Advertisement

SCSS Scheme: এবার সুপার হিট স্কিম ডাকঘরে, একবার বিনিয়োগে সুদ পাবেন ২ লাখ ৪৬ হাজার টাকা

Post Office Scheme: পোস্ট অফিসে রয়েছে সুপার হিট স্কিম। এখানে এমন একটি স্কিমের বিষয়ে বলা হচ্ছে, যেখানে বিনিয়োগ করে কোনও ব্যক্তি বছরে প্রায় আড়াই লক্ষ টাকা সুদ পেতে পারেন।

একবার বিনিয়োগে সুদ পাবেন ২ লাখ ৪৬ হাজার টাকাএকবার বিনিয়োগে সুদ পাবেন ২ লাখ ৪৬ হাজার টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 12:10 PM IST
  • বহু মানুষই আজও অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বেশি সুদের চেয়ে টাকার নিরাপত্তাকেই প্রাধান্য দেন।
  • যারা মোটা মুনাফাও লাভ করতে চাইছেন, তাঁদের জন্য সেরা অপশন হতে পারে পোস্ট অফিসের এই স্কিম।
  • আদতে এই প্রকল্পে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই বছরে ২ লক্ষ ৪৬ হাজার টাকা পাওয়া যেতে পারে।

বহু মানুষই আজও অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বেশি সুদের চেয়ে টাকার নিরাপত্তাকেই প্রাধান্য দেন। সেই কারণেই মিউচুয়াল ফান্ড, SIP, শেয়ার বাজারের যুগেও, তাঁরা টাকা রাখেন পোস্ট অফিস বা ভারতীয় ডাকঘরে। আদতে পোস্ট অফিসে থাকা টাকার নিরাপত্তা দেয় কেন্দ্র। সেই কারণেই যারা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চান, আবার মোটা মুনাফাও লাভ করতে চাইছেন, তাঁদের জন্য সেরা অপশন হতে পারে পোস্ট অফিসের এই স্কিম। এই স্কিমের আওতায় সুদ থেকেই মিলবে প্রায় আড়াই লক্ষ টাকা।

এখানে বলা হচ্ছে, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS স্কিম) -এর বিষয়ে। এই স্কিমে অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা পাওয়া যায়। আদতে এই প্রকল্পে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই বছরে ২ লক্ষ ৪৬ হাজার টাকা পাওয়া যেতে পারে।

সরকার কত সুদ দিচ্ছে?

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার এই প্রকল্পের জনপ্রিয়তার অন্যতম কারণ। সরকার বিনিয়োগকারীদের চমৎকার সুদ দিচ্ছে। সরকারি স্কিম পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যে কোনও ব্যাঙ্ক এফডি-র চেয়ে বেশি সুদের হার অফার করছে। বর্তমানে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ।

পোস্ট অফিস স্কিমগুলির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল, এগুলিতে করা যে কোনও বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। কারণ সরকার নিজেই ছোট-বড় প্রতিটি বিনিয়োগের সুরক্ষার নিশ্চয়তা দেয়। এর মানে হলো, আপনি টাকা হারানোর চিন্তা না করে যত খুশি বিনিয়োগ করতে পারেন এবং যত খুশি লাভ করতে পারেন। 

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে কোনও বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করতে পারেন। জয়েন্ট অ্য়াকাউন্টের ক্ষেত্রে এই লিমিট বেড়ে ৩০ লক্ষ টাকা হয়। তবে এই প্রকল্পে কোনও ব্যক্তি মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।

প্রতি বছর ২.৪৬ লক্ষ টাকা আয় কীভাবে?

যদি এই স্কিমের সুবিধার দিকে নজর দেওয়া হয়, তাহলে হিসেব অনুযায়ী জয়েন্ট অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে, ৮.২ শতাংশ সুদের হার অনুযায়ী, তিনি শুধুমাত্র সুদ থেকেই বছরে ২,৪৬,০০০ টাকা উপার্জন করবেন এবং এই টাকা পুরো পাঁচ বছর অর্থাৎ ম্যাচিউরিটি পর্যন্ত পেতে থাকবেন। এরপর আপনি বিনিয়োগ করা ৩০ লক্ষ টাকা তুলে নিতে পারেন। এই স্কিমের অপর একটি সুবিধা হল, বিনিয়োগকারীরা প্রতি তিন মাস অন্তর এই বার্ষিক সুদ তুলে নিতে পারেন। ফলে, তাঁরা ত্রৈমাসিকভাবে ৬১,৫০০ টাকা পাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement