Advertisement

Stock Market Crash: শেয়ার বাজারে বিরাট ধস, Sensex প্রায় ১৭০০ পয়েন্ট ক্র্যাশ, Nifty-ও শোচনীয়, কোন কোন স্টকে টাকা ডুবল?

যুদ্ধ চলছে ইরানে। আর রক্তপাত হচ্ছে ভারতের শেয়ারবাজারে। আজ শুরুতেই রেড জোনে ওপেনিং করে নিফটি এবং সেনসেক্স। যার ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে গিয়েছে বলে খবর। 

স্টক মার্কেট ক্র্যাশস্টক মার্কেট ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 10:18 AM IST
  • রক্তপাত হচ্ছে ভারতের শেয়ারবাজারে
  • আজ শুরুতেই রেড জোনে ওপেনিং করে নিফটি এবং সেনসেক্স
  • যার ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে গিয়েছে বলে খবর

যুদ্ধ চলছে ইরানে। আর রক্তপাত হচ্ছে ভারতের শেয়ারবাজারে। আজ শুরুতেই রেড জোনে ওপেনিং করে নিফটি এবং সেনসেক্স। যার ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে গিয়েছে বলে খবর। 

নিফটি এবং সেনসেক্সের কী খবর? 
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন নিফটি রয়েছে ২৪,৩৬৬.৮০ পয়েন্ট। পড়েছে প্রায় ২.০১ শতাংশ। আর আজ শুরুতেই তলিয়ে যায় সূচক। আগের দিনের ক্লোজিং ২৪,৮৬৫.৭০ পয়েন্টে থেকে আজ ২৪,৩৮৮.৮০ পয়েন্টে নেমে শুরু করে।  

ও দিকে একই হাল সেনসেক্সেরও। এটি পড়ে গিয়েছে ১৬৩৯.৮৯ পয়েন্টে। এটি রয়েছে ৭৮,৫৯৮.৯৬ পয়েন্টে। পড়েছে ২.০৪ শতাংশ। ও দিকে আবার ৮০২৩৮.৮৫ প্রিভিয়াস ক্লোজিং থেকে আজ ওপেনিংয়ে ৭৮,৫২৮ পয়েন্টে নেমে যায়।

আর বাজারের এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। একের পর এক স্টকের হাল হয়েছে খারাপ। 

কোন স্টকের কী খবর? 
রিলায়েন্স পড়েছে ২.৮৩ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ১.১৫ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ১.৮৬ শতাংশ, আইটিসি ০.৩৪ শতাংশ, হিন্দুস্তান ইউনিলিভার ০.৮২ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ২.৮৫ শতাংশ, এশিয়ান পেইন্টস ২.৯৮ শতাংশ, মারুতি ২.৩৪ শতাংশ নীচে রয়েছে। 

যদিও এই পড়ন্ত বাজারেও কিছুটা উপরের দিকে গিয়েছে ইনফোসিসের শেয়ার। এটি বেড়েছে ১.৫১ শতাংশ। এছাড়া এইচসিএল টেক ০.০৪ শতাংশ উপরের দিকে রয়েছে। তাই এই দুই শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা মুচকি হাসিই হাসছেন। 

কেন পড়ছে? 
আসলে আমেরিকা, ইজরায়েল ও ইরান যুদ্ধ চলছে। যার ফলে বিশ্ব বাজারে রয়েছে অস্থিরতা। ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যার ফলে মধ্যপ্রাচ্য থেকে জাহাজে করে তেল কোথাও যেতে পারছে না। সেই কারণে জ্বালানির সংকটের আশঙ্কা করছে সারা বিশ্ব। দাম বাড়তে পারে তেলের। আর এমন পরিস্থিতিতেই শেয়ারমার্কেটের দশা খারাপ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

তেলের শেয়ারগুলির কী খবর? 
খুব পড়ছে তেল সংস্থাগুলির শেয়ারের দাম। এই যেমন সকালেই ইন্ডিয়ান অয়েলের শেয়ার পড়ে গিয়েছে ৪.২৬ শতাংশ। একই হাল BPCL-এর শেয়ারের। এটি ৪.১৪ শতাংশ নেমে গিয়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের শেয়ারের দাম কমেছে ৩.৯৮ শতাংশ। আর অনেকেই আশঙ্কা করছেন এই পতন আরও বাড়তে পারে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


  

Read more!
Advertisement
Advertisement