Advertisement

New Bikes: নতুন Bullet থেকে বড় Himalayan, পরপর নতুন মডেল আনতে চলেছে Royal Enfield

রয়্যাল এনফিল্ড পছন্দ? সেক্ষেত্রে রয়েছে বড় খবর। আগামী ১২ মাসে একের পর এক নতুন বাইক আনতে চলেছে Royal Enfield। শুধু নতুন ভার্সন নয়। ৬৫০ সিসি থেকে ৭৫০ সিসি সেগমেন্টে বড় চমক দিতে পারে সংস্থা।

 ৬৫০ সিসি থেকে ৭৫০ সিসি সেগমেন্টে বড় চমক দিতে পারে সংস্থা।  ৬৫০ সিসি থেকে ৭৫০ সিসি সেগমেন্টে বড় চমক দিতে পারে সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2026,
  • अपडेटेड 2:56 PM IST
  • রয়্যাল এনফিল্ড পছন্দ? সেক্ষেত্রে রয়েছে বড় খবর।
  • আগামী ১২ মাসে একের পর এক নতুন বাইক আনতে চলেছে Royal Enfield।
  • ৬৫০ সিসি থেকে ৭৫০ সিসি সেগমেন্টে বড় চমক দিতে পারে সংস্থা।

Royal Enfield Upcoming Bikes: রয়্যাল এনফিল্ড পছন্দ? সেক্ষেত্রে রয়েছে বড় খবর। আগামী ১২ মাসে একের পর এক নতুন বাইক আনতে চলেছে Royal Enfield। শুধু নতুন ভার্সন নয়। ৬৫০ সিসি থেকে ৭৫০ সিসি সেগমেন্টে বড় চমক দিতে পারে সংস্থা। তালিকায় রয়েছে নতুন বুলেট, হিমালয়ান, স্ক্র্যাম্বলার এবং ইলেকট্রিক বাইকও। ইতিমধ্যেই একাধিক মডেল টেস্টিংয়ে দেখা গিয়েছে। ফলে বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ভারতে ক্রুজার এবং রেট্রো মোটরসাইকেলের বাজারে বহু বছর ধরেই জনপ্রিয় নাম রয়্যাল এনফিল্ড। তরুণ প্রজন্মের কাছেও এই ব্র্যান্ডের আলাদা আবেদন রয়েছে। সময়ের সঙ্গে নিজেদের লাইনআপও বাড়িয়েছে সংস্থা। এবার আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রয়্যাল এনফিল্ড। আগামী এক বছরে অন্তত ৬টি নতুন মোটরসাইকেল বাজারে আনার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

Bullet 650
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে আইকনিক বাইকগুলির মধ্যে অন্যতম বুলেট। এবার সেই বাইকেরই টুইন-সিলিন্ডার ভার্সন আনার প্রস্তুতি চলছে। নতুন বাইকের নাম হতে পারে Bullet 650।

এই বাইকটি Interceptor 650-র প্ল্যাটফর্মের উপর তৈরি হতে পারে। তবে ডিজাইনে থাকবে পুরনো বুলেটের ক্লাসিক রেট্রো লুক। এতে ব্যবহার করা হতে পারে ৬৪৮ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন প্রায় ৪৭ bhp শক্তি এবং ৫২ Nm টর্ক তৈরি করতে সক্ষম।

Himalayan 750
অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টেও বড় বাজি ধরছে রয়্যাল এনফিল্ড। সংস্থা নতুন Himalayan 750 নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই এই বাইককে একাধিক বার রাস্তায় টেস্টিং করতে দেখা গিয়েছে।

নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি এই বাইকে থাকতে পারে সম্পূর্ণ নতুন চ্যাসিস, সুইংআর্ম এবং সাসপেনশন সেটআপ। জানা যাচ্ছে, এই মডেলের রোড-ফোকাসড এবং অ্যাডভেঞ্চার; দু’টি ভার্সন বাজারে আসতে পারে।

বাইকে থাকতে পারে বড় উইন্ডস্ক্রিন, লং-ট্রাভেল সাসপেনশন, বড় চাকা এবং ডুয়াল ডিস্ক ব্রেক। এতে ৭৫০ সিসির টুইন-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। সম্ভাব্য শক্তি ৫৫ bhp এবং ৬৫ Nm টর্ক।

Advertisement

Himalayan 440
বর্তমান Himalayan 450 এবং Scram 440-র মাঝামাঝি জায়গা ধরতেই নতুন Himalayan 440 আনতে পারে সংস্থা।

ডিজাইনের দিক থেকে পুরনো Himalayan 411-এর মতো লুক রাখা হতে পারে। তবে নতুন গ্রাফিক্স এবং কিছু অতিরিক্ত ফিচার যোগ হতে পারে। এতে ৪৪৩ সিসির এয়ার বা অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার হতে পারে। সম্ভাব্য শক্তি ২৫.৪ bhp এবং ৩৪ Nm টর্ক।

Scram 450
নতুন Scram 450 নিয়েও কাজ করছে রয়্যাল এনফিল্ড। এটি Guerrilla 450-এর Sherpa প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হতে পারে।

স্ক্র্যাম্বলার স্টাইলের এই বাইকে Guerrilla 450-এর কিছু ডিজাইন এলিমেন্ট দেখা যেতে পারে। এতে ৪৫২ সিসির লিকুইড-কুলড Sherpa ইঞ্জিন ব্যবহার হতে পারে। এই ইঞ্জিন প্রায় ৪০ bhp শক্তি এবং ৪০ Nm টর্ক তৈরি করতে পারে।

Continental GT-R 750
রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় ক্যাফে রেসার Continental GT-ও বড় আপডেট পেতে চলেছে। নতুন ভার্সনের নাম হতে পারে Continental GT-R 750।

এতে ৭৫০ সিসির নতুন টুইন-সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। এই ইঞ্জিন বর্তমান ৬৫০ সিসি মোটরের আপডেটেড ভার্সন বলে জানা যাচ্ছে। বাইকে থাকতে পারে সেমি-ফেয়ার্ড ডিজাইন, টুইন ডিস্ক ব্রেক এবং ক্লিপ-অন হ্যান্ডেলবার।

Flying Flea Scrambler
সম্প্রতি নিজেদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Flying Flea C6 লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। এবার সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে স্ক্র্যাম্বলার ভার্সনও আনতে পারে সংস্থা।

নতুন ইলেকট্রিক স্ক্র্যাম্বলার মডেলে আরও রাগড ডিজাইন থাকতে পারে। এতে ৩.৯১ kWh ব্যাটারি প্যাক ব্যবহার হতে পারে। সংস্থার দাবি অনুযায়ী, একবার চার্জে প্রায় ১৫৪ কিলোমিটার রেঞ্জ পাওয়া যেতে পারে।

বাইক বাজারে রয়্যাল এনফিল্ডের এই আগ্রাসী পরিকল্পনা যে প্রতিযোগিতা আরও বাড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে ৬৫০ এবং ৭৫০ সিসি সেগমেন্টে সংস্থার নতুন মডেলগুলির দিকে এখন থেকেই নজর রাখতে শুরু করেছেন বাইকপ্রেমীরা।
 

Read more!
Advertisement
Advertisement