Advertisement

SBI নাকি Post Office, কোথায় টাকা জমালে সবচেয়ে বেশি লাভ পাবেন? হিসেব দেখুন

SBI নাকি Post Office RD: ১০,০০০ টাকা সঞ্চয় করে কোথায় সবচেয়ে বেশি লাভ করবেন? পোস্ট অফিসে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এসবিআই-তে এই সুবিধা রয়েছে। লাভের হিসেব বুঝে নিন।

কোথায় ১০ হাজার টাকা জমালে সবচেয়ে বেশি লাভ পাবেন? কোথায় ১০ হাজার টাকা জমালে সবচেয়ে বেশি লাভ পাবেন?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 3:17 PM IST
  • RD-কে 'ডিজিটাল পিগি ব্যাঙ্ক' হিসেবে ভাবা যেতে পারে।
  • এখানে সবচেয়ে সুরক্ষিত দুটি বিনিয়োগ নিয়ে আলোচনা করা হল।
  • এর প্রথমটি হল পোস্ট অফিস এবং দ্বিতীয়টি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

সকলেই নিজের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে চায়। তবে টাকা শুধু সুরক্ষিত রাখলে তো চলবে না, দরকার ভালো মুনাফাও। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগ করে মোটা টাকা সুদ পাওয়া দরকার। যদি আগামী ৫ বছরে একটা মোটা সঞ্চয় জমাতে চান সেক্ষেত্রে প্রতি মাসে ১০,০০০ টাকা জমানো দরকার। কিন্তু এই ১০ হাজার টাকা কোথায় জমাবেন? এখানে সবচেয়ে সুরক্ষিত দুটি বিনিয়োগ নিয়ে আলোচনা করা হল। এর প্রথমটি হল পোস্ট অফিস এবং দ্বিতীয়টি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

SBI বনাম Post Office RD: ১০,০০০ টাকা সঞ্চয় করে কোথায় সবচেয়ে বেশি লাভ করবেন? 

এই দুটি জায়গাতেই রিকারিং ডিপোজিট (RD)-এর সুবিধা পাওয়া যায়। এই RD কী, বুঝে নেওয়া যাক। RD-কে 'ডিজিটাল পিগি ব্যাঙ্ক' হিসেবে ভাবা যেতে পারে। এক্ষেত্রে বড় অঙ্কের টাকা জমা দেওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একটি ছোট, নির্দিষ্ট পরিমাণ (যেমন ৫০০ টাকা, ২,০০০ টাকা বা ১০,০০০ টাকা) জমা করার মাধ্যমে নির্দিষ্ট হারে সুদ পেতে পারেন। যারা নির্দিষ্ট বেতন পান এবং যাদের ধীরে ধীরে সঞ্চয় করতে চান, তাদের জন্য এটি পারফেক্ট।

Post Office -এর RD সম্পর্কে জানুন

পোস্ট অফিসে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে অ্যাকাউন্ট খোলার তিন বছর পর স্কিমটি বন্ধ করে দিতে পারেন।

পোস্ট অফিস আরডি-র ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি বিনিয়োগকারী ৫ বছরের মেয়াদপূর্তির তারিখের একদিন আগেও আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে RD-র আকর্ষণীয় সুদের হার পাবেন না। সেক্ষেত্রে, বিনিয়োগকারীকে শুধুমাত্র একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদের হার দেওয়া হবে, যা অনেক কম।

SBI রেকারিং ডিপোজিট (RD)

দেশের বৃহত্তম ব্যাঙ্ক, এসবিআই-তে মাত্র ১০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে প্রতি মাসে টাকা দেওয়া দরকার। সময়মতো কিস্তি পরিশোধ না হলে ব্যাঙ্ক ফাইন করে।  ৫ বছর পর্যন্ত RD-র ক্ষেত্রে, প্রতি ১০০ টাকার জন্য মাসিক জরিমানা হল ১.৫০ টাকা।

Advertisement

কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন?

ধরা যাক কোনও বিনিয়োগকারী প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমা করেন। ৫ বছরে সেক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ৬,০০,০০০ টাকা। 

SBI RD: এখানকার বর্তমান সুদের হার ৬.০৫%। সুতরাং, ৫ বছর পর আপনি মোট ৭,০১,৫৫৮ টাকা পাবেন।

পোস্ট অফিস RD: এখানে সুদের হার ৬.৭%। এই হারে ৫ বছর পর আপনার ফান্ড বেড়ে ৭,১৩,৬৫৯ টাকা হবে।

সুতরাং হিসেব বলছে, এসবিআই-এর পরিবর্তে পোস্ট অফিসের আরডি বেছে নেওয়া হলে সরাসরি ১১ হাজার টাকা বেশি পাওয়া যায়। 

বি.দ্র: এই হিসাবটি বর্তমান সুদের হারের উপর ভিত্তি করে করা হয়েছে। পোস্ট অফিস বা ব্যাঙ্ক ভবিষ্যতে এই হার পরিবর্তন করতে পারে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement