Advertisement

Rules Change: রান্নার গ্যাস থেকে SBI কার্ড, গাড়ির দাম; ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে ৫ নিয়ম

১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে কয়েকটি নিয়ম। এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা হতে পারে। সেই সঙ্গে গাড়ির দাম, এসবিআই কার্ড নিয়েও পরিবর্ত হতে চলেছে। আসুন সবটা জেনে নেওয়া যাক।

১ ডিসেম্বর নিয়মে বদল ১ ডিসেম্বর নিয়মে বদল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 10:18 AM IST
  • ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে কয়েকটি নিয়ম
  • এলপিজি গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা হতে পারে
  • সেই সঙ্গে গাড়ির দাম, এসবিআই কার্ড নিয়েও পরিবর্ত হতে চলেছে

নভেম্বর শেষের পথে। আসছে ডিসেম্বর। আর বছরের অন্তিম মাসে বেশ কিছু বড় পরিবর্তন দেখতে চলেছেন দেশের নাগরিকরা। রান্নার গ্যাস থেকে শুরু করে গাড়ি কেনা, সব কিছুর উপরই পড়বে প্রভাব। সেই সঙ্গে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হতে চলেছে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং ডিসেম্বরে কোন ৫ বদল দেখতে পাবে গোটা দেশ, সেগুলি সম্পর্কে জেনে নিন। 

প্রথম পরিবর্তন: রান্নার গ্যাসের দাম
তেল সংস্থাগুলি প্রতি মাসের এক তারিখেই এলপিজি গ্যাসের মূল্য সংশোধন করে। তাই ১ ডিসেম্বরও এলপিজি গ্যাসের দিকে নজর রাখতেই হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দামে বদল এসেছে। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই জায়গায় রয়েছে। তাই এখন দেখার ১ ডিসেম্বর এই দামে কোনও বদল আসে কি না। 

দ্বিতীয় পরিবর্তন: এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বদল
এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই দ্বিতীয় বদলটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনি যদি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১ ডিসেম্বর থেকে একটা বড় ধাক্কা খেতে চলেছেন। কারণ, ব্যাঙ্কটি ক্রেডিট কার্ড ব্যবহারের খরচ বাড়াতে চলেছে। এক্ষেত্রে ৩০ হাজারের উপরে ট্রান্সপোর্টেশন ট্রানজেকশন এবং ৫০ হাজারের বেশি জ্বালানি খরচের ক্ষেত্রে ১ শতাংশ চার্জ লাগু হবে। 

তৃতীয় বদল: টাটার গাড়ি আরও দামি
ডিসেম্বরের ১ তারিখ গাড়ি প্রেমিকদের জন্য খারাপ খবর নিয়ে আসছে। এক্ষেত্রে টাটা মটোরসের গাড়ি বা এসইউভি কেনার প্ল্যানিং থাকলে, বড় ধাক্কা খাবেন। কারণ, ১ ডিসেম্বর থেকে সংস্থাটি গাড়ির দাম আরও বাড়াতে চলেছে। পেট্রোল ও ডিজেল থেকে শুরু করে ইলেকট্রিক পর্যন্ত, সব ধরনের গাড়ির দামই বাড়াচ্ছে সংস্থাটি। ২৪ নভেম্বরই এই মূলবৃদ্ধির কথা ঘোষণা করেছে টাটা মটোরস। বিভিন্ন ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে দাম বাড়বে। কিছু রিপোর্ট অনুযায়ী, ০.৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। 

চতুর্থ বদল: ট্রেডিংয়ের নিয়ম
কমোডিটি ডেরিভেটিভস ট্রেডারদের ক্ষেত্রেও বড় বদল আসছে। ১ ডিসেম্বর থেকে সেবির মার্জিন নিয়মে বদল আসছে। এক্ষেত্রে কমোডিটির দামে ওঠা-নামার উপর নির্ভর করে মার্জিন মিলবে। কম আপ ডাউন কমোডিটির উপর ৬ শতাংশ, মিডিয়াম আপ ডাউন কমোডিটির উপর ৮ শতাংশ ও বেশি আপ ডাউন করা কমোডিটির উপর ১০ শতাংশ মার্জিন পাওয়া যাবে।

Advertisement

পঞ্চম পরিবর্তন: জিএসটি নিয়মে বদল
সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) ২৫শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল জিএসটি (সিজিএসটি) বিধিমালা ২০১৭ সংশোধন করেছে। এর মাধ্যমে জিএসটি রেজিস্ট্রেশন বাতিলের জন্য একটি সংশোধিত আবেদন প্রক্রিয়া চালু করা হবে। যোগ্য আবেদনগুলো জিএসটি কমন পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে প্রক্রিয়া করা হবে, অন্যদিকে মুলতুবি রিটার্ন বা বকেয়া পাওনা সংক্রান্ত মামলাগুলো তদন্তের জন্য উপযুক্ত আধিকারিকের কাছে পাঠানো হবে। 


 

Read more!
Advertisement
Advertisement