Advertisement

Indian Railways: শিয়ালদা লাইনে ভিড় কমাতে বড় পদক্ষেপ, একাধিক ট্রেনের রুট বাড়িয়ে দিল রেল

যাত্রীসুবিধা আরও উন্নত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন। তিনটি MEMU ট্রেনের রুট বৃদ্ধি করল  রেলওয়ে। আগে এই মেমু ট্রেনগুলি কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করত।

শিয়ালদা লাইনে ভিড় কমাতে বড় পদক্ষেপশিয়ালদা লাইনে ভিড় কমাতে বড় পদক্ষেপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 9:08 AM IST
  • যাত্রীসুবিধা আরও উন্নত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন।
  • তিনটি MEMU ট্রেনের রুট বৃদ্ধি করল  রেলওয়ে।
  • কোন ট্রেনগুলির রুট বৃদ্ধি করা হল?

কলকাতার সঙ্গে মুর্শিদাবাদের রেল কানেকশন ও যাত্রীসুবিধা আরও উন্নত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন। চালু থাকা তিনটি MEMU ট্রেনের রুট বৃদ্ধি করল  রেলওয়ে। আগে এই মেমু ট্রেনগুলি কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করত। এখন এই ট্রেনগুলি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত যাবে।

সম্প্রসারিত পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন বহরমপুর কোর্ট স্টেশন থেকে করেন বহরমপুরের  বিধায়ক শ্রী সুব্রত মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনাও।

এই পরিষেবাগুলির সম্প্রসারণের ফলে আজিমগঞ্জ ও বহরমপুর কোর্টের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপিত হল। যা নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং অন্য যাত্রীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। এর ফলে যাতায়াত আরও সহজ হবে এবং জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক, শিক্ষাগত ও বাণিজ্যিক কেন্দ্র বহরমপুর কোর্টে পৌঁছানো আরও সুবিধাজনক হবে। 

কোন ট্রেনগুলির রুট বৃদ্ধি করা হল?

৬৩০৪২/৬৩০৪১ মেমু জোড়া

৬৩০৪২ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ০৬:৫৫ টায় ছাড়বে এবং ০৭:২০ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে।

ফিরতি পথে ৬৩০৪১ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ০৭:৩৫ টায় ছাড়বে এবং ০৮:০২ টায় আজিমগঞ্জ পৌঁছাবে।

৬৩০৪৬/৬৩০৪৫ মেমু জোড়া

৬৩০৪৬ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে ১৯:৫০ টায় ছাড়বে এবং ২০:১৫ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে।

ফিরতি যাত্রায় ৬৩০৪৫ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ২০:৫৩ টায় ছাড়বে এবং ২১:২০ টায় আজিমগঞ্জ পৌঁছাবে।

৬৩০৫৮/৬৩০৫৭ মেমু জোড়া

৬৩০৫৮ আজিমগঞ্জ – বহরমপুর কোর্ট মেমু (পূর্বে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত) আজিমগঞ্জ থেকে ২১:৩০ টায় ছাড়বে এবং ২১:৫৭ টায় বহরমপুর কোর্ট পৌঁছাবে।

ফিরতি যাত্রায় ৬৩০৫৭ বহরমপুর কোর্ট – আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে ২২:১২ টায় ছাড়বে এবং ২২:৩৯ টায় আজিমগঞ্জ পৌঁছাবে।

Read more!
Advertisement
Advertisement