Advertisement

New Local Train: পুজো থেকে টানা ৩ মাস, কৃষ্ণনগর শাখায় চালু নতুন ২টি ট্রেন, টাইমিং দেখে নিন

শান্তিপুর-কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইনে আপ ও ডাউন লাইন মিলে একজোড়া নতুন ট্রেনের ঘোষণা করল রেল। আগে এই রুটে একটি আপ ও একটি ডাউন ট্রেন চালানো হত।

হালয়ার দিন দমদমের এই লাইনে ১৪ ঘণ্টা ট্রেন চলাচলে সমস্য়াহালয়ার দিন দমদমের এই লাইনে ১৪ ঘণ্টা ট্রেন চলাচলে সমস্য়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 3:28 PM IST
  • শান্তিপুর-কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইনের জন্য বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।
  • এই রুটে সকালবেলায় এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল।
  • আপ শান্তিপুর-কৃষ্ণনগর সিটি স্পেশাল EMU লোকাল চলছে।

পুজোর একেবারে শুরু থেকে শান্তিপুর-কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইনের জন্য বড় ঘোষণা করল শিয়ালদা ডিভিশন। এবার ভায়া দিগনগর হয়ে এই রুটে সকালবেলায় এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল। আপাতত পরীক্ষামূলক ভাবে ওই ট্রেনটি চালানো শুরু করেছে শিয়ালদা ডিভিশন। ১৩ অক্টোবর থেকে পরিষেবা শুরু হয়ে গিয়েছে, ট্রেন দুটি চালানো হবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন এই দুটি ট্রেনের টাইমটেবিল দেখে নেওয়া যাক।

আপ শান্তিপুর-কৃষ্ণনগর সিটি স্পেশাল EMU লোকাল

আপ লাইনে যে ট্রেনটি চালানো হচ্ছে, সেটি সকাল ৯টা বেজে ৩৪ মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে সকাল ১০টা বেজে ১১ মিনিটে কৃষ্ণনগর সিটি স্টেশনে পৌঁছাচ্ছে। যাওয়ার পথে প্রায় ১ মিনিট স্টপেজ রয়েছে দিগনগর স্টেশনে।

অন্যদিকে, ফিরতি পথে ডাউন কৃষ্ণনগর সিটি-শান্তিপুর স্পেশাল EMU লোকাল কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়ছে সকাল ১০টা থেকে ২০ মিনিটে। সেটি শান্তিপুর স্টেশনে এসে থামছে সকাল ১০টা ৫৭ মিনিটে। মাঝে ১০টা ৩৭ মিনিটে এক মিনিটের জন্য থামছে দিগনগর স্টেশনে।

শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা এ প্রসঙ্গে জানিয়েছেন, আগে ওই সেকশনটিতে দিনে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন চালানো হত। এবার আগামী কয়েকমাস পরীক্ষামূলক ভাবে আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। ট্রেনটি আপ ও ডাউন দুই লাউনেই চালানো হবে। এই সময়সীমার মধ্যে যাত্রীদের থেকে সাড়া পাওয়া গেলে ট্রেন চালানোর সময় বৃদ্ধি করা হবে।

এছাড়াও, নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে  বাদকুল্লা স্টেশনে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ (AC EMU) লোকালের নতুন পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement