Advertisement

চারবারের বেশি ক্যাশ তুললেই অতিরিক্ত ১৫ টাকা, SBI-এর এই অ্যাকাউন্ট হোল্ডাররা সতর্ক হন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদ টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনছে। এবার থেকে মাসে ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রলের পর পঞ্চমবার থেকে অতিরিক্ত ১৫ টাকা করে দিতে হবে। কোন কোন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য ১ অক্টোবর থেকে এই নিয়ম পরিবর্তন হচ্ছে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Aug 2026,
  • अपडेटेड 1:02 PM IST
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদ টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনছে
  • ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রলের পর পঞ্চমবার থেকে অতিরিক্ত ১৫ টাকা করে দিতে হবে
  • কোন কোন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য ১ অক্টোবর থেকে এই নিয়ম পরিবর্তন হচ্ছে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নগদ টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনছে। এবার থেকে মাসে ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রলের হিসেবের মধ্যে যুক্ত হবে ডিজিটাল লেনদেনও। ৪টি বিনামূল্যের লেনদেনের সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে দিতে হবে ১৫ টাকা। 

জানা গিয়েছে, বেসিক সেভিংস অ্যাকাউন্টের (BSBD) গ্রাহকদের জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে BSBD অ্যাকাউন্টে মাসে ৪টি বিনামূল্যের ক্যাশ উইথড্রয়ালের হিসাবের মধ্যে ডিজিটাল ট্রানজাকশনও যুক্ত হবে। ৪টি বিনামূল্যের লেনদেনের সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত ক্যাশ উইথড্রয়ালের জন্য এই অ্যাকাউন্টের গ্রাহকদের দিতে হবে ১৫ টাকা। তবে শুধু এই ১৫ টাকা নয়। এর উপর আবার ধার্য হবে GST।

নতুন এই নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, আগে যে ডিজিটাল লেনদেনগুলি মাসে ৪টি ফ্রি উইথড্রয়ালের সীমার মধ্যে ধরা হত না, ১ অক্টোবর থেকে সেগুলিও সেই হিসাবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের গ্রাহকদের মাসে কতবার বিনামূল্যে টাকা তোলা যাবে, তা হিসাব করার সময় শুধু ATM বা ব্যাঙ্কের শাখায় cash withdrawal দেখলেই হবে না। নির্দিষ্ট digital transaction-ও মোট ৪টি free withdrawal-এর সীমার মধ্যে গুনতে হবে।

SBI-এর নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্টে গ্রাহকরা প্রতি মাসে মোট ৪টি ক্যাশ উইথড্রল বিনামূল্যে করতে পারবেন। এই ৪ বার উইথড্রলের মধ্যে থাকবে, স্টেট ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা, অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা, ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা ও ডিজিটাল ট্রানজাকশন।
 
৪টি বিনামূল্যের টাকা তোলার সীমা শেষ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত টাকা তুললে প্রতি লেনদেনে ১৫ টাকা ও তার উপর GST দিতে হবে।

আগে কী নিয়ম ছিল?
এতদিন বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৪ বার বিনামূল্যে টাকা তোলার সময়ে ডিজিটাল ট্রানজাকশন বা লেনদেনকে সেই সীমার মধ্যে ধরা হত না। ১ অক্টোবর থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। ডিজিটাল লেনদেনও ৪টি ফ্রি উইথড্রয়ালের মাসিক হিসেবের মধ্যে চলে আসবে।

Advertisement

ফলে কোনও গ্রাহক যদি মাসের শুরুতেই একাধিক ডিজিটাল লেনদেন করেন এবং পরে ATM বা ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তুলতে যান, তাহলে ৪টি ফ্রি উইথড্রয়ালের সীমা দ্রুত শেষ হয়ে যেতে পারে।

BSBD গ্রাহক কারা? 
SBI-এর বেসিক সেভিংস অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা কোনও মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। গ্রাহক ব্যাঙ্কের শাখায় উইথড্রল ফর্ম ব্যবহার করে অথবা ATM-এর মাধ্যমে টাকা তুলতে পারেন। অ্যাকাউন্টের সঙ্গে একটি RuPay ATM তথা ডেবিট কার্ড দেওয়া হয়। তবে এ হেন অ্যাকাউন্টে চেক বুকের সুবিধা থাকে না।

 

Read more!
Advertisement
Advertisement