Advertisement

SBI Amrit Kalash FD Scheme 2023: SBI-এর দুর্দান্ত স্কিম, ৭.১% সুদ, কত দিন সুযোগ?

SBI FD Interest Rate 2023: SBI একটি বিশেষ মেয়াদের স্কিম অফার করছে, যাতে গ্রাহকরা বার্ষিক ৭.১ শতাংশ সুদ পেতে পারেন। এই স্কিমের সুবিধা নিতে, '৪০০ দিনের জন্য' ডিপোজিট জমা করতে হবে।

এই স্কিমে ৭.১% সুদ দিচ্ছে SBIএই স্কিমে ৭.১% সুদ দিচ্ছে SBI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2023,
  • अपडेटेड 9:37 AM IST

SBI FD Interest Rate 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আবারও স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। এতে ১, ২, ৩ এবং ৫ বছরের মেয়াদপূর্তির আমানত ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি SBI একটি বিশেষ মেয়াদের স্কিম চালু করেছে, যার মধ্যে গ্রাহকরা বার্ষিক ৭.১ % সুদ পেতে পারেন। স্কিমের সুবিধা নিতে, '৪০০ দিনের' জন্য ডিপোজিট করতে হবে। এই স্কিমটি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য। গ্রাহকরা ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

400 days Scheme: ৫ লক্ষ জমা করলে কত লাভ 
SBI-এর বিশেষ ৪০০-দিন  ডিপোজিট স্কিমে ৭.১ শতাংশ সুদ রয়েছে। এসবিআই এফডি ক্যালকুলেটর অনুসারে, আপনি যদি এই স্কিমে ৫ লক্ষ টাকা জমা করেন তবে আপনি মেয়াদপূর্তির সময় ৫,৪০,০৮৮ টাকা পাবেন। অর্থাৎ, মাত্র ১ বছর ৩৫ দিনে, ৪০,০৮৮ টাকা সুদ থেকে নির্দিষ্ট আয় হবে। ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে এই স্কিমের সুবিধা নেওয়া যেতে পারে।

১, ২, ৩, ৫ বছরের FD-এ কত সুদ বেড়েছে 
SBI FD Interest Rate 2023: স্টেট ব্যাঙ্ক (SBI) ২ কোটি টাকার কম আমানতের উপর  ০.২৫  শতাংশ পর্যন্ত সুদের হার বাড়িয়েছে৷ SBI এক বছরের মেয়াদপূর্ণ আমানতের সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮০ শতাংশ করেছে৷ অর্থাৎ আমানতের হার ০.০৫ শতাংশ বাড়ানো হয়েছে। ২ বছরের আমানতের সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। অর্থাৎ সুদ বাড়ানো হয়েছে ০.২৫ শতাংশ।

একইভাবে, ব্যাঙ্কের ৩ বছরের মেয়াদপূর্ণ আমানতের সুদ ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০  শতাংশ করা হয়েছে। একই সময়ে, SBI ৫ বছরের মেয়াদপূর্ণ আমানতের সুদের হার ৬.২৫  শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে। অর্থাৎ আমানতের হার বাড়ানো হয়েছে ০.২৫ শতাংশ। নতুন হার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়েছে। 

Advertisement

প্রবীণ নাগরিকদের জন্য আরও সুবিধা 
SBI প্রবীণ নাগরিকদের অর্ধ শতাংশ ০.৫০% বেশি সুদ দেয়। সেইসঙ্গে , প্রবীণ নাগরিকরা 'ওয়েকেয়ার ডিপোজিট' স্কিমের অধীনে ৫ বছর বা তার বেশি মেয়াদের আমানতের উপর অর্ধ শতাংশ এবং আরও বেশি সুদ পান। অর্থাৎ সর্বমোট সুবিধা থাকবে ১  শতাংশ। এইভাবে, যদি প্রবীণ নাগরিকরা এই স্কিমে ১  লক্ষ টাকা জমা করেন, তবে লাভ  ১,৩৮,০৪২ টাকা থেকে বেড়ে ১,৪৪,৯৯৫  টাকা হবে। এইভাবে, নতুন হারে, প্রবীণ নাগরিকের ৬,৯৫৩  টাকা লাভ হবে। 

Read more!
Advertisement
Advertisement