Advertisement

August 1 Rule Changes: রান্নার গ্যাস থেকে তৎকাল টিকিট, ব্যাঙ্কের চার্জ... ১ অগাস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম

১ অগাস্ট থেকে ৫ বড় পরিবর্তন আসতে চলেছে। বদলে যাচ্ছে রান্নার গ্যাস থেকে শুরু করে তৎকাল টিকিট, ব্যাঙ্কের চার্জের মতো বিষয়গুলি। আসুন জানা যাক ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে।

১ অগাস্ট নিয়ম বদল১ অগাস্ট নিয়ম বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 8:34 AM IST
  • ১ অগাস্ট থেকে ৫ বড় পরিবর্তন আসতে চলেছে
  • বদলে যাচ্ছে রান্নার গ্যাস থেকে শুরু করে তৎকাল টিকিট, ব্যাঙ্কের চার্জের মতো বিষয়গুলি
  • আসুন জানা যাক ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে

জুলাই মাস একবারে শেষের পথে। শুরু হতে চলেছে অগাস্ট। আর নতুন মাসের শুরু থেকেই একাধিক জরুরি নিয়ম পরিবর্তন হতে পারে। আরও নির্দিষ্ট করে বললে ১ অগাস্ট থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে শুরু তেলের দাম, ব্যাঙ্কের চার্জ সহ একাধিক ক্ষেত্রে বদল আসতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন সেই পরিবর্তনগুলি।

প্রথম বদল: এলপিজি সিলিন্ডারের দাম
অগাস্ট মাসের শুরুতেই বদলে যেতে পারে এলপিজি সিলিন্ডারের দাম। আসলে জুলাই মাসে তেল সংস্থাগুলি এলপিজি-এর দাম কমিয়েছিল। যদিও সেটা ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। সেই সময় এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছিল। যার ফলে দিল্লিতে গ্যাসের দাম ৩,১১৩.৫০ টাকা থেকে কমে হয়েছিল ২৯৩০ টাকা। তবে গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম এক জায়গাতেই ছিল। তাই আশা করা যায়, এই মাসের শুরুতেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন হতে পারে। 

দ্বিতীয় বদল: এটিএফ-এর দামে বদল
প্রত্যেক মাসের শুরুতে তেল সংস্থাগুলি শুধু গ্যাসের দাম বদলায় না, বরং এভিয়েশন ফুয়েল বা এটিএফ-এর দামেও বদল আনে। আর অনেকেই মনে করছেন, ১ অগাস্ট এটিএফ-এর দামে বদল হতে পারে। যার প্রভাব পড়তে পারে ফ্লাইটের টিকিটের উপরও।

তৃতীয় বদল: ব্যাঙ্কের নিয়মে বদল
১ অগাস্ট থেকে অনেক ব্যাঙ্কই নিজের সার্ভিস ফি বদলাতে পারে। এই যেমন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এসএমএস অ্যালার্ট চার্জে পরিবর্তন আনছে। ১ আগাস্ট থেকে এই ব্যাঙ্কটি প্রতি এসএমএস-এর জন্য ৩০ পয়সা করে চার্জ করবে। এছাড়া অন্যান্য ব্যাঙ্কও নিজেদের সার্ভিস চার্জে বদল আনতে পারে। 

চতুর্থ পরিবর্তন: তৎকাল টিকিটের নিয়ম
তৎকাল টিকিটের ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। রিপোর্ট অনুযায়ী, ১ অগাস্ট থেকে তৎকাল টিকিট কাটার টোকেন দেওয়া হবে টিকিট কাটা শুরু হওয়ার সময় থেকেই। যার ফলে কাউন্টারে ভিড় কমবে, টিকিট কাটা অনেক সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত, টোকেন আনার জন্য একাধিক সময় কাউন্টারে যেতে হয় প্যাসেঞ্জারদের। এরপর থেকে এই সমস্যা থাকবে না। 

Advertisement

পঞ্চম পরিবর্তন: জিএসটি নিয়মে বদল
১ অগাস্ট জিএসটি-এর নিয়মে বড় বদল আসতে চলেছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবার ই-ইনভয়েস এবং ই-ওয়ে বিল আরও আধুনিক করা হবে। শুধু তাই নয়, শিপ টু জিএসটিআইএন এবং বিল টু শিপ টু ট্র্যানজ্যাকশন বাধ্যতামূলকভাবে দিতে হবে। এছাড়া রাজ্যের কোড ছাড়াও আলাদা করে জিএসটিআইএন চেক করা হবে।   


 

Read more!
Advertisement
Advertisement