
পূর্ব রেলের যাত্রীদের জন্য বড়সড় সুখবর। সপ্তাহ শেষে মুর্শিদাবাদ যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। বৃহস্পতি, শুক্র ও রবিবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হচ্ছে ৩ টি EMU লালগোলা স্পেশাল ট্রেন। আবার ফিরতি পথে ট্রেনগুলি লালগোলা থেকে শিয়ালদা আসবে। ট্রেনগুলির টাইমিং কী রাখা হয়েছে? জেনে নিন
১৯ মার্চ: বৃহস্পতিবার শিয়ালদা থেকে EMU লালগোলা স্পেশাল ট্রেনটি ছাড়বে বেলা ১১টা বেজে ৫৫ মিনিটে। সেটি লালগোলা গিয়ে পৌঁছবে বিকেল ৪টে বেজে ৫৫ মিনিটে।
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-রানাঘাট EMU স্পেশাল হয়ে বিকেল ৫টা ৪৫-এ ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ৯টা বেজে ২ মিনিটে।
২০ মার্চ: শুক্রবার শিয়ালদা থেকে EMU লালগোলা স্পেশাল ট্রেনটি ছাড়বে বেলা ৩টে বেজে ২০ মিনিটে। সেটি লালগোলা স্টেশনে পৌঁছবে রাত ৮টা বেজে ২০ মিনিটে।
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদা EMU স্পেশাল ট্রেনটি ভোর ৪টে ৫০ মিনিটে লালগোলা থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছবে সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে। (২১ মার্চ)
২২ মার্চ: রবিবার রানাঘাট থেকে রয়েছে একটি EMU লালগোলা স্পেশাল ট্রেন। ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ৫০ মিনিটে। সেটি লালগোলা পৌঁছবে দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে।
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদা EMU স্পেশাল ট্রেন হিসেবে লালগোলা থেকে ছাড়বে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে। সেটি শিয়ালদা এসে পৌঁছবে সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে।
পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত এই প্রসঙ্গে বলেন, "এই সময় লালগোলা যাওয়ার জন্য অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। সেই উদ্দেশে যাত্রীদের সুবিধা দিতেই এই স্পেশাল ট্রেনগুলি চালানো হচ্ছে।"