Advertisement

SBI ATM Rules Change 1st October: ATM চার্জ নিয়ে বড় সিদ্ধান্ত নিল SBI, লাগু ১ অক্টোবর থেকে

ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা SBI নিজেদের স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছে, যা ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

এসবিআই নিয়মএসবিআই নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 12:39 PM IST
  • SBI গ্রাহকদের জন্য আগামী মাস থেকে সুখবর অপেক্ষা করছে।

SBI গ্রাহকদের জন্য আগামী মাস থেকে সুখবর এবং খারাপ খবর দুটোই অপেক্ষা করছে। আপনার অ্যাকাউন্ট যদি এই ব্যাঙ্কে হয়ে থাকে আর আপনি কোনও কারণে অন্য ব্যাঙ্কের ATM থেকেও টকা তুলে থাকেন, তাহলে আপনার জন্য খারাপ খবর আছে। ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা SBI নিজেদের স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছে, যা ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। আগে যেখানে আপনি যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারতেন, এখন থেকে আপনাকে আরও একটু সতর্ক থাকতে হবে। আসুন জেনে নিই গোটা বিষয়টি। 

৫টি লেনদেন বিনামূল্যে হবে
আসলে, যাঁরা এসবিআই-এর স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডার, তাদের জন্য অন্যান্য় ব্যাঙ্কের ATM এবং এডিডব্লিউএম থেকে প্রতি মাসে বিনামূল্যে লেনদেনের সংখ্যা এখন থেকে কমে যাবে। বর্তমানে এই সীমা ১০টি লেনদেন হলেও, ১ অক্টোবর থেকে তা কমে মাত্র ৫টি হবে। এই ৫টি লেনদেনের মধ্যে শুধুমাত্র এটিএম থেকে টাকা তোলার পরিষেবা নয়, ব্যালেন্স চেক করা এবং মিনি স্টেটমেন্টের মতো নন-ফাইন্যান্সিয়াল পরিষেবাগুলোও এই বিনামূল্যে লেনদেনের মধ্যে গণ্য করা হবে। এই পরিবর্তনটি সব SBI স্যালারি প্যাকেজ অ্য়াকাউন্টের সমস্ত ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য হবে। 

৫টি লেনদের পর কত চার্জ লাগবে
এখন, যদি কোনো গ্রাহক প্রতি মাসে তাদের ৫টি বিনামূল্যের লেনদেনের সীমা শেষ করে ফেলেন এবং অন্য কোনো ব্যাঙ্কের এটিএম থেকে আবার টাকা তোলেন, তাহলে তাদের প্রতি লেনদেনের জন্য আনুমানিক ২৩ টাকা, সঙ্গে জিএসটি দিতে হবে। এছাড়াও, বিনামূল্যের সীমা শেষ হয়ে যাওয়ার পর যদি ব্যালেন্স চেক করা বা মিনি স্টেটমেন্টের মতো বিনা আর্থিক পরিষেবা ব্যবহার করা হয়, তাহলে প্রতি লেনদেনের জন্য ১১ টাকা, সঙ্গে জিএসটি চার্জ প্রযোজ্য হতে পারে। 

SBI-এর নিজস্ব এটিএম নিয়ম
এই পরিবর্তনটি অন্যান্য ব্যাংকের এটিএম এবং এডিডব্লিউএম-এ করা লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। এই পরিবর্তনটি এসবিআই-এর নিজস্ব এটিএম-এ প্রদত্ত পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। SBI-এর মতে, স্যালারি প্যাকেজ গ্রাহকদের জন্য এসবিআই এটিএম-এ বিনামূল্যে লেনদেন অব্যাহত থাকবে। 

Advertisement

অন্য অ্য়াকাউন্টে প্রভাব
না। এই পরিবর্তনটি অন্য ব্যাংকের এটিএম-এ অন্যান্য ধরনের এসবিআই অ্যাকাউন্টের বিনামূল্যে লেনদেনের সীমাকে প্রভাবিত করবে না। এই পরিবর্তনটি বিশেষভাবে এসবিআই স্যালারি প্যাকেজ অ্য়াকাউন্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। 

Read more!
Advertisement
Advertisement