Advertisement

Driving License-এর নিয়ম বদল, বদলে যাবে রং, লার্নার পরীক্ষায় পাশ করা আরও কঠিন

Driving License New Rules: ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদল। এবার লাইসেন্স সংক্রান্ত একাধিক নিয়ম বদল করার প্রস্তাব দিল সড়ক পরিবহণ মন্ত্রক। নয়া প্রস্তাবে ঠিক কী কী বদল আসছে?

এবার ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদল, বদলে যাবে রংএবার ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদল, বদলে যাবে রং
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 8:55 AM IST
  • এবার ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদলের চিন্তা ভাবনা করছে কেন্দ্র।
  • লাইসেন্স সংক্রান্ত নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবও করেছে সড়ক পরিবহণ মন্ত্রক।
  • এছাড়াও, লাইসেন্সে রক্তের গ্রুপ, মোবাইল নম্বর এবং জরুরি যোগাযোগের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে।

২০২৬ প্রায় শেষের দিকে। তার আগেই এবার  ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদলের চিন্তা ভাবনা করছে কেন্দ্র। শুধু বাবনা নয়, ইতিমধ্যেই লাইসেন্স সংক্রান্ত নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবও করেছে সড়ক পরিবহণ মন্ত্রক।

মনে করা হচ্ছে, কেন্দ্রের এই নয়া নিয়মের আওতায় ড্রাইভিং লাইসেন্স পেতে বা নাম ও ঠিকানা পরিবর্তন করার ঝঞ্জাট অনেকটা কমতে পারে। এছাড়াও সূত্রের দাবি, এই প্রস্তাবে ভারতীয় ও বিদেশি নাগরিকদের  ড্রাইভিং লাইসেন্সের ফর্ম্যাট এবং রঙ আলাদা করার উল্লেখ করা হয়েছে। । এছাড়াও, লাইসেন্সে রক্তের গ্রুপ, মোবাইল নম্বর এবং জরুরি যোগাযোগের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। 

প্রস্তাব অনুযায়ী, ইস্যু করা বা রিন্যিউ করা লাইসেন্স ল্যামিনেটেড কার্ড বা পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড আকারে দেওয়া হবে। এর জন্য ফর্ম ৭ ব্যবহার করা হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতীয় এবং বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আলাদা আলাদা ফরম্যাট, এমনকি রংও আলাদা হতে পারে। যার ফলে দুই ধরনের লাইসেন্সের মধ্যে পার্থক্য করা সহজ হবে।

মন্ত্রকের তরফে বয়স ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত নিয়মেও পরিবর্তনের প্রস্তাব করেছে। কিছু ক্ষেত্রে বয়স ও ঠিকানার প্রমাণ হিসেবে হলফনামা এবং জীবন বীমা পলিসি চাওয়া হতে পারে। নথিপত্রের অপব্যবহার রোধ করা এবং আবেদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই নিয়ম লাগু হতে পারে। 

ঠিকানার প্রমাণ হিসেব কোন কোন নথি?

প্রস্তাবিত নিয়মাবলীতে পরিচয়, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ই-রেশন কার্ড, কেন্দ্র ও রাজ্য বা কোনো সরকারি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্ভিস আইডি কার্ড, পেনশনভোগীর ফটো পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা পরিচয়পত্র, তিন মাস আগের বিদ্যুৎ বিল বা গ্যাস কানেকশনের বিল এবং বার্থ সার্টিফিকেটের মতো ডেটা যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

লার্নার লাইসেন্স পাওয়া কঠিন হতে পারে

বর্তমানে নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে অনলাইন টিউটোরিয়াল পরীক্ষায়  পাশ করতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এছাড়াও, এক্ষেত্রে গাড়ি চালানোর টিউটোরিয়াল অন্তত ৩০ মিনিটের করার কথা বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য , এই বিষয়ে কেন্দ্র সবেমাত্র খসড়া বা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের উপর আলোচনা ও পরামর্শ দেওয়া হবেষ তারপর এই নিয়ম লাগু হতে পারে। আপাতত পুরনো প্রক্রিয়াই বহাল থাকছে।

 

Read more!
Advertisement
Advertisement