Advertisement

Rule changes September 1 2026: রান্নার গ্যাস থেকে এয়ারপোর্ট, ১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে ৫ নিয়ম

১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে কিছু নিয়ম। রান্নার গ্যাসের দাম থেকে এয়ারপোর্টের নিয়ম, একাধিক ক্ষেত্রে বদল আসতে পারে। এমনকী এটিএফ, সিএনজি এবং পিএনজি-এর দামেও বদল আসতে পারে। তাই ঝটপট জেনে নিন ১ সেপ্টেম্বরের বড় ৫ বদল সম্পর্কে।

কী কী নিয়মে বদল হতে চলেছে?কী কী নিয়মে বদল হতে চলেছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 9:22 AM IST
  • ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে কিছু নিয়ম
  • রান্নার গ্যাসের দাম থেকে এয়ারপোর্টের নিয়ম, একাধিক ক্ষেত্রে বদল আসতে পারে
  • এমনকী এটিএফ, সিএনজি এবং পিএনজি-এর দামেও বদল আসতে পারে

অগাস্ট মাস শেষ হতে চলেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর শুরুর পথে। আর নতুন মাসে কিছু বড় পরিবর্তন হতে চলেছে দেশে। এই সময় রান্নার গ্যাস থেকে শুরু করে বিদেশ যাত্রা সহ একাধিক নিয়মে বদল হচ্ছে। যার ফলে পকেটে ঝটকা লাগতে পারে সাধারণ মানুষের। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময় কোন ৫ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। 

প্রথম পরিবর্তন: এলপিজি গ্যাসের দাম
প্রতি মাসের ১ তারিখ এলপিজি গ্যাসের দামে পরিবর্তন হয়। দামে পরিবর্তন আনে তেল সংস্থাগুলি। আর সেই নিয়ম মেনে  ১ সেপ্টেম্বর গ্যাসের দামে বদল আসতে পারে। কমতে বা বাড়তে পারে সিলিন্ডারের দাম। 

মাথায় রাখতে হবে, ১ অগাস্ট ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২ টাকা কমানো হয়েছিল। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম ছিল একই জায়গায়। এখন দেখার, সেখানে কোনও পরিবর্তন আসে কি না। 

দ্বিতীয় পরিবর্তন: এলপিজি ই-কেওয়াইসি
বাড়িতে রান্নার গ্যাসের সরবরাহ বজায় রাখতে চাইলে এলপিজি ই-কেওয়াইসি করে নিতেই হবে। নইলে গ্যাস পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই ই-কেওয়াইসির সময়সীমা অগাস্ট ২৩ থেকে বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়েছে। এই সময়ের মধ্যে কাজটা সেরে না ফেললে ১ সেপ্টেম্বর গ্যাস পেতে সমস্যায় পড়তে পারেন। তাই এখনও ই-কেওয়াইসি না করা থাকলে করে নিন।

তৃতীয় বদল: এটিএফ, সিএনজি এবং পিএনজি-এর দাম 
মাসের শুরুতে তেল সংস্থাগুলি শুধু এলপিজি-এর দাম প্রকাশ করে না। তার সঙ্গে বিমানের তেল বা এটিএফ-এর দাম ঘোষণা করে। যার সরাসরি যোগ রয়েছে বিমান ভাড়ার সঙ্গে। শুধু তাই নয়, এই সময় সিএনজি এবং পিএনজি-এর দামও ঘোষণা করা হয়। 

চতুর্থ পরিবর্তন: গাড়ির দাম বাড়ছে
সেপ্টেম্বরের শুরু থেকেই বাড়তে পারে গাড়ির দাম। কারণ, টাটা মটোরস প্যাসেঞ্জার ভেহিক্যাল লিমিটেড নিজের এসইউভি গাড়ির দাম ২৫০০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্ল্যান করেছে বলে খবর মিলছে। সংস্থার আইসিই এবং ইভি গাড়ির ক্ষেত্রে দাম বাড়বে। ওদিকে আবার চলতি বছরে তৃতীয়বারের জন্য হুন্ডাই মটোরসও দাম বাড়াবে বলে জানা যাচ্ছে।

Advertisement

পঞ্চম পরিবর্তন: এয়ারপোর্টের নিয়মে বড় বদল 
ভারত থেকে বিদেশে যাত্রা করা মানুষের জন্য ভাল সময় আসছে ১ সেপ্টেম্বর থেকে। এই সময় থেকে বিদেশে যাত্রা করার জন্য ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাশে স্ট্যাম্প মারতে হবে না। বরং বোর্ডিং পাশের প্রিন্টিং কপি বা মোবাইল ফোন কপি দেখালেই ইমিগ্রেশন হবে। আর তাতেই অনেকটা ঝঞ্ঝাট কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

Read more!
Advertisement
Advertisement