Advertisement

SBI Charge: পুজোর মাস থেকেই SBI-তে নতুন চার্জ, ঘন ঘন টাকা তোলার আগে গ্রাহকেরা জেনে নিন

SBI New Rule: বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়ম বদলাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অতিরিক্ত টাকা তোলার উপর ১৫ টাকা এবং তার সঙ্গে জিএসটি চার্জ যুক্ত হবে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 4:13 PM IST
  • বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়ম পরিবর্তন করতে চলেছে SBI।
  • প্রতিবার অতিরিক্ত টাকা তোলার উপর ১৫ টাকা এবং তার সঙ্গে জিএসটি চার্জ যুক্ত হবে।
  • এক মাসে চারবার নগদ টাকা তোলা বিনামূল্যেই থাকবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। ১ অক্টোবর থেকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট  অ্যাকাউন্টের নিয়ম পরিবর্তন করতে চলেছে SBI। নতুন নিয়ম অনুযায়ী, এক মাসে চার বার বিনামূল্যে টাকা তোলার পর, প্রতিবার অতিরিক্ত টাকা তোলার উপর ১৫ টাকা এবং তার সঙ্গে জিএসটি চার্জ যুক্ত হবে।

SBI-এ টাকা তোলায় চার্জ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টধারীরা প্রতি মাসে প্রথম চারটি নগদ বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এর পরবর্তীতে টাকা তোলার জন্য চার্জ প্রযোজ্য হবে। যেসব গ্রাহক ব্রাঞ্চ, ATM থেকে ঘন ঘন টাকা তোলেন, তাদের জন্য এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

SBI একটি পোস্ট করেছে

SBI-এর তরফে বিষয়টি নিয়ে একটি পোস্ট করে বলা হয়েছে,  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ অক্টোবর ২০২৬ থেকে শাখার মাধ্যমে BSBD অ্যাকাউন্টের নগদ টাকা তোলার চার্জ বদলে ফেলেছে।

এক মাসে চারবার নগদ টাকা তোলা বিনামূল্যেই থাকবে। তবে মাসে চারবারের বেশি নগদ টাকা তুললে প্রতি লেনদেনে ১৫ টাকা + GST চার্জ দিতে হবে। গ্রাহকদের জানানো হচ্ছে, সমস্ত  ডিজিটাল লেনদেন আগের মতোই ফ্রি থাকবে এবং এর ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা থাকবে না।

এসবিআই-এর বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টটি তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা কোনও ন্যূনতম ব্যালেন্সের বাধ্যবাধকতা ছাড়াই একটি সেভিংস অ্যাকাউন্ট রাখতে চান। এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রাখার সুবিধা রয়েছে। এর সঙ্গে একটি বেসিক রুপে এটিএম-কাম-ডেবিট কার্ডও পাওয়া যায়।


 

 

Read more!
Advertisement
Advertisement