
আপনার যদি স্টে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) সেভিংস বা স্যালারি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার জন্য একটি বড় সতর্কবার্তা রয়েছে। ১ অক্টোবর থেকে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যা আপনার খরচ রাতারাতি বাড়িয়ে দেবে। SBI-এর সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার এবং স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার, উভয়কেই নগদ টাকা তোলার জন্য বেশি চার্জ দিতে হবে।
SBI-এর তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে শাখাগুলির মাধ্যমে খোলা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টগুলিতে নতুন চার্জ প্রযোজ্য হবে। গ্রাহকরা প্রতি মাসে ৪ বার বিনামূল্যে ATM থেকে টাকা তোলার সুবিধা আগের মতোই পাবেন। কিন্তু এই ৪ বার বিনামূল্যে লেনদেনের পর প্রতিটি ATM লেনদেনের জন্য তাঁদের ১৫ টাকা ও তার সঙ্গে GST চার্জ দিতে হবে।
নিয়মিত ATM ব্যবহারকারীদের উপর বোঝা বাড়বে। নতুন এই ফি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যদি এক মাসে ৪ বারের বেশি ATM কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়। এর অর্থ হল, যে গ্রাহকরা নিয়মিত ATM থেকে টাকা তোলেন, তাঁদের তোলা টাকার পরিমাণের ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি ৪টি ATM লেনদেন করেন, তাহলে পঞ্চমবার টাকা তোলার জন্য ১৫ টাকা+GST চার্জ করা হবে। এবং এরপরের সমস্ত লেনদেনের ক্ষেত্রেও এই ফি প্রযোজ্য হবে।
১ অক্টোবর থেকে SBI স্যালারি অ্যাকাউন্টের মাসিক লেনদেনের সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। ১ অক্টোবর থেকে SBI স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকরা তাঁদের ডেবিট কার্ড ব্যবহার করে অন্য ব্যাঙ্কের ATM এবং অটোমেটেড ডিপোজিট অ্যান্ড উইথড্রল মেশিনে প্রতি মাসে মাত্র ৫টি ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন। এই সীমা আগে ছিল ১০টি।
সমস্ত লেনদেনই বিনামূল্যের সীমার অন্তর্ভূক্ত। SBI ATM নিয়ম পরিবর্তনে স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য ATM থেকে টাকা তোলার সীমা কমিয়েছে। এর মধ্যে শুধু নগদ টাকা তোলাই নয়, বরং ATM-এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা এবং অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট পাওয়ার মতো পরিষেবাগুলিও অন্তর্ভূক্ত থাকবে।
৫ বার ATM লেনদেনের পর কি চার্জ প্রযোজ্য? ব্যাঙ্কের বিনামূল্যে ATM থেকে টাকা তোলার সীমার পর যদি টাকা তোলা হয় তাহলে মাসের ষষ্ঠ লেনদেন থেকে প্রতিবার নগদ টাকা তোলার জন্য ২৩ টাকা এবং তার সঙ্গে GST দিতে হবে। অন্যদিকে, বিনামূল্যে সীমা পার হওয়ার পর আর্থিক লেনদেন ছাড়া অন্য সব লেনদেনের জন্য ১১ টাকা এবং তার সঙ্গে GST দিতে হবে।