Advertisement

Rule Change From 1 October: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন, আজ থেকে কোন কোন নিয়ম বদল?

১ অক্টোবর থেকে দেশে বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন হল। তালিকায় রয়েছে, LPG সিলিন্ডারের ভর্তুকিতে আধার যাচাইকরণ, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, SBI-এর নগদ টাকা তোলার চার্জ থেকে শুরু করে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন। কী কী পরিবর্তন হল নিয়মে?

১ অক্টোবর থেকে নিয়ম বদল ১ অক্টোবর থেকে নিয়ম বদল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 8:07 AM IST
  • দেশে বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন
  • LPG সিলিন্ডারের আধার যাচাইকরণ থেকে SBI ATM লিমিট
  • কী কী পরিবর্তন হল নিয়মে?

আজ, ১ অক্টোবর থেকে দেশে বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন হল। তালিকায় রয়েছে, LPG সিলিন্ডারের ভর্তুকিতে আধার যাচাইকরণ, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, SBI-এর নগদ টাকা তোলার চার্জ থেকে শুরু করে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন এবং রান্নার সরঞ্জামের দাম বৃদ্ধি। এই নতুন নিয়মগুলি সাধারণ মানুষের পকেটে ও দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে।

১) LPG ভর্তুকিতে আধার যাচাইকরণ বাধ্যতামূলক
ভর্তুকিপ্রাপ্ত LPG গ্রাহকদের  বায়োমেট্রিক আধার যাচাইকরণ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করলে সংযোগ বিচ্ছিন্ন হবে না এবং সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক থাকবে, তবে গ্রাহকরা আর ভর্তুকির টাকা পাবেন না। বাজার দরে রিফিল বুক করতে হবে।  

২) ব্যাঙ্কের FD সুদের হারে নিয়ম বদল 
RBI-এর নির্দেশিকা অনুযায়ী, একই দিনে জমা করা সমান অঙ্কের টাকার উপর একটি ব্যাঙ্কের সমস্ত শাখা ও গ্রাহকদের একই হারে সুদ দিতে হবে। এছাড়া, স্বচ্ছতা বজায় রাখতে এবং গ্রাহকদের মধ্যে বৈষম্য দূর করতে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে প্রতিদিন সকাল ১০টার মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে FD-র সুদের হার আপডেট করতে হবে। 

৩) SBI-এর নগদ তোলার নিয়মে বদল
SBI বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের জন্য নগদ টাকা তোলার চার্জে পরিবর্তন করা হয়েছে। এবার থেকে প্রতি মাসে ৪ বার নগদ তোলা যাবে বিনামূল্যে। তারপর থেকে প্রতিবার টাকা তোলার জন্য গ্রাহককে ১৫ টাকা এবং প্রযোজ্য GST চার্জ দিতে হবে। 

৪) জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন
জন্ম বা মৃত্যুর ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা হলে তা সম্পূর্ণ বিনামূল্যে ও স্বাভাবিক নিয়মে পাওয়া যাবে। তবে ২১ দিনের বেশি বিলম্ব হলে দিতে হবে লেট ফি এবং জমা দিতে হবে হলফনামা। এক থেকে দুই বছরের মধ্যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এবং দুই বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন হবে।

৫) বাড়ল গৃহস্থালীর সরঞ্জামের দাম
LED TV, AC, ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালী সামগ্রীর দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে প্রস্তুতকারী সংস্থাগুলি। তামা, ইস্পাত ও অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি এবং মুদ্রার ওঠানামাই এই দাম বাড়ানোর মূল কারণ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement