Advertisement

এত সস্তায় Royal Enfield? দেদার বিক্রি Hunter এর, ফিচার্স দেখলে চমকে যাবেন!

Royal Enfield Hunter 350: সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ডে বাজিমাত, হান্টারের সেল তুঙ্গে, কেনা ঠিক হবে? এক নজরে জেনে নিন পুরোটা।

সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ডে বাজিমাত, হান্টারের সেল তুঙ্গে।সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ডে বাজিমাত, হান্টারের সেল তুঙ্গে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 3:15 PM IST
  • সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ডে বাজিমাত।
  • হান্টারের সেল তুঙ্গে, কেনা ঠিক হবে?
  • কোম্পানিটির সবচেয়ে সস্তার মডেল ‘হান্টার ৩৫০’ (Hunter 350)।

Royal Enfield মানেই একটা আলাদা ব্যাপার। গমগমে শব্দ আর একটা ক্লাসিক রোড প্রেজেন্স। কিন্তু এতদিন এই বাইকের দাম অনেকেরই নাগালের বাইরে ছিল। ওজনের কারণে নতুন রাইডাররা অনেকেই কিনতে ভয় পেতেন। সেই ধারণাকে পুরো বদলে দিয়েছে কোম্পানিটির সবচেয়ে সস্তার মডেল ‘হান্টার ৩৫০’ (Hunter 350)। সেলস রেকর্ডই তার প্রমাণ। 

২০২২ সালে এই মডেলের লঞ্চ হয়েছিল। এর ধরন হচ্ছে 'রোডস্টার'। আর এই বাইকের জেরেই মিড-এন্ট্রি সেগমেন্টে বাজিমাত করেছে RE। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রতি মাসে গড়ে প্রায় ২৫,০০০টি হান্টার 350 বিক্রি হচ্ছে। সবচেয়ে মজার বিষয়টি হল, এই বাইকের মোট ক্রেতাদের মধ্যে প্রায় ৩৩ শতাংশই ২৫ বছরের কম বয়সী তরুণ-তরুণী। কীভাবে হান্টার 350 তরুণদের মন জয় করে নিল? আপনার কি এটি কেনা ঠিক হবে? আসুন জেনে নেওয়া যাক।

অল্পবয়সীদের Hunter 350 পছন্দ কেন?
রয়্যাল এনফিল্ডের ম্যানেজিং ডিরেক্টর বি গোবিন্দরাজন জানিয়েছেন, হান্টার ৩৫০ নতুন প্রজন্মকে ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ অল্পবয়সীরাই নতুন চাকরি বা মা-বাবার দেওয়া টাকায় প্রথম বাইক কেনেন। ফলে তাঁদের বাজেট খুব বেশি হয় না। আবার নতুন রাইডাররা ক্লাসিক 350 বা বুলেটের মতো বড়, ভারী কিছু কিনতেও ভয় পান। অথচ নিও-রেট্রো লুক তাঁদের খুব পছন্দ। সেই গ্যাপটাই পূরণ করেছে Hunter 350।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক বা বুলেটের ওজন শহরের যানজটে একটু ভারী মনে হতে পারে। হান্টারের কার্ব ওয়েট মাত্র ১৮১ কেজি। হালকা। শহরের ট্রাফিকে অনায়াসে চালানো যায়।

দামও মধ্যবিত্তের নাগালে। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ১.৩৮ লক্ষ টাকা থেকে (বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী)। কলকাতায় অনরোড প্রায় ১.৬৫-১.৭০ লক্ষ টাকা পড়বে। 

স্পোর্টি ও মডার্ন-রেট্রো লুক পাবেন। ট্রিপার নেভিগেশন, অ্যালয় হুইল, এবং ডুয়াল-টোন কালার অপশন রয়েছে। 

Royal Enfield Hunter 350 র স্পেসিফিকেশন  
ইঞ্জিনের পারফরম্যান্স থেকে শুরু করে সেফটি; সব দিক থেকেই হান্টার বেশ ব্যালেন্সড। নিচে একনজরে Main Specifications দেওয়া হল: 

Feature Specification
ইঞ্জিন capacity ৩৪৯ সিসি (Air/Oil-Cooled, Single-Cylinder, J-Series)
সর্বোচ্চ পাওয়ার ২০.২১ বিএইচপি @ ৬,১০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক ২৭ এনএম @ ৪,০০০ আরপিএম
গিয়ারবক্স ৫-স্পিড ম্যানুয়াল (Slip & Assist Clutch সহ)
মাইলেজ প্রায় ৩৬.২ কিমি/লিটার
ব্রেক ও ABS সিঙ্গেল ও ডুয়াল-চ্যানেল এবিএস (ভ্যারিয়েন্ট অনুযায়ী)
হুইল ও টায়ার ১৭-ইঞ্চি অ্যালয়/স্পোক হুইল, টিউবলেস টায়ার
সিটের উচ্চতা ৭৯০ মিমি (কম উচ্চতার রাইডারদের জন্য আদর্শ)
অন্যান্য সুবিধা ইউএসবি চার্জিং পোর্ট, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার

হান্টার ৩৫০ কেনা ঠিক হবে?
আপনি যদি প্রতিদিন অফিসে বা কলেজ যাতায়াতের জন্য স্টাইলিশ, পাওয়ারফুল অথচ কম দামের ৩৫০ সিসি বাইক চান, সেক্ষেত্রে Hunter 350 আপনার জন্য সেরা অপশন হতে পারে। বিশেষ করে যাদের মাঝারি হাইট এবং যারা একটু হালকা বাইক চান, তাঁদের জন্য় ভাল।

Advertisement

তবে আপনি যদি লং ট্যুরে পিলিয়ন (পেছনের আরোহী) নিয়ে রাইড করেন বা অত্যন্ত সফট সাসপেনশন চান, তবে কেনার আগে একবার টেস্ট রাইড দেওয়া জরুরি। কারণ এর পেছনের সাসপেনশন সামান্য শক্ত (firm)। হাইওয়েতে ভাল স্টেবিলিটি দিলেও খারাপ রাস্তায় একটু ঝাঁকুনি হবে।

ওভার অল দেখলে, কম বাজেট ও তরুণদের চাহিদার কথা মাথায় রেখে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এক কথায় মাস্টারস্ট্রোক। বিশ্বজুড়ে (ব্রাজিল ও ভারতে) Hunter 350 র সেলস নাম্বারই তার প্রমাণ।

Read more!
Advertisement
Advertisement