
মে মাস শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। আর একদিন পরেই জুনের শুরু। প্রত্যেক মাসের মতো আগামী মাসেও দেশে বেশ কিছু বড় বদল (Rule Change From 1st June) হবে, যা জুনের প্রথমদিন থেকেই লাগু হয়ে যাবে, যার প্রভাব দেখা যাবে দেশের প্রতিটি ঘরে ঘরে। কারণ ঘরের হেঁশেল থেকে ব্যাঙ্ক ডিপোজিট পর্যন্ত এর প্রভাব পড়বে। এই বদলের মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) বৃদ্ধি থেকে ফ্লাইটে যাত্রা সংক্রান্ত বিষয়ও। আসুন দেখে নিন ১ জুন ২০২৬ থেকে দেশে কী কী বদল হতে চলেছে।
১) LPG Cylinder-এর দাম
প্রতি বছরের প্রথম তারিখে তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে নতন দাম প্রকাশ করে। জুন মাসের এক তারিখেও এলপিজির দামে পরিবর্তন দেখা যেতে পারে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সঙ্কটের কারণে গত কয়েক মাসে সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে দিল্লিতে ১৪ কিলোগ্রাম গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার ৯১৩ টাকায় ও একটি ১৯-কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডার ২,০৭৮ টাকায় পাওয়া যাচ্ছে। অপরদিকে কলকাতায় গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা।
২) ATF-এর দাম
শুধু এলপিজি সিলিন্ডারের জন্যই নয়, তেল কোম্পানিগুলোও প্রতি মাসের এক তারিখে এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম সংশোধন করে। এই দামের যে কোনও ওঠানামা সরাসরি বিমানযাত্রীদের পকেটে প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণেও এই দাম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে এবং বর্তমানে দিল্লিতে জেট ফুয়েলের দাম প্রতি কিলোমিটার ১০৪, ৯২৭ টাকা।
৩) HDFC ব্যাঙ্কের নিয়ম
১ জুন, ২০২৬ থেকে HDFC হ্যাঙ্ক তাদের কারেন্ট অ্যাকাউন্ট সহ আরও কয়েকটি অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন আনবে। ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ছোট নোট ও কয়েন নগদ জমার ক্ষেত্রে একটি নতুন সীমার পাশাপাশি একটি নতুন চার্জও প্রযোজ্য হবে। এখন পর্যন্ত এই ছোট নোটগুলো নগদ জমা দেওয়ার ক্ষেত্রে কোনো মাসিক সীমা ছিল না, তবে নোট জমার উপর প্রায় ৪% এবং কয়েন জমার উপর প্রায় ৫% চার্জ ধার্য করা হত। এই সেই নিয়মের বদল হবে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ২০ টাকা বা তার কম মূল্যের নোটের জন্য মাসিক সীমা ১০০০ টাকা ও কয়েনের জন্য মাসিস সীমা ৫ হাজা টাকা। এই সীমার অতিরিক্ত নগদ জমার উপর ২% চার্জ প্রযোজ্য হবে। দ্রষ্টব্য: এই সীমার বাইরে করা যেকোনো অতিরিক্ত জমার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।
৪) সোলার প্যানেলের নিয়ম
আগামী ১ জুন থেকে দেশে সৌর প্যানেলের ক্ষেত্রে নতুন ALMM (Approved List of Models and Manufacturers) নিয়ম কার্যকর হচ্ছে। এর আওতায়, সরকারি প্রকল্প, নেট-মিটারিং এবং ভর্তুকিযুক্ত প্রজেক্টে শুধুমাত্র সরকারের অনুমোদিত তালিকায় (List-I এবং List-II) থাকা সোলার মডিউল এবং সেল ব্যবহার করা যাবে। এর ফলে সোলার প্যানেলের দাম কিছুটা বাড়লেও, দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও গুণগত মান অনেকটাই উন্নত হবে।
৫) জুনে ব্যাঙ্কে ছুটি
জুন মাসে বেশ কয়েকটি ব্যাঙ্কে ছুটি থাকছে। মহরম থেকে সন্ত গুরু কবির জয়ন্তী পর্যন্ত সারাদেশের বিভিন্ন শহর ও রাজ্যে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। RBI-তে ব্যাঙ্ক ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবারের পাশাপাশি সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং জুন মাসের ১৫, ২৫, ২৬, ২৯ ও ৩০ তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে। উল্লেখ্য যে, রাজ্যভেদে ব্যাঙ্ক ছুটির দিন ভিন্ন হতে পারে। এই ছুটির দিনগুলিতে অনলাইন ব্যাঙ্কিং ২৪x৭ উপলব্ধ থাকবে।