Advertisement

Royal Enfield ঘণ্টায় ক'টি Motorcycle বিক্রি করে? জানলে চমকে উঠবেন

Royal Enfield Sells 1 Motorcycle Every 23 Seconds: প্রতি ২৩ সেকেণ্ডে বিক্রি ১টি বাইক। বুলেট গতিতে ছুটছে রয়্যাল এনফিল্ড। জুলাইয়ের সেলস রেকর্ড জানলে চমকে উঠবেন।

প্রতি ২৩ সেকেণ্ডে বিক্রি ১টি বাইক! প্রতি ২৩ সেকেণ্ডে বিক্রি ১টি বাইক!
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 9:05 PM IST
  • দেশের বাইক বাজার কার্যত পাল্টে দিয়েছে রয়্যাল এনফিল্ড।
  • মাত্র ৩১ দিনে ১ লাখ ১৮ হাজারের বেশি মোটরবাইক বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড।
  • ভারতে প্রতি ২৩ সেকেণ্ডে নতুন একটি করে রয়্যাল এনফিল্ড নামছে রাস্তায়। 

Royal Enfield July Sales: দুম দুম দুম... 'বুলেটে'র আওয়াজ খালি ইঞ্জিনের শব্দ নয়। বাইকারদের কাছে এটি আসলে আবেগের অপর নাম। সেই বাইকিংয়ের আবেগ যে শুধু রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে তা নয়। দেশের বাইক বাজার কার্যত পাল্টে দিয়েছে রয়্যাল এনফিল্ড। ২০২৬ সালের জুলাই মাসের বিক্রির হিসেব থেকেই তা স্পষ্ট।মাত্র ৩১ দিনে ১ লাখ ১৮ হাজারের বেশি মোটরবাইক বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড।

অঙ্ক কষে দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হবে যে কারও। পুরো জুলাই মাসে মোট ১,১৮,২৩২টি বাইক বাজারে ছেড়েছে জনপ্রিয় সংস্থা। যার সহজ মানে হল,

প্রতিদিন বিক্রি: গড়ে ৩,৮১৪টি বাইক।

প্রতি ঘণ্টায় বিক্রি: প্রায় ১৫৯টি বাইক।

প্রতি মিনিটে বিক্রি: ২.৬৫টি বাইক!

সহজে বলতে গেলে, ভারতে প্রতি ২৩ সেকেণ্ডে নতুন একটি করে রয়্যাল এনফিল্ড রাস্তায় নামছে। 

এক বছরে একলাফে ৩৪% বিক্রি বেড়েছে
গত বছরের জুলাই মাসের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও বোঝা যাবে। ২০২৫ এর জুলাই মাসে ৮৮,০৪৫টি রয়্যাল এনফিল্ড বিক্রি হয়েছিল। এই বছর তা এক ধাক্কায় ৩৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুধু দেশের বাজারেই এক লাখের গণ্ডি পার করে ১০৫,৩১৭টি বাইক বিক্রি হয়েছে। আগের বছরের চেয়ে প্রায় ৩৮.১ শতাংশ বেশি।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই আইকনিক বাইকের রফতানি বেড়েছে। প্রায় ৯.৫ শতাংশ। মোট ১২,৯১৫টি বাইক পাড়ি দিয়েছে ভিনদেশে।

ভবিষ্যতের প্ল্যান: ই-বাইক ও নতুন কারখানা
ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অন্ধ্রপ্রদেশে ১,২২৫ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে RE। একটি বিরাট নতুন কারখানা খুলতে চলেছে তারা। ২০৩০ সাল নাগাদ এই নতুন কারখানা পুরোপুরি চালু হলে বছরে আরও সাড়ে চার লাখ নতুন বাইক তৈরি করা সম্ভব হবে।

পাশাপাশি এখন থেকেই ইভির বাজারে ফোকাস করছে Royal Enfield।

'ফ্লায়িং ফ্লি' (Flying Flea) ইলেকট্রিক বাইকও এনেছে। সম্প্রতি তাদের লিমিটেড এডিশন 'শটগান ৬৫০' (Shotgun 650) বাইকেরও বাম্পার বিক্রি হয়েছে। ভারতের বাজারে ছাড়তেই মাত্র ৩ মিনিটে সবক'টি বাইক নিমেষে বিক্রি হয়ে যায়। সামনেই উৎসবের মরশুম, আর তার আগেই রয়্যাল এনফিল্ডের এই রেকর্ড যে প্রতিপক্ষ সংস্থাগুলির রাতের ঘুম কেড়ে নেবে, তা আর বলাই বাহুল্য। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement