Advertisement

Sensex Ends Higher: গ্রিন জোনে শেষ করল Sensex, Nifty; কোন কোন স্টকে বিরাট রিটার্ন?

শুক্রবার গ্রিন জোনে শেষ করল সেনসেক্স ও নিফটি। একাধিক স্টক ভাল রিটার্ন দিয়েছে। সেগুলি সম্পর্কে জেনে নিন।

চাঙ্গা ভারতের শেয়ারবাজারচাঙ্গা ভারতের শেয়ারবাজার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 4:36 PM IST
  • শুক্রবার গ্রিন জোনে শেষ করল সেনসেক্স ও নিফটি
  • একাধিক স্টক ভাল রিটার্ন দিয়েছে
  • সেগুলি সম্পর্কে জেনে নিন

আজ দিনের শুরু থেকেই আপট্রেন্ডে ছিল ভারতের শেয়ারবাজার। আর শেষ পর্যন্ত ষাঁড়ের গতিই দেখল দেশের স্টক মার্কেট। সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে গ্রিন জোনেই শেষ করল সেনসেক্স ও নিফটি। যার ফলে মোটামুটি ভালই মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। আইটি স্টকে বিরাট গতি এসেছে। অনেক স্টকেই রিটার্ন মিলেছে ভাল।

সেনসেক্স এবং নিফটির কী হাল? 
আজ দিনের শুরু থেকেই দারুণ পারফর্ম করে সেনসেক্স ও নিফটি। ওপেনিং থেকেই এই দুই সূচক ছিল গ্রিন জোনে। আর মার্কেট শেষ হওয়ার পরও এই দুই সূচক উপরেই শেষ করেছে। যার ফলে বাম্পার লাভ হয়েছে বিনিয়োগকারীদের। 

শুক্রবার দিনের শেষে বিএসই সেনসেক্স ২৬১.৭৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়েছে। এটি ক্লোজিং করেছে ৭৭,৭৬৩.৯১ পয়েন্টে। 

একই ট্রেন্ড দেখা গিয়েছে নিফটির ক্ষেত্রেও। এনএসই নিফটি ৯৫.১৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ২৪,২৭০.৮৫ পয়েন্টে শেষ করেছে। তার ফলেই লাভের মুখ দেখেছেন বিনিয়োগ।

কেন লাফিয়েছে আজ শেয়ারবাজার? 
আজ ভারতের আইটি সেক্টরের শেয়ারগুলি বিরাট উত্থান দেখেছে। যার ফলে অনেকটাই উপরে শেষ করেছে শেয়ারবাজার। 

এছাড়া আমেরিকা থেকে আসা কিছু রিপোর্টও ভারতের স্টক মার্কেটকে চাঙ্গা করেছে। আমেরিকার কর্মসংস্থানের রিপোর্ট খুব একটা খারাপ হয়নি। বরং প্রত্যাশার থেকে ভালই হয়েছে। এছাড়া কমেছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে বিশ্ব বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়। পাশাপাশি তেলের দাম কমায় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি করবে না বলেই আশা করছে। যার ফলে বিনিয়োগকারীরা আবার ঝুঁকি নিচ্ছেন। এতে হু হু করে লাফাতে শুরু করেছে শেয়ারবাজার।

আজ আইটি সেক্টরের স্টকের মধ্যে এইচিসিএল টেক বৃদ্ধি পেয়েছে ৫.৬৬ শতাংশ। এছাড়া টিসিএস ১.২২ শতাংশ, ইনফোসিস ০.৬০ শতাংশ, টেক মাহিন্দ্রা ১.৭৯ শতাংশ ও উইপ্রো ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া রিলায়েন্স ০.০৩ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ০.৬৪ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ০.৮১ শতাংশ, টাটা স্টিল ১.১৩ শতাংশ এবং ওএনজিসি ০.৭৯ শতাংশ বেড়েছে। 

Advertisement


বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement