Advertisement

SBI Vs PNB Fixed Deposit Interest Rate জানুন, 5 বছর পর 50 হাজার টাকা কত হবে?

ফিক্সড ডিপোজিটে কোনও ঝুঁকি নেই। মূল টাকা ফেরত তো পাবেনই, সেই সঙ্গে সুদও মিলবে। সব ব্যাঙ্কে সমান সুদ দেয় না। ৫ বছরের মেয়াদে কোন ব্যাঙ্কে কত সুদ দিচ্ছে জেনে নিন।

ফিক্সড ডিপোজিটের সুদের হারফিক্সড ডিপোজিটের সুদের হার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 9:12 AM IST
  • FD ঝুঁকিহীন সঞ্চয়।
  • কোন ব্যাঙ্কে কত সুদ, জেনে নিন।

ফিক্সড ডিপোজিট বরাবরই নিরাপদ সঞ্চয়। সুদও মেলে ভালই। নির্দিষ্ট মেয়াদের পর সুদে-আসলে কত টাকা ফেরত পাওয়া যাবে, তার একটা সুনির্দিষ্ট হিসাব আগে থেকেই জান থাকে। ফলে ঝুঁকি একদম নেই। যে টাকা দিয়ে এফডি করেছেন, সেটা ফেরত তো পাবেনই, সেই সঙ্গে সুদও। এটাই এফডির মূল আকর্ষণ। তবে সমস্ত ব্যাঙ্কে সুদের হার সমান হয় না।  ৫ বছরের মেয়াদে সুদের অঙ্কে বড়সড় ফারাক থাকে। 

সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছরের মেয়াদে ৫০ হাজার বা ১ লক্ষ টাকা এককালীন জমা রাখার কথা ভাবলে এসবিআই (SBI), এইচডিএফসি (HDFC Bank), আইসিআইসিআই (ICICI Bank) এবং পিএনবির (PNB) সুদের হারের হিসেব দেখে নিন

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)

সিনিয়র সিটিজেনদের ৫ বছরের এফডি-তে ৭.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। এই হিসেবে আজ ৫০ হাজার টাকা রাখলে ৫ বছর পর মিলবে ৭০,৯১৩ টাকা। বার্ষিক সুদের পরিমাণ ৩,৫২৫ টাকা। একইভাবে ১ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মিলবে ১,৪১,৮২৬ টাকা। বছরে সুদ ৭,০৫০ টাকা।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)

সিনিয়র সিটিজেনদের ৪ বছর ৭ মাস ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদের আমানতে বার্ষিক ৬.৯০ শতাংশ হারে সুদ দিচ্ছে এইচডিএফসি। ৫০ হাজার টাকার আমানত ৫ বছর পর বেড়ে হবে ৭০,৩৯২ টাকা। ১ লক্ষ টাকা মেয়াদ শেষে মিলবে ১,৪০,৭৮৪ টাকা।

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)

৫ বছরের এফডি-তে প্রবীণ নাগরিকদের জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের সুদের হার ৭.১০ শতাংশ। এই হারে ৫০ হাজার টাকার বিনিয়োগ ৫ বছর পর দাঁড়াবে ৭১,০৮৭ টাকায়। ১ লক্ষ টাকার আমানত মেয়াদ শেষে পৌঁছে যাবে ১,৪২,১৭৫ টাকায়।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)

সিনিয়র সিটিজেনদের ৫ বছরের ফিক্সড ডিপোজিটে পিএনবি দিচ্ছে ৬.৮৫ শতাংশ সুদ। ৫০ হাজার টাকা জমা রাখলে ৫ বছর পর পাওয়া যাবে ৭০,২১৯ টাকা। আবার ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ বছর পরে  হবে ১,৪০,৪৩৯ টাকা।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement