Advertisement

Rule Change October 1: রান্নার LPG গ্যাসের দাম, বুকিং থেকে ATM চার্জ, FD; ১ অক্টোবর থেকে বদলাচ্ছে ৫ নিয়ম

১ অক্টোবর থেকে দেশে ৫ বড় নিয়মে বদল আসছে। গ্যাসের দাম থেকে শুরু করে গ্যাস বুকিংয়ের নিয়ম, ফিক্সড ডিপোজিট, এটিএম ব্যবহারের চার্জ, সবেতেই বদল আসছে। তাই দ্রুত সেই সব বদল সম্পর্কে জেনে নিন।

১ অক্টোবর থেকে নিয়ম বদল ১ অক্টোবর থেকে নিয়ম বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 7:00 AM IST
  • ১ অক্টোবর থেকে দেশে ৫ বড় নিয়মে বদল আসছে
  • গ্যাসের দাম থেকে শুরু করে গ্যাস বুকিংয়ের নিয়ম, ফিক্সড ডিপোজিট, এটিএম ব্যবহারের চার্জ, সবেতেই বদল আসছে
  • তাই দ্রুত সেই সব বদল সম্পর্কে জেনে নি

সেপ্টেম্বর মাস শেষের পথে। আর অক্টোবরের শুরু থেকেই গোটা দেশে কিছু নিয়ম বদল হতে চলেছে। ১ অক্টোবর থেকেই বদলে যাচ্ছে এলিপিজি সিলিন্ডারের বুকিংয়ের নিয়ম থেকে শুরু করে, ব্যাঙ্কের এটিএম ব্যবহার, ফিক্সড ডিপোজিটের নিয়ম। এগুলি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। তাই ১ অক্টোবর থেকে কোন কোন নিয়মে বদল আসছে, সেটা দ্রুত জেনে নিন। 

প্রথম পরিবর্তন: এলিপিজি সিলিন্ডারের দাম
১ অক্টোবর সবার প্রথমে বদলে যাবে এলপিজি সিলিন্ডারের দাম। কারণ, প্রতিমাসের ১ তারিখ এলপিজি সিলিন্ডারের দামে বদল আনে তেল কোম্পানিগুলি। আর ১ অক্টোবরও তার অন্যথা হবে না। মাথায় রাখতে হবে, সাম্প্রতিক সময়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম বারবার বদলেছে। তবে ঘরের গ্যাসের দাম একই জায়গায় রয়েছে। কলকাতাতে ১৪ কেজির সিলিন্ডারের দাম ৯৬৮ টাকায় রয়েছে। এখন দেখার সেটা বদলে যায় কি না ১ অক্টোবর। 

দ্বিতীয় পরিবর্তন:ভর্তুকি যুক্ত এলপিজি গ্যাসের নিয়ম
১ অক্টোবর এলপিজি গ্যাসের নিয়মে বড় বদল আসছে। এক্ষেত্রে ১ অক্টোবরের মধ্যে এলপিজি গ্যাসের গ্রাহকদের করে ফেলতে হবে ই-কেওয়াইসি। নইলে বাড়ির রান্নার গ্যাসের জন্য ভর্তুকি মিলবে না। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন। 

তৃতীয় পরিবর্তন: ওটিপি দিয়ে সিলিন্ডার ডেলিভারি
১ অক্টোবর থেকে ওটিপি ভিত্তিক এলপিজি ডেলিভারি শুরু হচ্ছে। এর ফলে এখন থেকে সিলিন্ডার ডেলিভারির সময় ওটিপি দেওয়া হবে মাস্ট। নইলে সিলিন্ডার মিলবে না বলে জানা গিয়েছে।  

চতুর্থ পরিবর্তন: এসবিআই এটিএম ব্যবহারের  নিয়ম
১ অক্টোবর থেকে এটিএম ব্যবহারের খরচ বাড়াতে চলেছে এসবিআই। এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি মাসে চারবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। তারপর প্রতিবার এটিএম থেকে টাকা তোলার জন্য ১৫ টাকা ও জিএসটি দিতে হবে। 

অক্টোবর মাস থেকে এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা ব্যক্তিদের জন্যও নিয়ম পরিবর্তন করছে। এই গ্রাহকদের জন্য ফ্রিতে এটিএম ব্যবহারের লিমিট ১০টি থেকে কমিয়ে ৫টি করা হচ্ছে। ৬ নম্বর বার থেকে ২৩ টাকা এবং জিএসটি ফি প্রযোজ্য হবে। আবার নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা এবং জিএসটি চার্জ করা হবে।  

Advertisement

এফডি-এর নিয়মে বদল
নতুন এফডি বা ফিক্সড ডিপোজিট নিয়ে এসেছে আরবিআই। ১ অক্টোবর সকাল ১০টার মধ্যে এফডি-এর সুদের হার জানাতে হবে ব্যাঙ্কগুলিকে। এছাড়া একটি ব্যাঙ্কের সব ব্রাঞ্চে একই সুদের হার রাখতে হবে বলে জানিয়েছে আরবিআই। 

 

Read more!
Advertisement
Advertisement