
রাজ্যের প্রতিটি যোগ্য মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই লক্ষ্যেই অক্টোবর মাসের শুরুতে সেবা সেতু অভিযানের আওতায় ক্যাম্প বসাতে চলেছে রাজ্য। এই ক্যাম্পগুলি থেকে রাজ্যের সরকারি যোজনার ক্ষেত্রে সবরকম সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
কোন কোন যোজনায় আবেদন বা সংক্রান্ত কাজ করা যাবে?
ছাত্রছাত্রী থেকে শুরু করে মহিলা-পুরুষ নির্বিশেষে রাজ্যের যে কোনও মানুষ এই সেবা সেতু ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে রাজ্যের সরকারি প্রকল্পের পাশাপাশি, কেন্দ্রের প্রকল্পগুলিতেও অন-স্পট আবেদন, ভেরিফিকেশন-সহ যাবতীয় কাজ করা যাবে।
কোন কোন গুরুত্বপূর্ণ যোজনার আবেদন করা যাবে?
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্নপূর্ণা যোজনা , প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, পেনশন, কৃষকবন্ধু, PM-KISAN, PM আবাস, MGNREGA, KCC, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি পরিষেবায় সহায়তা মিলতে পারে। এছাড়াও, আবেদন করা যাবে পিএম বিশ্বকর্মা, ই-শ্রম, আয়ুষ্মান ভারত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উজ্জ্বলা যোজনা, গরিব কল্যাণ অন্ন যোজনার মতো একগুচ্ছ সরকারি প্রকল্পে।
কোথায় কোথায় এই সেবা সেতু ক্যাম্প বসবে?
রাজ্যের সমস্ত জেলা মিলে ৩,১০৪টি ক্যাম্প বসতে চলেছে রাজ্য জুড়ে। নিজের এলাকায় কোথায় এই ক্যাম্প বসবে তাও জানার অত্যন্ত সহজ উপায় রয়েছে। এর জন্য প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অফিসিয়াল ওয়েবসাইট - https://jks.wb.gov.in/Public/KnowYourScheme.aspx এ যান। এরপর সেখানে 'Locate Your Shivir'অপশনে ক্লিক করুন। এখানে ডেলা, ব্লক এবং ওয়ার্ড নম্বর বসানোর জায়গা আছে। নিজের ঠিকানা অনুযায়ী এই ডেটাগুলি পূরণ করলেই দেখতে পাবেন আপনার এলাকায় কোথায় কোথায় সেবা সেতু অভিযানের ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পে যাওয়ার আগে অবশ্যই নিজের সব ডকুমেন্টস সঙ্গে রাখুন।