্ষা করে যাবেন কয়েকদিন?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নতুন বাইকটি সংস্থার অ্যাডভেঞ্চার সিরিজের সবচেয়ে পাওয়ারফুল মডেল হতে পারে। ৭৫০ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন। প্রায় ৫৫ বিএইচপি পাওয়ার এবং ৬৫ এনএম টর্ক জেনারেট করে। যদিও এগুলি সবই আনঅফিসিয়াল সূত্রে জানা যাচ্ছে। রয়্যাল এনফিল্ড ইঞ্জিন স্পেসিফিকেশন এখনও সেভাবে জানায়নি।
বাইকের চ্যাসিসও নতুন হতে পারে। সামনে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন থাকার সম্ভাবনা রয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে দু’টি ডিস্ক এবং পিছনে একটি ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে। চাকার মাপ হতে পারে সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৭ ইঞ্চি। অফরোডার যেহেতু, স্পোক চাকারই সম্ভাবনা বেশি।
কী কী ফিচার্স থাকছে?
অ্যাডভেঞ্চার বাইক। ডিজাইন থেকে এমনিই তা স্পষ্ট। লম্বা উইন্ডস্ক্রিন, গোল এলইডি হেডল্যাম্প, বড় ফুয়েল ট্যাঙ্ক এবং উঁচু ব্যাক প্যানেল থাকতে পারে। এমন বাইক লোকে সাধারণত লং রাইডের জন্যই কেনে। ফলে সে কথা মাথায় রেখেই এই ডিজাইন বলা যেতে পারে।
ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোড, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং কালার টিএফটি ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোন কানেক্টিভিটি ও গুগলের সাহায্যে টার্ন-বাই-টার্ন নেভিগেশনের ফিচার্সও থাকতে পারে। তবে ফাইনাল ফিচার্সের লিস্ট এখনও বের করেনি সংস্থা।
দাম কত হতে পারে?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Royal Enfield Himalayan 750-র দাম প্রায় ৪ লাখ টাকা থেকে শুরু হতে পারে। তবে এটি সম্ভাব্য এক্স-শোরুম প্রাইস। বাইকটির লঞ্চের দিনক্ষণ, চূড়ান্ত দাম এবং অন্যান্য তথ্যের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।