Advertisement

আপনার কাছে এই ৫০-১০০ টাকার নোট রয়েছে? বিক্রি করলে পেতে পারেন কয়েক লক্ষ টাকা

দেশে পুরনো নোটের চড়া বাজার রয়েছে। একটি ৫০-১০০ টাকার নোটের দামও কয়েক লক্ষ টাকা পেরিয়ে যেতে পারে। সেই নোটের বিশেষত্ব কী? জেনে নিন

একটি ৫০-১০০ টাকার নোটও আপনাকে মুহূর্তের মধ্যে লাখপতি তো বটেই কোটিপতিও করে তুলতে পারেএকটি ৫০-১০০ টাকার নোটও আপনাকে মুহূর্তের মধ্যে লাখপতি তো বটেই কোটিপতিও করে তুলতে পারে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • ঘরের কোনায়, পুরনো বাক্সে কোথাও পুরনো নোট পড়ে নেই তো?
  • একটি নোটেই আপনার কপাল ফিরে যেতে পারে।
  • ৫০-১০০ টাকার নোটও আপনাকে মুহূর্তের মধ্যে লাখপতি তো বটেই কোটিপতিও করে তুলতে পারে।

ঘরের কোনায়, পুরনো বাক্সে কোথাও পুরনো নোট পড়ে নেই তো? যদি থাকে, তাহলে একটি নোটেই আপনার কপাল ফিরে যেতে পারে। কারণ, একটি ৫০-১০০ টাকার নোটও আপনাকে মুহূর্তের মধ্যে লাখপতি তো বটেই কোটিপতিও করে তুলতে পারে। আসলে সংগ্রাহকরা দুর্লভ বা ইউনিক নম্বরযুক্ত নোটের জন্য মোটা অঙ্কের টাকা অফার করেন।

পুরোনো নোটের ব্যাপক চাহিদা রয়েছে

পুরোনো ভারতীয় নোটের প্রতি সংগ্রাহকদের ক্রমবর্ধমান আগ্রহ এই নোটগুলোর চাহিদাকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। ফলে এই বাজার এখন রীতিমতো চাঙ্গা। উল্লেখযোগ্য এবং লাভজনক দামে বিক্রি হচ্ছে পুরনো নোট। সারাদেশের মুদ্রা সংগ্রাহকরা বিরল ক্রমিক নম্বর বা বিরল ডিজাইনের নোট কয়েকগুণ বেশি দামে বিক্রি করে।

ইউনিক নম্বর নোট কোনগুলি?

পুরানো নোটগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউনিক নম্বরযুক্ত নোটগুলি। উদাহরণস্বরূপ, ৭৮৬ নম্বরযুক্ত একটি নোট সেকেন্ডারি মার্কেটে ব্যাপক দামে বিক্রি হয়। সংগ্রাহকরা প্রায়শই ₹৫, ₹১০, ₹২০ এবং ₹১০০-এর মতো সাধারণভাবে ব্যবহৃত নোটগুলির শেষ তিনটি অঙ্কের উপর মনোযোগ দেন এবং ৭৮৬ নম্বরটির প্রতি বিশেষ আগ্রহ দেখান। 

পুরনো ৫০ টাকার নোটের চাহিদা তুঙ্গে

বিজনেস টুডে-র একটি রিপোর্ট বলছে, পুরোনো মুদ্রার বাজারে পুরোনো ডিজাইনের নোটের ব্যাপক চাহিদা রয়েছে। নতুন নোট প্রচলনে আসায় এবং সরবরাহ খুব কম থাকায় পুরোনো ডিজাইনের ৫০ টাকার নোটের চাহিদা বেশি। একটি বিরল নম্বর বা পুরোনো ডিজাইনের ৫০ টাকার নোট কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ এবং কিছু ক্ষেত্রে কোটি টাকাতেও বিক্রি হতে পারে। নোটটি যত বিরল, ক্রেতারা এটি কেনার জন্য তত বেশি দাম দিতে ইচ্ছুক। 

দাম যাচাই করা জরুরি

সোশ্যাল মিডিয়ায় মুদ্রা সংগ্রাহকদের অনেক ভিডিওতে অত্যন্ত দুর্লভ নোট দেখানো হয়, যেগুলো সীমিত সংখ্যায় ছাপা হয়। যেগুলোর সিরিয়াল নম্বরও ইউনিক হয়, ফলে এই নোটের চাহিদা থাকে। তবে, সোশ্যাল মিডিয়ায় পুরোনো নোট নিয়ে ভাইরাল হওয়া প্রতিটি দাবিই প্রকৃত বাজারমূল্যকে প্রতিফলিত করে না। বিশেষজ্ঞরা বলেন, কোনও নোট বিক্রি করার আগে সেটির দুর্লভতা এবং বর্তমান চাহিদা যাচাই করে নেওয়া উচিত। 

Advertisement

প্রতারণা সম্পর্কে সতর্ক থাকুন

সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো পুরোনো, দুর্লভ নোটের এই সেকেন্ডারি মার্কেটকে বেশ জনপ্রিয় করে তুলেছে। অনলাইন বিক্রিও অনেক সহজ ও সরল হয়ে উঠেছে। বিক্রেতারা তাদের কাছে থাকা পুরোনো নোটের ছবি আপলোড করতে, দাম নিয়ে দর কষাকষি করতে এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। অন্যদিকে, এই বাজারের মাধ্যমে প্রতারণার চেষ্টাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই, অনলাইনে বিক্রি করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনও ভাবেই অগ্রিম টাকা দেওয়া উচিত নয়। এক্ষেত্রে প্রতারকরা নানা রকম ছল-চাতুরির আশ্রয় নেয়। তাই অনলাইনে নোট বিক্রির আগে সতর্ক থাকুন।
 

 

Read more!
Advertisement
Advertisement