Advertisement

বিনা টিকিটে লোকালে ধরা পড়লেই অ্যাকশন রেলের, বিধাননগর, লালগোলায় ব্যাপক ধরপাকড়

টিকিটবিহীন অবৈধ সফর ঠেকাতে ও যাত্রী চলাচলকে আরও সুশৃঙ্খল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে শিয়ালদা বিভাগ। এই পদক্ষেপের আওতাতেই চলছে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান। যার মাধ্যমে মাত্র ২ দিনেই ১.৩৭ লক্ষ টাকারও বেশি আদায় করল পূর্ব রেলওয়ে।

দু'দিনেই অবৈধ যাত্রীদের থেকে ১.৩৭ লক্ষ টাকা আদায়দু'দিনেই অবৈধ যাত্রীদের থেকে ১.৩৭ লক্ষ টাকা আদায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 3:15 PM IST
  • রেলে যাত্রী চলাচলকে আরও সুশৃঙ্খল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে শিয়ালদা বিভাগ।
  • মাত্র ২ দিনেই ১.৩৭ লক্ষ টাকারও বেশি আদায় করল পূর্ব রেলওয়ে।
  • দুই দিনের অভিযানে টিকিট পরীক্ষক দলের উদ্যোগে মোট ৬০৮টি বেনিয়ম ধরা পড়েছে।


টিকিটবিহীন অবৈধ সফর ঠেকাতে ও যাত্রী চলাচলকে আরও সুশৃঙ্খল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে শিয়ালদা বিভাগ। এই পদক্ষেপের আওতাতেই চলছে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান। যার মাধ্যমে মাত্র ২ দিনেই ১.৩৭ লক্ষ টাকারও বেশি আদায় করল পূর্ব রেলওয়ে।

রেলের তরফে জানানো হয়েছে, এই দুই দিনের অভিযানে টিকিট পরীক্ষক দলের উদ্যোগে মোট ৬০৮টি বেনিয়ম ধরা পড়েছে। যার মধ্যে রয়েছে টিকিটবিহীন সফর ও লাগেজ সংক্রান্ত অনিয়মও। এই অভিযানে মোট ফাইন আদায় করা হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪৯৪ টাকা।

কোথায় কোথায় এই অভিযান চালানো হয়েছে?

৮ এপ্রিল পলাশি–লালগোলা সেকশনে এই অভিযানের প্রথম পর্যায়ে ১৩০টি জরিমানাযোগ্য মামলা এবং ১৫৯টি লাগেজ সংক্রান্ত বেনিয়ম ধরা পড়ে। যার মাধ্যমে আদায় হয়েছে ৫০,০২৫ টাকা।

বিপুল পরিমাণে টাকা সংগ্রহ করছে রেল

এরপর ৯ এপ্রিল বিধাননগর রোড স্টেশনে চালানো হয় স্পেশাল টিকিট চেকিং অভিযান। এই অভিযানের আওতায় ২৮২টি টিকিটবিহীন সফর ও ৩৭টি লাগেজ আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ে। এই একদিনেই ৮৭,৪৬৯ টাকা রাজস্ব সংগ্রহ করে রেল। অর্থাৎ দু'দিনে আদায় হয় মোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৯৪ টাকা।

সুবিধা পাবেন যাত্রীরা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টিকিট না কেটে চলা যাত্রীদের কঠোর বার্তা দিতে ও রেল সফরে টিকিট কাটাকে উৎসাহিত করতেই এই অভিযান চালানো হয়েছে। এরফলে বৈধ যাত্রীদের রেল সফর আরও স্বাচ্ছন্দ্য়ময় হবে এবং যে যাত্রীরা  সঠিক টিকিট কেটে লাগেজ বুকিং সহ ভ্রমণ করেন তাঁরাও সুবিধা পাবেন।

 

Read more!
Advertisement
Advertisement