Advertisement

SAMIL share price: রেজাল্ট ঘোষণা হতেই হু হু করে বাড়ছে এই শেয়ারের দাম, বাই রেটিং বিশেষজ্ঞদের

বুধবার শেয়ারবাজারে হু হু করে উঠছে একটি স্টকের দাম। লক্ষ্মীলাভ হয়েছে সংস্থায় বিনিয়োগকারীদের। আসলে এই সংস্থার আয়ের ফলাফল সামনে এসেছে। ডিসেম্বর কোয়ার্টারে দারুণ লাভ হয়েছে সংস্থার। তারপরই বাড়তে শুরু করেছে এর দাম। ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন, বলা হচ্ছে  Samvardhana Motherson International Limited (SAMIL) সম্পর্কে। বুধবারই এর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ শতাংশ। 

এই স্টকের দাম বাড়ছেএই স্টকের দাম বাড়ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 1:52 PM IST
  • বুধবার শেয়ারবাজারে হু হু করে উঠছে একটি স্টকের দাম
  • লক্ষ্মীলাভ হয়েছে সংস্থায় বিনিয়োগকারীদের
  • ডিসেম্বর কোয়ার্টারে দারুণ লাভ হয়েছে সংস্থার

বুধবার শেয়ারবাজারে হু হু করে উঠছে একটি স্টকের দাম। লক্ষ্মীলাভ হয়েছে সংস্থায় বিনিয়োগকারীদের। আসলে এই সংস্থার আয়ের ফলাফল সামনে এসেছে। ডিসেম্বর কোয়ার্টারে দারুণ লাভ হয়েছে সংস্থার। তারপরই বাড়তে শুরু করেছে এর দাম। ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন, বলা হচ্ছে  Samvardhana Motherson International Limited (SAMIL) সম্পর্কে। বুধবারই এর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ শতাংশ। 

আসলে ডিসেম্বর কোয়ার্টারে ইয়ার অন ইয়ার এর রেভিন্যুউ বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ। যার ফলে হু হু করে বাড়ছে এই শেয়ারের দাম। 

SAMIL এর EBITDA মার্জিন বৃদ্ধি পেয়েছে ১০০ বেসিস পয়েন্ট। এটি আগের কোয়ার্টারের থেকে ৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধিটা সব সেগমেন্টেই হয়েছে। সেই কারণেই পজিটিভ রয়েছে সংস্থার আয়। 

কত টাকা বাড়ল সংস্থার শেয়ার? 
বুধবার সেনসেক্সে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এটি রেকর্ড হাই ১৩৫.৭০ টাকা ছুঁয়ে ফেলে। আর তারপরই এই সংস্থার শেয়ারের টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে ব্রোকারেজ ফার্ম। তাদের দাবি, ১৪০ টাকা পর্যন্ত যেতে পারে এই শেয়ারের দাম। আসলে কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবসায় বৃদ্ধি হচ্ছে সংস্থার। মূলত ECMS সাবসিডির জন্যই এই গ্রোথ হচ্ছে বলে মনে করছেন তারা। যার ফলে লাভ হচ্ছে সংস্থার। 

বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...

সংস্থা নিয়মিত নতুন নতুন প্রোডাক্ট সামনে আনছে। এমনকী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিশ্বমানের সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে। কারণ সেমিকন্ডাক্টর সেক্টরেও উপরের দিকে উঠে আসছে ভারত। তাই সংস্থাও ব্যবসা বাড়াতে উদ্যোগী হয়ে উঠেছে। এই প্রসঙ্গে মোতিলাল ওসওয়াল বলেন, 'খুব খারাপ অবস্থা থাকার পরও শেষ কোয়ার্টারে দারুণ রেজাল্ট দিয়েছে সংস্থা। তাই মনে করা হচ্ছে FY26 এবং FY27 সালে ৬ শতাংশ এবং ১ শতাংশ হারে আয় বৃদ্ধি পেতে পারে।'

মাথায় রাখতে হবে বিশ্বব্যাপী অটোমোবাইল সেলস বৃদ্ধি পাওয়ার কারণে এবং প্রিমিয়াম প্রোডাক্টের চাহিদার করণে আয় বাড়তে পারে সংস্থার। যার ফলে এর দাম ১৪৮ টাকাতে পৌঁছে যেতে পারে।

Advertisement

 
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement